somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুহাররম এবং আশুরা

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ পহেলা মুহাররাম , নতুন বছর হিজরী ১৪৪০ সন ।
মুহাররাম হিজরী সনের প্রথম মাস, আল্লাহ সূরা তৌবার ৩৬ নং আয়াতে যে ৪টা মাসকে পবিত্র মাস বলে বিশেষ মর্য্যাদা দিয়েছেন তার একটি । উক্ত আয়াতে আল্লাহ বলেন , " নিশ্চয় আল্লাহ ১২ মাসে বছর করেছেন, এবং তা আসমান ও পৃথিবী তৈরির দিন থেকেই , তার মাঝে ৪ টি পবিত্র মাস . .. ঐসব মাসে তোমরা কোনো জুলুম করো না ." ইমাম বুখারী সংকলিত আবু বকর (রা) হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ (স) এই ৪টি মাসের নাম বলেছেন, ৩ টি পর পর মাস , জিলকদ , জিলহজ ও মুহাররাম; আর চতুর্থ মাস রজব .
সূরা তৌবার ৩৬ নং আয়াতে "..ঐসব মাসে তোমরা কোনো জুলুম করো না ." বলতে উলেমাগন সবাই একমত যে যদিও কোনো মাসেই জুলুম করা অনুমোদন নেই , উক্ত পবিত্র মাসগুলোতে জুলুমের প্রতিফল অন্যান্য মাসে করার চেয়ে বেশি ভয়াবহ এবং বেশি গুনার কাজ।

তেমনি এ মাসে নফল ইবাদাতের সওয়াব বেশি বলে রাসূল (স) বলেছেন , আবু হুরাইরা (রা) বর্ণনা করেন , রাসূল (স) বলেছেন , " রমাদানের পরে সবচেয়ে ভালো রোজা মুহাররাম মাসের রোজা ।" ( ইমাম মুসলিম, নং ১৯৮২)
আশুরাও ( ১০ ই মুহাররাম) এমনি একটি দিন যেদিন রোজা রাখলে বান্দার বিগত বৎসরের সকল ছোট ছোট গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। ইমাম মুসলিম সংকলিত ১১৬২ নং হাদিসে , রাসূল (স) বলেন, " আমি আশা করি আরাফার দিন রোজা রাখলে আল্লাহ বান্দার বিগত বছর ও সামনের বছর, এই দুই বছরের গুনাহ মাফ করে দেন , আর আশুরার দিনের রোজা বান্দার বিগত বছরের গুনাহ সমূহ মাফ করে দেন ।"

আশুরা মুসলমানদের জীবনে এক বিশেষ মর্যাদার দাবীদার , কেননা আল্লাহর রাসূল (স) স্বয়ং এ দিনে রোজা রেখেছেন এবং সাহাবীদের রোজা রাখেতে বলেছেন । ইমাম বুখারী হতে বর্ণিত ১৮৬৫ নং হাদিসে ইবনে আব্বাস (রা) বলেন , নবীজি মদিনায় এসে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে , তিনি জিজ্ঞেস করলেন কেন তারা রোজা রাখে, তারা বললো এই দিনে আল্লাহ ইসরাইলিদেরকে শত্রূর (ফেরাউন) হাত থেকে বাঁচিয়েছিলেন এবং মুসা (আ ) এদিন রোজা রেখেছেন . তিনি বলেন , আমরা তোমাদের চেয়ে মুসা (আ) কে বেশি ভালোবাসি " তাই তিনি এদিন রোজা রাখেন এবং অন্যদের রোজা রাখতে বলেন ।"

ইবনে আব্বাস (রা) বর্ণনা করেন , রাসুল্লাহ (স) যখন আশুরার দিন রোজার রাখেন এবং সাহাবাদের রোজা রাখতে বলেন , তারা বললেন, "ইয়া রাসূল্লাল্লাহ (স) খ্রিস্টান এবং ইহুদিরা এই দিন উদযাপন করে " তখন রাসূলুল্লাহ (স) বলেন, " সামনের বছর ইনশাআল্লাহ আমরা ৯ তারিখও রোজা রাখবো ." পরের বছর আশুরা আসার আগেই নবী (স) ইন্তেকাল করেন । (মুসলিম: ১৯১৬)

আমাদের অনেকে আশুরার বিশেষ মর্যাদার কারণ হিসাবে কারবালায় রাসূল (স) এর প্রিয় দৌহিত্র হুসেন (রা ) শহীদ হওয়ার সাথে সম্পর্কিত বলে ভুল করেন । আশুরার দিনে কারবালায় রাসূল (স) এর প্রিয় দৌহিত্র হুসেন (রা ) শহীদ হওয়া ইসলামের ইতিহাসে একটা বিশেষ বিয়োগান্ত ঘটনা নিঃসন্দেহে, তবে এ ঘটনা ঘটেছে রাসূল (স) এর মৃত্যুর প্রায় অর্ধ শতাব্দী পরে, ঐতিহাসিক গুরুত্ব থাকলেও এর সাথে আশুরার দিনে রাসূল (স) এর রোজা রাখা বা রাখতে মুসলমানদের উৎসাহিত করা বা মুহাররাম মাস ও আশুরা দিনের বিশেষ ধর্মীয় মর্য্যাদা দানের কোনো সম্পর্ক নেই।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×