লাব্বায়িক আল্লাহুম্মা
ধ্রুব নয়ন
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
কেনো আজ মিনায় শোকের কান্না?
শান্তির মিছিলে কেন আজ অশান্তির বন্যা?
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
তথ্য প্রকাশে কেন এতো টালবাহানা?
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
এ কেমন দূর্ঘটনা-
সারা জাহান জুড়ে বোবা কান্না।
যে প্রান্তরজুড়ে ছিল-
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
সে প্রান্তরে কেন গণকবরের বন্যা?
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
কাঁদছে আজ বিশ্ব-জননী মা-
হে প্রভু, তুমি আমাদের করো ক্ষমা
আমরা অবুঝ, তোমার লীলা বুঝিনা।
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
তুমি আমাদের সরল-সঠিক পথ দেখাও
এই একটায় অন্তরের বাসনা,
তুমি আমাদের হেদায়েত করো
করো তুমি মার্জনা।
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
উৎসর্গ: দূর্ঘটনায় শহীদী সকল হাজী সাহেবদেরকে।
২৭/০৯/২০১৫
মোহাম্মাদপুর, ঢাকা।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।