somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ভালো পুলিস

১৮ ই নভেম্বর, ২০১১ ভোর ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা পুলিসকে গণহারে ভিলেন বানিয়ে রেখেছি। এমন কী ঢাল তলোয়ার বিহীন নিধিরাম সর্দার ট্রাফিক পুলিসকেও। কিন্তু আমার অভিজ্ঞতা বলে ভিন্ন কথা। আমি কখনও কোন ঠিকানা খুঁজতে গেলে আশেপাশের ট্রাফিক পুলিসের শরণাপন্ন হই। এবং এ পর্যন্ত সবাই বন্ধুত্বপূর্ণ আচরণ করে সহযোগীতা করেছে।

যাই হোক, পুলিস নামটাই যেন একটা আতঙ্ক। হ্যাঁ, বাংলাদেশের পুলিসের বিরুদ্ধে এমন বিষোদগারের অনেক কারণ আছে। তারা মানুষকে হ্যারাজমেন্ট তো করেই। ঘুষ খাওয়া তো স্বাভাবিক ব্যাপার। আজকে আপনাদের একজন ভালো পুলিসের কথা বলব, যিনি আমাদের বিপত্তি থেকে রক্ষা করেছেন।

সেদিন বাসে করে আসছিলাম। বদ অথবা বেখেয়ালী বাস ড্রাইভার সিগনাল ক্রস করার সময় খেয়াল করে নি যে লাল বাতি জ্বলে ছিলো। কিছুক্ষণ পর পুলিস এসে তাকে থামালো। ট্রাফিক পুলিস না, সার্জেন্ট! সে তাকে খুব ভদ্র ভাষায় ভর্ৎসনা শুরু করলো। আমি তো প্রমাদ গুনলাম। এখন কতক্ষন আটকিয়ে রাখে, আর নিশ্চিত হলাম ঘুষ তো নিবেই! কিন্তু সে এসব কিছুই করল না। ড্রাইভারকে বলল "প্রতিজ্ঞা কর আর কখনও বেখেয়ালে গাড়ি চালাবোনা। যদি চালাই, তবে আমি হার্ট এ্যাটাক করে মারা যাবো"। ড্রাইভার প্রথম অংশটুকু সাচ্ছন্দে বললেও দ্বিতীয় অংশটুকু বলতে একটু ইতস্তত করল। তবে শেষতক বলল। আমরা বাসযাত্রীরা প্রতিজ্ঞাপর্ব শেষ হওয়ার পর বললাম "সাবাশ!",ইন্নালিল্লাহ!" ইত্যাদি। তবে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দটি ছিলো "আমিন!"।

সার্জেন্ট নেমে গেলেন। আমরাও এরপর কোন বিপত্তি ছাড়াই গন্তব্যে পৌঁছুলাম। অভিনন্দন সেই সার্জেন্টকে, যিনি ইচ্ছা করলেই কাগজপত্র আটকিয়ে রেখে ঘুষ নিয়ে ছেড়ে দিতে পারতেন কিন্তু তা করেন নি। অভিনন্দন তাকে, কারণ তিনি অপরাধীকে সংশোধন হবার সুযোগ দিয়েছেন, এবং যাত্রীদের হেনস্তা হবার হাত থেকে রক্ষা করেছেন।

বাংলাদেশের সব পুলিস এরকম হোক!
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×