ফেনিল সমুদ্রের জলে মিশে গ্যাছে সব স্বপ্ন
অধরাই থেকে যাবে আরাধ্য বাসনা ছিলো যত
কপট ভাগ্য খেলেছে জীবন নিয়ে ছেলেখেলা
অভাগার কবিতাতেই মেলে আশ্রয় শান্তনা
দ্বীপ শিখা নিভে গেছে দপ করে
জীবনের পথ কেবলই শুরু
দুপুরের সন্ধিক্ষণে মিশে যাওয়া পাতার
শিশির
কষ্টেরা রক্তজবার মতন লাল
তীব্র যন্ত্রণা ঘিরে মৃত্যুর কানাকানি
এ জীবন গতজন্মের দোষ বুঝি কিম্বা
প্রায়শ্চিত্ত
এবার গেলে আর আসতে হবেনা ফিরে
হবে বুঝি সাত জন্ম পূর্ণ
ঈশ্বরের কাছে শেষ মিনতি করি
দিয়ো নাকো ব্যথা অথবা তীব্র যন্ত্রণা
সেচ্ছায় যখন শেষ হবে বেলা
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



