somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বিদেশিরা নিয়ে যাচ্ছে বছরে ৪৮ হাজার কোটি টাকা"

০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“দেশের বিভিন্ন খাতে কর্মরত বিদেশিরা বছরে প্রায় ৬ বিলিয়ন ডলার বা প্রায় ৪৮ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। শনিবার রাজধানীর মতিঝিলে এক সেমিনারে তিনি বলেন, বর্তমানে বিদেশে এক কোটি ১০ লাখ বাংলাদেশী কাজ করে বছরে দেশে পাঠাচ্ছে ১৫ বিলিয়ন ডলার। অথচ মাত্র দুই লাখ বিদেশী পেশাজীবী নিয়োগের মাধ্যমে আমরা বছরে ৬ বিলিয়ন ডলার সমপরিমাণ মুদ্রা খরচ করে ফেলছি। একই সময়ে দেশে শিক্ষিত বেকারের সংখ্যাও দিন দিন বাড়ছে। এমন বাস্তবতায় পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিদেশে চলে যাওয়া এ ৬ বিলিয়ন ডলার সমপরিমাণ মুদ্রা সাশ্রয় করতে পারি। দেশেই অনেক দক্ষ জনশক্তি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
‘স্থানীয় পর্যায়ে ব্যবস্থাপক তৈরি’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের (এনএসডিসি) প্রধান নির্বাহী ও সরকারের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম।

সেমিনারে বক্তারা ব্যবস্থাপনা পর্যায়ে দক্ষতা উন্নয়ন না হওয়ায় বিদেশী ব্যবস্থাপনা পর্যায়ের ঊর্ধ্বতন ও দক্ষ জনবল নিয়োগে অর্থনীতির উপর বাড়তি চাপের বিষয়টি তুলে ধরেন। বিদেশে যেসব বাংলাদেশী দক্ষ ব্যবস্থাপনা পর্যায়ের জনবল রয়েছে, তাদের দেশে আসার ক্ষেত্রে উত্সাহিত করতে কর ছাড় ও প্রণোদনা সহযোগিতা ও দেশেই দক্ষতা উন্নয়নে আরো মনযোগী হতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যক্রম চালানোর আহ্বান জানানো হয়। তারা বলেন, অনেক বিদেশী পেশাজীবী বাংলাদেশে রয়েছে। তাদের দক্ষতার সঙ্গে আমাদের ফারাক চিহ্নিত করে এর ভিত্তিতে দেশীয় জনশক্তিকে দক্ষতা উন্নয়নে মনযোগী হওয়া দরকার। একই সঙ্গে কোন কর্মীর দক্ষতা উন্নয়নে প্রতিষ্ঠান বিনিয়োগ করার পর ওই কর্মী অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ায় ইস্যুটিও উঠে আসে। একাধিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলেন, কর্মীর দক্ষতা উন্নয়নে আমরা বিনিয়োগ করি, কিন্তু অন্যত্র চলে গেলে তার সুফল পাইনা। এক্ষেত্রে নীতিমালা থাকা দরকার।“(বিস্তারিত Click This Link

সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×