somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটা শাহবাগীয় বা ছাগীয় পোষ্ট না।এটা বাংলাদেশের পোষ্ট

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেঙ্গেচুরে গড়ে তোলার সময় এখন।যেই আসুক শক্তি-সুবিধা সবসময় কুক্ষিগত থাকে।যেকোন একটি গোষ্ঠীর কাছেই।যতকিছুই হোক না কেন।সাধারন জনতা সবসময় জুতার নিচেই,মাঝে মাঝে উন্নতি হলে বুটের নিচেও চাপা পড়ে।পুলিশি প্রহরায় হারমোনিয়াম,গিটার নিয়ে কনসার্ট কইরা ফাসি ফাসি কইয়া চিল্লাইলে গার্মেন্টস এর কর্মীদের জীবনযাত্রার মান বাড়বেনা।কৃষক তার ফসলের নায্য মূল্য পাবেনা,বেকারত্ব কমবে না।তবুও ধন্যবাদ শাহবাগ আর প্রেস ক্লাবের গণজাগরনকে জামাতের বিরূদ্ধে স্ট্যান্ড+রাজাকারদের ফাসির দাবী তোলায়।

রাজনৈতিক দলগুলোর অসাড়তা আর কূটবুদ্ধি আমাকে হতাশ করেনা আর শুধু রাগান্বিত করে।আর যারা আরো একটু বেকুব তারা বসে যান ফেবু ইনফোতে "আই হেইট পলিটিক্স"লিখেন গিয়া।যার ফলে আরো বড় বেকুবরা যাবে পলিটিক্স করতে।তারপর প্রতি ৩-৪ বছরে ইলেকশনের কিছু মাস আগে থেকে আবারো রং-ঢং।আরেকটা ১/১১ বানান।এবার তো বিএনপি আইবোই।খালেদা জিয়া তো চিঠি লিখেই ফেলসেন।জামাতের মতন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান চরম মজায় রাজনীতি করে বেড়ায়,এটা কি ধরনের হিসাব??এত এত মুক্তিযুদ্ধের চেতনা পকেটে নিয়ে যারা বইসা আছেন তাদের ঘুম এতদিনে ভাংগসে?তরুন প্রজন্ম কি ইলেকশনের আগে ঘুম থেকে উঠে?জামাত কি জিনিস বুঝেন কিছু?একটা দেশকে তারা না মেনে এতদিন রাজনীতি করেছে,সবখানে লোক স্থাপন করে রেখেছে।সাধারন মানুষের সেন্টিমেন্ট বুঝেন??কমিটমেন্টের কোন অভাব নাই কিন্তু অবাস্তব আন্দোলন দিয়ে কিছুই হবেনা।অন্তত জামাতকে হারাতে যদি চান সরাসরি তাদেরকে নিষিদ্ধ করান বংগবন্ধু কন্যা তো এখন ক্ষমতায়??
ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার সাহস করেন কিভাবে?ইতিহাস জানেন?পৃথিবীর বেশিরভাগ জায়গায় কলোনিয়াল শক্তিকে ওপোজ় করেছেন ধর্মীয় শক্তিরাই।সেটা তো এখন মানবেনা কেউই।কিন্তু এটাই সত্য।পৃথিবীর ইতিহাস দেখেন।আর জামাতের কথা বলি ওরা ব্যবসায়ী প্রতিষ্ঠান আগেই বলেছি।ধর্ম বেচার ব্যবসা।তাও পুরো ধর্ম না।যা বেচলে লাভ সেটাই বেচবে।ওদের বোর্ড মেম্বার দের ধরসেন সেলসম্যান রা মাঠে নামসেন।এখনো কিছুই দেখেন নাই জামাতীদের।এরা ১৪ডিসেম্বরের মতন একটা সুপরিকল্পিত হত্যাকান্ড চালাতে পারে তাদের উত্তরসুরী হিসেবে তারা কিছুই দেখায় নাই।তো সাধু সাবধান।আর রাজীব হায়দার কে শহীদ বুদ্ধিজীবি বানানোর আস্পর্ধা দেখাবেন্না।আমাদের মতন শহীদ বুদ্ধিজ়ীবি পরিবারদের জন্য এটা লজ্জাস্কর ও অপমানজনক।শাহবাগের,প্রেস ক্লাবের গণজাগরন(আন্দোলন নয়)কে ৭১,৫২,৬৯ এর সাথে তুলনা করবেন না এটা অপমানজনক।৫২,৬৯,৭১ এর আন্দোলনকারীরা সরকার বিরোধী আন্দোলন করেছিল।পুলিশ আর আর্মির সাথে এত সুসম্পর্ক ছিলোনা উনাদের।
এখন বিচার নিয়ে দু একটা কথা।বিচারটা এত হাস্যকর হচ্ছিল।সাক্ষ্য পড়লে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়।মনে হয় গাজ়া খেয়ে সাক্ষী দিতে আসছেন উনারা।বিশেষ করে কবি রোজীর সাক্ষ্য।আর গভর্ণমেন্ট বিচার করার মুডে নাই সেটা তো বুঝাই যায়।পলাতক রে ফাসি,স্কাইপে কেলেংকারি,কাদের মোল্লার হাস্যকর ও বিচার ও রায়।সব মিলিয়ে আওয়ামীদের ইচ্ছাই যেন বিচার কার্য কে কলংকিত করার।আরো মজার ব্যাপার হল শাহবাগের প্রতি তাদের প্রতিক্রিয়া।হায়রে ব্লগার গোষ্টী নেটের ভিতরের ছাগু-ভাদা খেলা বাস্তবে খেলা কি এতই সহজ???আপনারা নিজেরাই জামাতের করা দাবির পক্ষে বলছেন বিচার কার্য ঠিকমতো হয় নি।পুরাই আজব।আওয়ামী লীগ পাগল-ছাগল হলেও বিশাল সাপোর্ট ও অভিজ্ঞ দল।ক্ষমতা রক্ষার জন্য তারা সব করবে(উদাহারন-তত্ত্বাবধায়ক বিল)...কিন্তু মানুষের জন্য যা করা দরকার তার খবর নাই।
আবার মজার ব্যাপার হলো যে ইকোনোমিস্ট পত্রিকায় সোজা কথায় বলেছে শাহবাগ থেকে ডাক আসবে সরকার পতনের??এটা আবার কি ধরনের কথা??
তো সব মিলিয়ে আমার মনে হয় শাহবাগ-প্রেস ক্লাবের আন্দোলনকে আরো শক্ত হওয়া লাগবে।আরো এক্টিভ ও ডায়নামিক হওয়া লাগবে।নাহয় জামাত আমাদের রক্ত চুষতেই থাকবে।আর সাধারন জনগন চিরকাল ভেড়াই থেকে যাবে।গনজাগরন থেকে আন্দোলনের পথে আপডেট হওয়ার সময় হয়েছে।মিশর বা সিরিয়ার মত নয়।বাংলাদেশী একটা আন্দোলন হোক।অন্য দেশের ব্লগার রা/বামরা কতকিছু করতেছে এখন ওদের মত হওয়া লাগবে।এটা এভাবে না ভেবে ভাবুন আমার দেশের প্রেক্ষিতে কি করা দরকার?এখন কি দরকার মানুষের/দেশের।বাংলাদেশের গনজাগরন না আন্দোলন হোক এটি।শহুরে নেট ব্যবহারকারীদের ও হাতে গোনা মফস্বলের মানুষের আন্দোলন যাতে এটা না হয়।আর এইসব গনজাগরনকে সাধারনত পশ্চিমারা ব্যবহার করে তাদের প্রিয় সরকার বসানোর সুযোগ হিসেবে দেখে।এটাও আমাদের খেয়াল রাখতে হবেই।৪২ বছর আগে পাওয়া স্বাধীনতা রক্ষা আমাদের দায়িত্ব।৪২ বছর আগে পাওয়া দেশটার ভালোমন্দ দেখাটাও আমাদের দায়িত্ব।
দেশ আমাদের একটাই বাংলাদেশ...
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×