somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্মাণকাজে দুর্ঘটনা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগ সার্চম্যান এর লেখা "একটু অসাবধনতায় মুহুর্তে চলে যেতে পারে একটা জীবন " পড়ে মনটা খারাপ হয়ে গেলো, তারই পরিপূরক হিসেবে এ লেখা ।
নির্মাণকাজে দুর্ঘটনায় মৃত্যু উপর থেকে পড়ে মারা যাওয়ার ঘটনাই সব থেকে বেশি, মোট সংখ্যার প্রায় এক তৃতীয়ংশ । সাধারণত আবাসিক গৃহ নির্মাণ প্রকল্পেই এ ধরনের দুর্ঘটনা সব চেয়ে বেশি দেখা যায় । একটা বড় কারণ ছোট কন্ট্রাক্টররা তাদের শ্রমিকদের উপযুক্ত ট্রেনিং দেয়া, প্রয়োজনীয় নিরাপত্বা মূলক জুতা হেলমেট ইত্যাদি সরবরাহ করা এবং ব্যবহারে উত্সহিত করা ইত্যাদিকে বাজে খরচ মনে করে অবহেলা করেন । ছাদে কাজ করার সময় উপর থেকে পড়া রোধ করার জন্য ছাদে শক্ত কিছুর সাথে রশি দিয়ে নিজেকে বেঁধে নিলে দুর্ঘটনা এড়ানো সম্ভব । একে বিদেশে লাইফ লাইন বলে । আমেরিকায় OSHA ( Occupational Safety and Health Administration ), যারা নির্মাণ কাজে নিরাপত্বামূলক ব্যবস্থা নিশ্চয়তা করতে সদা কর্মরত, ৬ ফুট বা তার বেশি নিচে পড়ে যেতে পারে এমন কাজ করলে লাইফ লাইন ব্যবহার করা বা অন্য কোনো উপযুক্ত নিরাপত্বামূলক ব্যবস্থা গ্রহণ (যেমন উপযুক্ত রেইলিং বা গার্ড রেইল দিয়ে নেয়া ) বাধ্যতামূলক করেছে ।

কাজকে নিরাপদ করার জন্য যার উপরে দাঁড়িয়ে কাজ করবে সেটা শক্ত এবং নিরাপদ কিনা সেটা নিশ্চিত করা প্রথমেই আবশ্যক ।
বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের নিরাপত্বামূলক ব্যবস্থা গ্রহণ আবশ্যক হতে পারে, পরিস্থিতির জন্য সব চেয়ে কার্যকরী ব্যবস্থা কি হতে পারে অভিজ্ঞ নিরাপত্তা বিশেষজ্ঞ ঠিক করবেন এবং মালিক ও শ্রমিক উভয়েই এতে সহযোগিতা করবেন । তবেই এ ধরণের দুর্ঘটনাজনিত মৃত্যু কমানো সম্ভব ।

মই বা চঙ্গ থেকে পড়ে যাওয়াও অত্যন্ত কমন দুর্ঘটনা যাতে অনেকে আহত হন, মই ব্যবহারের ক্ষেত্রে কিছু সাধারণ নিয়মাবলী মানলে দুর্ঘটনা এড়ানো সম্ভব; যেমন, মই ভালো অবস্থায় হতে হবে, ভাঙা বা ত্রূটিপূর্ণ যেন না হয় , এ ছাড়াও
১. নিচের যায়গা শক্ত , ভার নিতে পারে , পিসলিয়ে যেন না যায় ,
২. মই এমন ভাবে দাঁড় করান যাতে প্রতি ৪ ফুট উচ্চতার জন্য ১ ফুট সেট ব্যাক থাকে
৩. মইয়ের মাথা যেন উপরে যেখানে কাজ করবে তা থেকে কম পক্ষে ৩ ফুট উপরে থাকে
৪. দরকার হলে মই উপরে এবং নিচে আটকায়ে/ বেঁধে নিন
৫. একজনের বেশি একত্রে উঠবেন না
৬. মইয়ের দিকে মুখ করে সম্ভব হলে দুই হাতে ধরে উঠা নাম করুন, সর্বদা কমপক্ষে ২ পা এক হাত অথবা ২ হাত এক পা মইয়ের উপর যেন থাকে
৭. আরো উঁচুতে উঠার জন্য মইকে কোনো বাক্স বা অন্য্ কিছুর উপর বসবেন না
৮. মই কোনো দরজার সামনে বসালে দরজা বন্ধ করে নিন যেন কেউ এ দরজা ব্যবহার না করে
৯. ধাতু নির্মিত মই ইলেকট্রিক লাইনের কাছে বসাবেন না

মনে রাখতে হবে , জীবন আপনার , সর্বোপরি চতুপার্শ সম্বন্ধে সতর্ক থাকা ও নিজের নিরাপত্বা সম্বন্ধে হুশিয়ার থাকার অন্য কোনো বিকল্প নেই । সবাই নিরাপদ থাকুন !
ছবি সূত্র : অন্তর্জাল
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×