বিংশ শতাব্দীর কিংবদন্তি বিপ্লবী চে গুয়েভারার মৃত্যুবার্ষিকী ছিল ৯ অক্টোবর। চে-র আসল নাম আর্নেস্তো গুয়েভারা দেলা সেরনা। সমাজতান্ত্রিক বিপ্লবের এই প্রতীক চে গুয়েভারা ১৯২৮ সালের ১৪ জুন আর্জেন্টিয়ায় জন্মগ্রহণ করেন আর ১৯৬৭ সালের ৯ অক্টোবর মাত্র ৩৯ বছর বয়সে নির্মমভাবে নিহত হন। তবে সেদিন চে-কে হত্যা করা হলেও হত্যা করা যায়নি তার চেতনা ও আদর্শকে। বিপ্লবী বীর চে-র আদর্শের মূল ভিত্তি ছিল মানুষের প্রতি অকুণ্ঠ ভালোবাসা। মানুষই ছিল তার প্রধান শক্তি। তাই শান্তি ও মানুষের অধিকার আদায়ের জন্য পৃথিবীতে যখন যেখানে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে সেখানেই দেখা গেছে অজস্র ফেস্টুন, পোস্টার ও প্লাকার্ডে বিপ্লবী চে গুয়েভারার ছবি। চে- কে সমাজতন্ত্রের প্রবাদপুরুষ বলা হয়।
বাংলাদেশে এই দিনটি উপলক্ষে আয়োজন করা হয় চে সংহতি, ঋষিজ শিল্প গোষ্ঠি , ছায়ানট এবং শিল্পকলা একাডেমি আয়োজন করেছে আলাদা আলাদা আলোচনা, আবৃতি ও গানের অনুষ্ঠান। ধানমন্ডির রবীন্দ্র সরবরে অনুষ্টানের আয়োজন করে চে সংহতি। মুক্তিযুদ্ধ জাদুগরে অনুষ্ঠানের আয়োজন করে ঋষিজ শিল্পগোষ্ঠি। এই অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এম.পি। তিনি বলেন, দেশে দেশে বিপ্লবের স্বপ্ন জ্বেলেছেন চে। তিনি স্বপ্ন দেখিয়েছেন মুক্তির। তরুণদের মধ্যে জাগিয়েছেন নতুন উদ্দীপনা। তরুণেরা আজ বুকের মধ্যে চে’র ছবিসহ যে টি-শার্ট পরে, সেটি যদি তারা মনের ভেতর নিতে পারে, তাহলে সত্যিকার মুক্তি সম্ভব। নাট্যজন মামুনুর রশীদ বলেন, সারা বিশ্বে চে এখন তারুণ্য ও বিপ্লবের প্রতীক। লেখক মফিদুল হক বলেন, প্রত্যেক মানুষের মনেই মুক্তির যে আকা্খংা থাকে, চে সেটি জ্বেলে দিয়েছিলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ বলেন, সারা বিশ্বে বিপ্লব ছড়িয়ে দিতে চেয়েছিলেন চে গুয়েভারা। আলোচনায় সভাপতিত্ব করেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি ফকির আলমগীর। ছায়ানট ধানমন্ডি লেকের শতায়ু অঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে সাত দিনের চিত্রকর্ম প্রদর্শনী।
কিংবদন্তি বিপ্লবী চে গুয়েভারার মৃত্যুবার্ষিকী....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।