somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন সময় হয়ে আসছে দেশেই কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর

১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইন মন্ত্রী বলেছেন, জীবিকা অর্জনে বিদেশ যেতে কাউকে বাধা দিতে পারেন না। উনি বাধা না দিলেও বিদেশে যাওয়ার সুযোগ দিন দিন সংকুচিত হয়ে আসছে সন্দেহ নেই। একটা সংবাদ দেখলাম, মধ্য প্রাচ্যের একটা দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দিচ্ছে। এদিকে আমেরিকা ও ইউরোপে উন্নততর জীবনের জন্য যাওয়াও ঐসকল দেশের সরকারি অভিবাসন বিরোধী কড়াকড়ির কারণে সম্প্রতি কঠিন থেকে কঠিনতর হয়ে আসছে। অস্ট্রেলিয়া পড়তে যাওয়া ছাত্র ছাত্রীদের তাদের পরিবার নিয়ে যাওয়া বন্ধ করে দিচ্ছে। ফলে ছাত্রদের স্ত্রী বা স্বামীর ওই দেশে কাজ করার সুযোগ আর থাকছেনা।

যখন একজন কাজ করে রোজগার করে ইংরেজিতে বলে "He makes 20 dollar an hour" or "makes 600 dollar a week." ইত্যাদি, অর্থাৎ একজন যখন কাজ করে তখন সে দেশের মোট উৎপাদিত সম্পদে আরো কিছু মূল্য যোগ করে। একজন কৃষক যখন এক মন পেঁয়াজ বা মরিচ উৎপাদন করেন তখন তা দেশের সম্পদে যোগ হওয়া যেমন সুস্পষ্ট, কারো কারো কাজে বিষয়টা তেমন সুস্পষ্ট হয়তো মনে হয় না, তবে তা সত্য। একজন মিষ্টির কারিগর চিনি, ময়দা, দুধ মিশিয়ে যখন মিষ্টি তৈরী করে সে মিষ্টির মূল্য চিনি, ময়দা ও দুধের দাম এবং তার শ্রমের মিলিত মূল্যের চেয়ে সাধারণত বেশি। তেমনি একজন কাঠ মিস্ত্রি কাঠ পেরেক, আর রং দিয়ে যখন একটা চেয়ার তৈরী করে সেই চেয়ারের মূল্য কাঠ, পেরেক, রং এবং তার শ্রমের সমবেত মূল্য থেকে বেশি হয়। এই অতিরিক্ত মূল্য যোগ হচ্ছে অর্থনীতিতে ! এভাবেই "He is making money"!

সাধারণত একজন শ্রমিককে যে পারিশ্রমিক দেয়া হয় সে কাজের মাধ্যমে তার চেয়ে বেশি মূল্য যোগ করে। একজন শ্রমিক যখন বিদেশে কাজ করে সে তার শ্রমের মাধ্যমে ওই দেশের জন্য যত টাকা বানাচ্ছে তার একটা অংশ মাত্র মুজুরি হিসাবে পেয়ে দেশে পাঠাচ্ছে। সে দেশে কাজ করার সুযোগ পেলে তার বানানো পুরো টাকাটা দেশের অর্থনীতিতে যোগ হতে পারতো।

আমাদের দেশে অনেক লোক, সবার কর্মসস্থান করা অবশ্যই কঠিন। তবে বিদেশে পাঠানোর জন্য যে প্রচেষ্টা চলছে সেই চেষ্টা অব্যাহত রাখার সাথে সাথে দেশেও কর্মসস্থানের প্রচেষ্টা আরো জোরদার করা আবশ্যক। দেশে কাজের সুযোগ বৃদ্ধি, উপযুক্ত পরিবেশ তৈরী এবং বেতন ভাতা ইত্যাদি যুগোপযোগী করে দেশেই কাজ করাকে আকর্ষণীয় করে তুলতে পারলে সবার জন্য মংগল।

অনেক দেশেই বিভিন্ন কারণে অনেকের জন্য সপরিবারে থাকার সুযোগ হয় না। ফলে পরিবারের প্রধান বিদেশে থাকায় দেশে অবস্থানরত অন্যান্য সদস্যদের যে সকল অসুবিধা এবং সমস্যার সম্মুখীন হতে হয় সে এক মাত্র ভুক্তভুগীরাই জানেন। এ থেকে বেঁচে থাকাও এমন একটা অমূল্য অর্জন যা বলার অপেক্ষা রাখে না।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাস্ততম শহরে এক ছুটির দিন

লিখেছেন ঢাকার লোক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

নিউ ইয়র্ক দুনিয়ার অন্যতম ব্যাস্ততম শহর। বলা হয় The City that never sleeps! এরই মাঝে এবার মিলে গেলো এক ছুটির দিনে পিকনিকে যাওয়ার সুযোগ। শহরের সীমানা ছেড়ে প্রায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৯

লিখেছেন রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭



সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

×