মেঘদীপ্ত ছায়ালোকে তোমার আমার ঘর হবে
এক চিলতে সুখ দিয়ে বোনা চারটি দেয়াল
এক ফোঁটা ভালোবাসায় গড়া ছাদ মেঝে
সারা বাড়ি জুড়ে তোমার নুপুর বাজে রিমঝিম
রাত্রি হলে দাওয়ায় বসে একসাথে দেখি উন্মত্ত চাঁদ
মৃদুমন্দ বাতাসে তোমার শাড়ির আঁচল আমার
মুখ ঢেকে দেয়
দুজনের দুই বাহুতে মিষ্টি লাজুক প্রেম
সংসারের সব দুঃখ থেকে মোরা অনেক অনেক দূরে
মনের সাথে মনের বাসর এইতো মোরা একসাথে
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




