
বাংলাদেশ নতুন রেকর্ড গড়তে যাচ্ছে আগামীকালের ম্যাচটিতে। এখন পর্যন্ত বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ওডিআইতে সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান। সাকিব ১৪১ ম্যাচে ৩৪.৫৮ গড়ে করেছেন ৩৯৭৭ রান। অর্থাৎ আর মাত্র ২৩ রান করলেই প্রথম বাংলাদেশী খেলোয়াড় হিসেবে নাম লেখাবেন ৪০০০ রানের এলিট ক্লাবে। ৩৯৭৭ রান করতে সাকিব বাউন্ডারি হাকিয়েছেন ৩৫২ টি এবং ছক্কা মেরেছেন ২৯ টি। হাফসেঞ্চুরী করেছেন ২৬ বার এবং সেঞ্চুরির দেখা পেয়েছেন ৬ বার। যেটি এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে যেকোন ব্যাটসম্যানের সর্বাধিক সেঞ্চুরি।
খুব একটা পিছিয়ে নেই ড্যাশিং ওপেনার তামিম ইকবালও। ১৩৫ ম্যাচে ২৯.৮৫ গড়ে তামিমের সংগ্রহ ৩৯৭১ রান। ৪০০০ রান হতে বাকি মাত্র ২৯ রান। ৩৯৭১ রানের মাঝে রয়েছে ৪৪৭ টি বাউন্ডারি ও ৫২ টি ছয়ের মার। ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৭ বার হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন এবং ৪ বার সেঞ্চুরি করার সৌভাগ্য অর্জন করেছেন তামিম ইকবাল।
ওপেনার হিসেবে প্রথম ৪০০০ হাজার রান করার সুযোগটা তামিমেরই বেশি। যদিও সাকিবের লাগবে মাত্র ২৩ রান। আশাকরি দুজনই কাল তাদের ৪০০০ রান পুর্ণ করবেন এবং বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সুচনা করবেন। সবমিলিয়ে কে হতে যাচ্ছে প্রথম ৪০০০ রানের মালিক? জানতে হলে অপেক্ষা করতে হবে কালকের বাংলাদেশ বনাম আফগানিস্থানের ম্যাচ পর্যন্ত।
এগিয়ে যাও টাইগার্স, জয় তোমাদের সুনিশ্চিত ! অপেক্ষায় আছি আমরা ১৬ কোটি বাংলাদেশী।
#RISEOFTHETIGERS

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



