somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংসারধর্মে মধ্যবয়সীরাই বেশি মনোযোগী!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দম্পতিরা তরুণ বয়সে এক অপরের সব কথায় মনোযোগ না দিলেও গবেষকেরা বলছেন, মধ্য-বয়সে এসে পরিণত আর স্থির হওয়ার পাশাপাশি সঙ্গীর কথায় এ বয়সেই বেশি মনোযোগ দেয় মানুষ।

স্বামী-স্ত্রী পরস্পরের কথা কতখানি শোনেন ও তার গুরুত্ব দেন তা পরীক্ষা করতে কুইন্স বিশ্ববিদ্যালয়ের ৪৪ থেকে ৭৯ বছর বয়সী দম্পতিদের নিয়ে একটি গবেষণা করেছেন। দীর্ঘ সংসারজীবন কাটাচ্ছেন এমন দম্পতিদের নিয়ে করা এ গবেষণায় দেখা গেছে, অপরিচিত কারো কণ্ঠস্বরের চেয়ে পরিচিত কণ্ঠস্বর বা নিকটজনের কণ্ঠই বেশি মনোযোগ আকর্ষণ করেছে অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে।

দাম্পত্যে প্রাত্যহিকের নানা কথা স্বামীকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেন স্ত্রী । অনেকেরই অভিযোগ থাকে যে, বিভিন্ন সময়ে নানা বিষয় নিয়ে স্ত্রীর বলা কথাগুলো স্বামী ঠিকমতো শোনেন না বা শুনছেন না।
গবেষকেরা এ প্রসঙ্গে জানিয়েছেন, দাম্পত্যের এক পর্যায়ে সব কথার গুরুত্ব স্বামী বা স্ত্রী কারো পক্ষেই দেওয়া সম্ভব হয় না। এর একটা বৈজ্ঞানিক ব্যাখা খুঁজে পেয়েছেন তাঁরা। ‘সাইকোলজিক্যাল সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এ গবেষণার তথ্য।


গবেষকেরা আরও জানিয়েছেন, অধিকাংশ সময় দম্পতিরা পরস্পরের কথা গুরুত্ব দিয়ে শুনলেও তাদের ক্ষেত্রে বয়সের বিশাল পার্থক্য রয়েছে। কথায় মনোযোগ দেওয়ার বিষয়টি আদতে নির্ভর করে বয়সের ওপর। গবেষণায় দেখা গেছে, মধ্যবয়সী ব্যক্তিরাই তাঁর সঙ্গীর কথা বেশি মনোযোগ দিয়ে শোনেন।



কথা শোনা ও কথা নির্বাচনের ক্ষেত্রে মস্তিষ্ক সব সময় ক্রমাগত সিদ্ধান্ত নিতে থাকে। আলোচনার পর্যায়ে মস্তিষ্কে সব কথা প্রবেশ করলেও গুরুত্বপূর্ণ ও অগুরুত্বপূর্ণ কথার সিদ্ধান্ত তত্ক্ষণাত্ মস্তিষ্ক গ্রহণ করে ফেলে। এজন্যই অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সব কথার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণটি বেছে নেওয়া সম্ভব হয় এবং ভুলে যাওয়া কথাগুলো আবারও মনে করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে।



গবেষণায় দেখা গেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর কথা অগ্রাহ্য করার ক্ষমতা কমে যায়। স্বাস্থ্য, নিরাপত্তা ও টিকে থাকার প্রশ্নে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সঙ্গীর ওপর নির্ভরশীলতা বেড়ে যায়। পরস্পরের কথা শোনার আগ্রহ বাড়ে। অনেক শব্দের ভিড়েও সহজেই প্রিয়জনের কথা শনাক্ত করা সম্ভব হয়। দাম্পত্যের শুরুতে কথায় মনোযোগের ক্ষমতা যতটুকু থাকে বয়স বাড়লে সে সক্ষমতা বৈজ্ঞানিকভাবেই বেড়ে যায়।

দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে কথা শোনা বা না শোনা নিয়ে নানা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে গবেষকেদের পরামর্শ হচ্ছে, পরস্পরের কথাকে গুরুত্ব দিতে হবে, যথেষ্ট ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। সুখী দাম্পত্যের জন্য পরস্পরের মতামত ও যুক্তিগুলোকে মন দিয়ে শোনা ও গুরুত্ব দেওয়া উচিত। সঙ্গীর প্রতি আস্থা, বিশ্বাস ও উদার হওয়া প্রয়োজন। তাঁদের বক্তব্য, রাগকে না বলে ঝঞ্ঝাট এড়িয়ে কথার গুরুত্ব দিতে পারলেই ঘরে থাকবে দীর্ঘ দাম্পত্য সুখ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×