অহেতুকডায়েরি
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এমন সুন্দর রাত,
আমার জীবনে প্রায়ই আসে
এমন সুন্দর এক রাতেই
আমি বাড়ির ছাদে
সিগারেট ধরেছিলাম
এমন সুন্দর কোন রাতেই
বইয়ের ভাঁজে লুকিয়ে,
প্রথম তোমার চিঠি পড়েছিলাম,
এমন সুন্দর এক রাতেই,
তোমার গলির মাথার ল্যাম্পপোষ্টের
নিচে দাড়িয়েছিলাম
এমন সুন্দর এক রাতেই,
সব চোখ ফাঁকি দিয়ে,
সিড়ি বেয়ে তোমায় ছুঁয়েছিলাম,
এমন সুন্দর একটি রাতেই
হঠাৎ বৃত্ত থেকে শূন্যে গিয়েছিলাম,
এমন সুন্দর এক রাতেই
বেমালুম ভুলে বসেছিলাম
ঘরে সারাদিন চুলো জ্বলেনি
এমন সুন্দর কোন রাতেই
শূন্য থেকে আবার বৃত্ত একেঁছিলাম
এমন সুন্দর এক রাতেই
ও চোখে বৃত্ত থেকে মুক্তির
আকুলতা দেখেছিলাম
এমন সুন্দর সে রাতেই
তুমি মুক্তি পেয়েছো,
আমি বন্দি হয়েছিলাম।
এমন সুন্দর রাতগুলো কি জানে?
এমন সুন্দর রাত
আমার ধ্বংস ডেকে আনে
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন