somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখজনক হলেও সত্যি

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফারজানা লক্ষ করলেন তার মেয়ে ১২ বছরের ঐন্দ্রিলা আজকাল আগের মতো উচ্ছ্বল নেই। সে প্রায়ই স্কুলে যেতে চায় না, বন্ধুদের সঙ্গে খেলায়ও মন নেই। পড়াশোনা ঠিক মতো করছে না। আর খাবার খেতেও অনিহা। কেমন যেন ভেতরে গুটিয়ে গেছে মেয়েটি।

ফারজানা কয়েক দিন লক্ষ করে মেয়েকে কাছে ডেকে আদর করে জানতে চাইলেন,“কী হয়েছে, আমাকে খুলে বলো। কেউ কি তোমাকে কিছু বলেছে, মায়ের কাছে কিছু লুকাতে হয় না, আমাকে বলো, কয়েক দিন থেকে লক্ষ করছি তোমার সব কাজই কেমন যেন এলোমেলো”।

ঐন্দ্রিলা মাকে জরিয়ে ধরে কেঁদে ফেললো। ফারজানা ভয় পেয়ে গেলেন। তিনি ভেতেরে ভেতরে মেয়ের জন্য অস্থির হয়ে উঠেছেন। বললেন,“কী হয়েছে মা তোমার”?

ঐন্দ্রিলা কাঁদতে কাঁদতে মাকে জানালো,“স্কুলের দপ্তরি হানিফ স্কুলের একটি কক্ষে ডেকে খারাপ ব্যবহার (যৌন হয়রানি) করতে চেয়েছিলো। আমি চিৎকার করে দৌড়ে চলে এসেছি। হানিফ আঙ্কেল আমাকে নিষেধ করেছে এই কথা কাউকে জানাতে। মা আমি আর ওই স্কুলে যাবো না”।

তার মেয়েটির সঙ্গে কী ঘটেছে ফারজানার আর বিষয়টি বুঝতে বাকি রইল না। সে মেয়েকে সান্তনা দিয়ে বুকে টেনে নিল।

তাকে আশ্বস্ত করে বললেন,“তুমি ভয় পেয়ো না। আমি তোমার সাথে আছি মা। তোমার কোনো ক্ষতি হবে না”।

রাতে ঐন্দ্রিলার বাবা রফিক সাহেব বাসায় এলে ফারজানা সব খুলে বললেন। রফিক আর ফারজানা পরের দিন সকালে স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলে, দপ্তরি হানিফকে পুলিশের কাছে সোপর্দ করে দিলেন।

দুঃখজনক হলেও সত্যি, আমাদের সমাজে কিছু হিংস্র হায়না রয়েছে যাদের থাবা থেকে সন্তান সমতুল্য শিশুও নিরাপদ নয়। আর তাই বিভিন্ন কারণে শিশু কিশোরদের মধ্যে কোনো জায়গা বা ব্যক্তির প্রতি ভয় তৈরি হতে পারে। এ বিষয়গুলো অহেতুক ভয় ভেবে এড়িয়ে না গিয়ে ধৈর্য ধরে তার মনের কথা শুনতে হবে। এসব ভয় শিশু-কিশোরদের সুষ্ঠু মানসিক স্বাস্থ্যবিকাশের পরিপন্থী।

এধরনের পরিস্থিতি থেকে শিশুকে রক্ষা করতে প্রথম থেকেই সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। যেন সে কোনো কিছু আপনার কাছে না লুকায়।

শিশু-কিশোরদের মধ্যে অতিরিক্ত ভয় দেখা দিলে মনোবিজ্ঞানীর পরামর্শ নিন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×