ছিলে তুমি বরষার কোনো এক দিনে
মেঘাচ্ছন্ন করে রেখেছিলে সমস্ত জুড়ে
ভেজা পায়ে ছিলো নুপুরের রিমঝিম আওয়াজ
ছিলো জরীর মালা , কাঁচের চুড়ি
খোঁপায় কদম ফুল ছিলো
আমরা কত সুখে ছিলাম
হয়তোবা সেদিন গান গেয়েছিলো গায়েন
আমরা ভালো ছিলাম, কাছেই তো ছিলাম
তারপর কত বৃষ্টি ঝরে গেছে
কিন্তু আমরা ভালো থাকিনি, কাছে থাকিনি
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৫ রাত ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




