আজকেই এ নিয়ে আরেকটি পোস্ট দিয়েছি। তার লিঙ্ক এখানে-
Click This Link
প্রতিটি গণমাধ্যমে কিছু ভাইয়া গ্রুপ অব কোম্পানি থাকে। ধরেন, আপনি একটি পত্রিকার স্টাফ রিপোর্টার। অনেক দিন ধরেই ছুটি ছাটা নেন না। মনে করেন, প্রতিষ্ঠানকে দেয়ার অনেক কিছুই আছে। আবার আপনার চিফ রিপোর্টার একটু ঘাড়ত্যাড়া। ছুটি চাইলে আগে দশটা প্রশ্ন করে। আপনি আর কী করবেন, ছুটি নেন না সাথে পানও না।
এবার মূলপ্রসঙ্গে আসি। আপনার জুনিয়র এক মেয়ে রিপোর্টার আছে।ঘোড়ার ডিম সঙবাদের টপলাইন কী সেটাই জানে না, বলতেও পারে না। সঙবাদ দেখলে মনে হবে মঙ্গল গ্রহ থেকে সংবাদ নিয়ে এসেছে। গুরুত্বপূর্ণ সংবাদটাকে দিয়েছে শেষে,কিছুই নাই সংবাদে। এসবই ভাইয়া গ্রুপের । তারা সংবাদ সাজাতে না পারলে সং করে বলবে-ভাইয়ায়ায়া একটু দেখিয়ে দেন না প্লিজ। তখন তার সিনিয়র আর কী করবে ঠিক করে দিবে সংবাদটি। এদের যন্ত্রণায় অনেক সময় শান্তিতে সংবাদ লেখাও যায় না। কিন্তু অনেক ক্ষেত্রে তাদের জয়জয়কার। আপনার চেয়ে বেশি দিন ছুটি পাবে, কৈফিয়তও কম দিতে হবে। অনেকক্ষেত্রে ভালো সাংবাদিকের মনপীড়ার কারণ হন এসব ভাইয়া গ্রুপ অব কোম্পানি।
কেমন লাগল, জানাবেন।আর সাংবাদিক হলে মতামত শেয়ার করতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


