somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক দেশে ছিল এক রাজা

২২ শে মে, ২০২৬ ভোর ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কদিন আগে আমাদের দেশের ইসলামী বই এবং তার গল্প নিয়ে একটা লেখা পোস্ট করেছিলাম। এতে এক সিনিয়র ব্লগার ভাই বিজ্ঞান, চলমান যুদ্ধ বা জ্বালানি সংকট ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় থাকতে সেসব নিয়ে না লিখে কেন এগুলো নিয়ে লিখি প্রশ্ন তুলেছিলেন। যুক্তি সঙ্গত প্রশ্ন, তবে আমাদের দেশে অধিকাংশ মুসলমানের, হোক সে শিক্ষিত অথবা অর্ধশিক্ষিত, মাঝে প্রচলিত ভুল বা ভ্রান্ত বিশ্বাস একটু ধরিয়ে দেয়াও একেবারে গুরুত্বহীন বলা যায়না।

"এক দেশে এক রাজা ছিল" জাতীয় বা ঈশপের শেয়াল বা বাঘের গল্প ছেলেবেলায় নীতি শিক্ষা বা আনন্দ দেয়ার জন্য মন্দ নয়, তবে প্রকৃত ইসলামী শিক্ষা বা জীবনধারার জন্য গ্রহণযোগ্য নয়। ইসলামী শিক্ষার নামে এ ধরণের চটকদার অনুপ্রেরণামূলক গল্পের প্রচার আজকাল সোশ্যাল মিডিয়াতে প্রায়ই লক্ষ্য করা যায় যার অধিকাংশ মিথ্যা, বানোয়াট। আপাতদৃষ্টিতে অত্যন্ত সুন্দর, শিক্ষণীয়, উপদেশপূর্ণ হলেও মিথ্যা দিয়ে ইসলাম প্রচার করতে গিয়ে প্রকৃত পক্ষে এর ক্ষতি হচ্ছে বেশি, ফলে ইসলাম বিরোধী পক্ষ হচ্ছে লাভবান।

দিন দুই আগে এক ভাই এখানে উমর (রা), আবু জার্ গিফারী এবং এক বালকের একটা ঘটনা পোস্ট করেছেন। ঘটনাটি শেয়ার করার জন্য আমি ভাইকে দোষ দিচ্ছি না, বা উনাকে হেয় করাও আমার উদ্দেশ্য না, শুধু সত্য জানানোর খাতিরে এখানে এটি উল্লেখ করেছি, যাতে আমরা আরো সতর্ক হতে পারি। আশা করি তিনি আমাকে ভুল বুঝবেন না ! উনি হয়তো কোনো সোশ্যাল মিডিয়াতে পেয়ে ঘটনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর সত্যতা নিয়ে আর ভাবেননি, সবার সাথে শেয়ার করেছেন। আবু জার্ গিফারী একজন বিখ্যাত সাহাবা, খলিফা উমরের পরিচয় বলার অপেক্ষা রাখেনা ! যিনি এ গল্প বানিয়েছেন ইসলামের এই দুই মহান ব্যাক্তিত্বকে মূল চরিত্রে এনে গল্পটাকে বিশ্বাসযোগ্য করতে চেষ্টা করেছেন। ইংরেজিতে একটা কথা আছে , When something is too good to believe, there are good chances that it's fake! এ গল্পটাও তেমনি মনে হওয়ায় ChatGPT কে এর সত্যতা যাচাই করতে দিলাম। উত্তরে যা পেলাম তা হুবুহু নিচে তুলে দিলাম। বাকি বিচারের ভার পাঠকের। সব বিষয়ে ChatGPT নির্ভুল মনে করা ঠিক নয়, নিজস্ব বুদ্ধি ও জ্ঞান অবশ্যই প্রয়োগ করতে হবে।

"এই ঘটনাটি বাংলা ও উর্দু সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় হলেও, এটি সহীহ হাদীস বা নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্রে প্রমাণিত নয়। আমি যতদূর যাচাই করেছি, Umar ibn al-Khattab, Abu Dharr al-Ghifari এবং সেই “তিন দিনের জামিন”–এর এই কাহিনীর কোন authentic sanad (সনদ) পাওয়া যায় না।

যেসব নির্ভরযোগ্য হাদীসগ্রন্থে সাধারণত এমন ঘটনা থাকার কথা, যেমন:

* Sahih al-Bukhari
* Sahih Muslim
* Sunan Abi Dawud
* Jami at-Tirmidhi

— সেখানে এই ঘটনাটি পাওয়া যায় না।

বরং ইন্টারনেটে যেসব আর্টিকেল বা পোস্টে এটি আছে, সেগুলো সাধারণত “নৈতিক শিক্ষা” বা “অনুপ্রেরণামূলক গল্প” হিসেবে উদ্ধৃত হয়েছে; কোনো নির্ভরযোগ্য মুহাদ্দিস সনদসহ এটি বর্ণনা করেননি। আমি যে অনুসন্ধান করেছি তাতেও কেবল আবু যর (রা.)-এর জীবনী ও অন্যান্য ঘটনা পাওয়া গেছে, কিন্তু এই গল্পের কোনো প্রামাণিক সূত্র পাওয়া যায়নি।

এ কারণে আলেমদের একটি সাধারণ নীতি হলো:

> “যে ঘটনার কোনো সহীহ বা গ্রহণযোগ্য সূত্র নেই, সেটিকে রাসূল ﷺ, সাহাবী বা ইসলামের ইতিহাসের নিশ্চিত ঘটনা হিসেবে প্রচার করা ঠিক নয়।”

তবে গল্পটির মধ্যে সত্যবাদিতা, আমানতদারিতা, সাহায্য ও ক্ষমার যে শিক্ষা আছে—সেগুলো ইসলামের মূল শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু “এই ঘটনা অবশ্যই ঘটেছিল” — এমন দাবি করার মতো প্রমাণ বর্তমানে নেই।

সুতরাং সঠিকভাবে বলা হবে:

* এটি একটি জনপ্রিয় ইসলামি অনুপ্রেরণামূলক গল্প।
* কিন্তু এর কোনো নির্ভরযোগ্য হাদীস বা ঐতিহাসিক সনদ জানা যায় না।
* তাই এটিকে “সহীহ ঘটনা” বলে প্রচার না করাই উত্তম।"
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২৬ ভোর ৬:৩০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×