১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা সম্পূর্ণভাবে বদলে যেতে থাকেন। তিনি এতটাই লোভী হয়ে উঠেন যে গণভবন পর্যন্ত দখল করে নেন। হরতাল অবরোধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টকরণ, স্থল ও নৌ বন্দর ব করে দিয়ে দেশের আমদানী রফতানী বাণিজ্যে স্থবিরতার সৃষ্টি, ট্রেনে অগ্নি সংযোগ, গার্মেন্টস শিল্পে ভাংচুর ও অগ্নি সংযোগ এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা বিঘ্নিতকরণ প্রভৃতি ক্ষেত্রে তাদের দলের প্রকাশ্য ও গোপন ততপরতার কথাও তিনি অকপটে স্বীকার করেছেন।
জনাব আবদুর জলিল একজন সম্মানিত ব্যক্তি, ঝানু রাজনীতিবিদ এবং একজন সাবেক মন্ত্রী। তাকে দেশবাসী একজন মুক্তিযোদ্ধা হিসেবেও জানে। স্বাভাবিকভাবেই তার কথার ওজন থাকার কথা এবং তিনি যা বলেছেন নিশ্চয়ই জেনে শুনে বলেছেন। তার স্বীকারোক্তিতে দল হিসেবে আওয়ামী লীগ ও তার নেতা নেত্রীদের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা বেদনাদায়ক এবং লোমহর্ষক। তার কথা যদি সত্য হয় তা হলে এই দলটি তার নেতা নেত্রীদের (যার মধ্যে দীর্ঘকাল পর্যন্ত তিনি নিজেও অন্তভুক্ত ছিলেন) কোনও দেশপ্রেম নেই, তারা লোভ লালসা তাড়িত, ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ হত্যা এমনকি দেশকে ধ্বংসও যদি করতে হয়, তা করতে তাদের কোনও দ্বিধা নেই, আবার এই দলের যিনি প্রধান তার যেমন চরিত্র নেই, জবাবদিহিতাও নেই।
পার্টি প্রধানের পরই পার্টি সেক্রেটারীর স্থান। তিনি বাস্তব অর্থে দলের নির্বাহী প্রধানও। জনাব জলিল বলেছেন যে তিনি শেখ হাসিনার কতৃত্ববাদী ও একনায়কতান্ত্রিক আচরণের কারণে স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারেননি। দলের অন্যান্য দুষ্কর্মের ন্যায় কর্মীদের হাতে লগি-বৈঠা তুলে দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি, পিটিয়ে মানুষ হত্যা প্রভৃতিও নেত্রীর একক সিদ্ধান্তে হয়েছে। অর্থাত খুন রাহাজানি ও দেশব্যাপী ফেতনা সৃষ্টির জন্যও তিনি দায়ী। দল তার হুকুম পালন করেছে এবং এই অপকর্মের সাথে জড়িত হয়ে অপরাধ করেছে । আবদুল জলিল, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম এদের সকলের সুরই ছিল এক এবং অভিন্ন।
ছহি হাসিনা নামা-৪ (জননেত্রী থেকে দুর্জননেত্রী)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রুবা

বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন
সুন্দর বাংলাদেশের জন্য
বাংলাদেশের মানুষ যারা দেশ থেকে বিপুল সম্পদ নিয়ে বিদেশে পালাতে পারবে না তাদেরকে এই দেশের উন্নয়নের জন্য প্রস্তুত করে কাজে লাগাতে হবে। আমাদের যুবকদেরকে দেশের উন্নয়ন কার্যক্রমে অবদান রাখা থেকে... ...বাকিটুকু পড়ুন
অপারেশন ব্লু মার্লিন

ইনানী বিচের এক কোণে নির্জন কটেজে বসে ৪৪ বছর বয়সী রসায়নের প্রফেসর রেহান আশরাফ যখন তার ডায়েরির পাতায় মার্সিডিজ S-Class গাড়ির এসি সিস্টেমের ড্রয়িং করছিলেন, তখন তিনি... ...বাকিটুকু পড়ুন
মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন
তুমি আমি চিরন্তন

মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।