somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জীবনের প্রথম লেখা কয়েকটি কবিতা।না হাসার অনুরোধ রইলো।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :











আমার জীবনের প্রথম লেখা কয়েকটি কবিতা।তখন অনেক ছোট ছিলাম ।কিভাবে যে লিখেছিলাম ভাবলে অবাক লাগে।কিন্তু এখন মনে হয় এগুলো কোন কবিতার কাতারে পড়ে না।দেখলে হাসি পায়।তবু কেন যেন এগুলো আমাকে এখনো প্রেরণা দেয়।






১।বৈশাখ
বৈশাখ দিয়ে শুরু হয় বাংলার সন,
আম কাঁঠাল খেয়ে ভরে সবার মন।
বৈশাখ এলে খুব গরম পড়ে,
রৌদ্রে খাঁ খাঁ করে দুপুরে।
এসময় থাকে খুব রৌদ্রের তাপ,
মাঝে মাঝে দেখা যায় কালো মেঘের ছাপ।
কখন শুরু হয় কালবৈশাখী ঝড়,
ভেঙ্গে যায় গাছপালা ভেঙ্গে যায় ঘর।
বৈশাখ এলে পরে আমে রঙ ধরে,
খুশির আমেজ লাগে সবার ঘরে।
মৌ মৌ করে সব আমেরই ঘ্রাণে,
সুখের হাওয়া বয়ে যায় সবার প্রাণে।
২।দোয়ায়ে কুনুত
তোমার মদদ চাই হে মহান,
তোমার প্রতি এনেছি ঈমান।
মোরা ভরসা করি তোমার
তোমারই করি প্রশংসা প্রভু,
তোমারই করি শোকর গুজার
অকৃতজ্ঞ মোরা হই না কভু।
তোমার নাফরমানি করে যারা
দূর করে দেই তাদের মোরা ,
তোমারই জন্য করি ইবাদত,
তোমারই নামে পড়ি সালাত,
তোমার তরে সেজদা করি,
তোমার দয়ার আশা করি।
তোমার আযাবের করি ভয়
জানি কাফিরেরা পাবে তা নিশ্চয়।

৩।কবি
এই পৃথিবীতে আছেন কত কবি,
তাদের কেউ বদ্ধ পাগল
আবার কেউ বিপ্লবী।
কারো কবিতায় অশ্রু ঝরে
উদাস হয় দৃষ্টি,
কারো কবিতা আগুন জ্বালায়
করে বিদ্রোহের সৃষ্টি।
হাসসান বিন সাবিত
ছিলেন এক সাহাবী,
কাব্যে দিয়েছেন মিথ্যার জবাব
তাই ভালোবাসতেন তাকে নবি।
আলোর কবি সাদী হাফিজ
খৈয়াম ও রুমি-জালাল,
মুমিনের হৃদয়ের কবি
বিপ্লবী ইকবাল।
সোনার বাংলার সোনার কবি
জসীম ও ফররুখ-নজরুল,
আরো আছেন ইসমাঈল সিরাজী
ও মহাকবি আলাওল।
কবিতা আমার প্রাণস্পন্দন
কবিতা যেন ফুল,
কবিদের তাই আমি ভালোবাসি
প্রাণে অতুল।
৪।সময়
ঘড়ির কাঁটা চলছে দেখো
সময় বয়ে যায়,
রাত পেরিয়ে ভোর বিহানে
পাখ-পাখালি গায়।
মুক্তা দানা শিশির কণা
দুর্বা ঘাসে লেগে,
ভোরের আলোয় সূর্য কিরণ
যাচ্ছে একেবেঁকে।
পূবাকাশে সুর্য যখন
আলো ছড়ায়,
ফসল মাঠে চাষি তখন
লাঙ্গল জুড়ায়।
হাটের মানুষ মাঠের মানুষ
সবাই কাজে যায়,
আপন মনে চলে নদী
জোয়ার ভাটায়।
শেষ বিকেলে সুর্য যখন
পশ্চিমেতে ফিরে,
পশুপাখি মানুষ তখন
ফিরে আপন নীড়ে।
৫।একুশ
বায়ান্নর একুশে বাংলার রাজপথে
প্রাণ দিল যারা অকাতরে।
লাখো সালাম আজ তাদের তরে।।
ভাষার জন্য জীবন বাজী রেখে,
পথের ধূলোয় রক্ত মেখে,
যাদের দেহ লুটিয়ে পরে।
লাখো সালাম আজ তাদের তরে।।
সব বাধা পেরিয়ে একসাথে,
জুলুমের প্রাসাদটা ভেঙ্গে দিতে,
কত প্রাণ ঝরে ।
লাখো সালাম আজ তাদের তরে।।
সালাম বরকত রফিক জাব্বার দ্বীপ্ত নওজোয়ান,
জীবন দিয়ে রেখেছে তারা ভাষার সম্মান,
আমরা চলছি তাদের পথ ধরে।
লাখো সালাম আজ তাদের তরে।।
পৃথিবী হতবাক তোমাদের দিকে তাকিয়ে,
ধন্য এ মাটি তোমাদের পেয়ে,
লাখো সালাম আজ তোমাদের তরে।।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×