somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাস নির্ধারণ করবে কে 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি'!

১৬ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পোড়ানো বা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার সপক্ষে এবং বিপক্ষে মতামত আছে অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশকে স্বাধীন একটা রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার পিছনের তার অবদান কেউ অস্বীকার করবে না। তার অবদান যতটুকু ততটুকু দিতে কারো কোনো আপত্তিও নেই, থাকতেও পারে না। তবে শেখ মুজিবও ছিলেন মানুষ, আর সবার মতো তিনিও ভুলের উর্ধে ছিলেন না। তার জীবনেও সাফল্য যেমন ছিল, ব্যর্থতাও ছিল উল্লেখযোগ্য পরিমান। তাকে অস্বীকার করা মূর্খতা ! তাকে ফেরেস্তা বানানোর চেষ্টা ব্যার্থ হতে বাধ্য !

কিন্তু বিগত সরকার বঙ্গবন্ধুকে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করতে গিয়ে যত অতিরিক্ত বাড়াবাড়ি করেছে তার নজির দুনিয়ার আর কোথাও আছে মনে হয় না। জনগণের কোটি কোটি টাকা ব্যয় করে তার নামে রাষ্ট্র যন্ত্রের লাগামহীন গুণগান প্রচার, অন্যদের অবদানকে ক্রমাগত অবমূল্যায়ন, সারাদেশে অসংখ্য সরকারি স্থাপনার নাম করণ ছাড়াও, চাটুকারদের পরামর্শে ভাস্কর্যের নামে তার অসংখ্য মূর্তি/ছবি স্থাপন করে জন মনে তার প্রতি শ্রদ্ধা-ভালোবাসার বদলে বিতৃষ্না সৃষ্টি করেছে, সেই পুঞ্জীভূত বিতৃষ্না, ক্ষোভ প্রকাশ পেয়েছে এই সরকারের পতনে। বেলুনে বাতাস ধরার একটা সীমা আছে, তার চেয়ে বেশি ঢুকাতে চাইলে ফেটে যাবে সে ভুলে গেলে চলবে না। আজকে এই বঙ্গবন্ধুর অপমান সবটাই তার নিজের কামাই না, এর জন্য দায়ী তার কন্যা, তার অপরিণামদর্শী অবিমৃষ্যকারী ফ্যাসিবাদী কর্মযজ্ঞ!

পাথর ভাঙে ছেলেদের দেখেছেন, একটা পাথর ভাঙতে হয়তো দশটি বাড়ি দিতে হয়, দশ নম্বর বাড়িতে পাথরটি ভাঙে, তবে আগের নয়টি বাড়ির প্রত্যেকটির অবদান আছে এ পাথর ভাঙ্গায়। এ সত্য অস্বীকার করার কোনো জো নেই। এদেশেরই আরো যারা সর্বজন শ্রদ্ধেয় নেতৃবৃন্দ ছিলেন, যেমন এ কে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী বা মাওলানা ভাসানী, তাদেরও অবদান নেই বললে সত্যকে অস্বীকার করা হবে। ইতিহাস নির্ধারণ করবে কে 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি'! সে বিচার করতে দেন দেশের জনগণকে। জোর করে চাপিয়ে দিতে গেলে যা হয় সে আজ দেখা যাচ্ছে।

এ সংস্কৃতি বিএনপির শাসনামলেও ছিল, শোনা গিয়েছিলো, তৎকালীন প্রেসিডেন্ট ড. বদরুদ্দোজা চৌধুরী, জিয়ার মাজার জিয়ারতে যাননি বলে তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিল। এ অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা এখন জরুরী।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৩৬
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

×