
'গ্যারাকল' টা ঠিক কি কল জানিনা, তবে গ্যারাকলের এক গল্প মনে পড়ল, ঠিক গল্প না, সত্য ঘটনা। অনেক বছর আগের ঘটনা, আমার বিদেশ যাওয়া ঠিক, পারমিশন, পাসপোর্ট ইত্যাদি নিয়ে আজ সেক্রেটারীয়েট, কাল ফরেন মিনিস্ট্রি অফিস, দৌড়াদৌড়ি করছি, এরই মাঝে কোথায় কিভাবে আমার ড্রাইভার লাইসেন্সটা হারিয়ে ফেললাম। শান্তিনগরে পুলিশের অফিসে কয়েকদিন ঘুরলাম, কপি নাই, তাই শুধু নাম ঠিকানা দিয়ে বের করা যাবেনা!
অগত্যা পরিচিত এক সিনিয়র ভাইকে বললাম, উনি সেদিন সন্ধ্যায় একজনের বাসায় নিয়ে গেলন, সব শুনে উনি বললেন, "নাম ঠিকানা আমাকে লিখে দিয়ে যান, কাল আমি বলে দিব, পরসু সকালে গিয়ে শান্তিনগর অফিস থেকে নিয়ে আসবেন!"
দ্বিতীয় দিন সকালে গিয়ে সেই একই অফিসার, যার কাছে আগেও কয়েকদিনই গিয়েছি, তার সাথে দেখা করে যখন ঐ ভদ্রলোকের কথা বললাম উনি বললেন, " ও এটা আপনার কেস্? বসেন, চা খান, ঐ আবদুল, এ সারের লাইসেন্সটা যে কাল করে রেখেছ, সার এসেছেন, দিয়ে দাও। "
তাই বলছিলাম, গ্যারাকল যখন আছে তো তার ব্যবহার সব সময়ই হবে। নয়তো কলে মরিচা পড়ে যাবে যে ! কেউ এ কলে পড়বে নিজেই নিজের ভুলের মাসুল দিতে, কেউ পড়বে অন্যের অন্যায়ের শিকার হয়ে!
আল্লাহ পাক আমাদেরকে সব রকম গ্যারাকলে পড়া থেকে হেফাজত করুন!
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


