somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“অনীশ – হুমায়ূন আহমেদ”- বই রিভিউ

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“অনীশ" – হুমায়ূন আহমেদ



মিসির আলী সিরিজের একটি বই। হুমায়ূন আহমেদের লেখা বরাবরের মতই প্রলুব্ধকর। আর মিসির আলী সিরিজের মনস্তাত্ত্বিক লেখাগুলো পড়ে মজা একটু বেশিই পাই। অন্য উপন্যাসগুলোর মত এটাতেও ছিল চমৎকার কিছু হিউম্যান সাইকোলজিক্যাল ফ্যাক্টস। ঘটনার সাবলীল বর্ণনা, মিসির আলির সমস্যার গভীরে হারিয়ে যাওয়া এবং সবশেষে রহস্য উন্মোচন।

উপন্যাসের শুরু হাসপাতালে। মিসির আলী হাসপাতালের বেডে শুয়ে আছেন। কি অসুখ সেটা ডাক্তাররা ঠিক ধরতে পারছেন না। অনুমান করছেন লিভারে সমস্যা হয়েছে। একই হাসপাতালে অপারেশন করাতে আসে হালের জনপ্রিয় নায়িকা “রূপা”। ঘটনা চক্রে তারসাথে দেখা হয় “রূপার”।

রুপা অসম্ভব সুন্দরী, রুপবতী এবং কিঞ্চিৎ পাগলাটে একটা মেয়ে। সবারই একটা সুক্ষ চেষ্টা থাকে তাকে অভিভূত করার। তবে মিসির আলী তাকে সত্যিই অভিভূত করেছে। বুঝতে পেরেছে, এই লোকটা সবকিছুকে লজিক দিয়ে ব্যাখ্যা করতে ভালবাসে। লোকটার পরিচয় জানার পর তার প্রতি আগ্রহ আরো বাড়তে থাকে।

রূপা একটা সমস্যায় ভুগছে; যেটার কথা সে কাউকে বলেনি। অপারেশনের পুর্বে, সে তার সমস্যার কথা ডায়েরিতে লিখে মিসির আলিকে দিয়ে যায়।

হাসপাতাল থেকে রিলিজ নিয়ে মিসির আলী বায়ু পরিবর্তনের জন্য ময়মনসিংহ চলে আসেন। মাঝ নদীতে নৌকায় পাখির উড়ে যাওয়া দেখেন। প্রকৃতিকে আরো নিবিড়ভাবে আলিঙ্গন করার চেষ্টা করেন। রুপার ডায়েরিটা তিনি এখানে এসেই পড়া শুরু করেন। জন্মের ৬ মাসের মাথায় বাবা মারা যাওয়া মেয়েটার কথা পড়তে থাকেন। যে কিনা বড় হয়েছে বদমেজাজি, পাগলাটে মায়ের কাছে……

এই উপন্যাসের পরিসরটা ছোট। মাত্র ৪৫ পৃষ্ঠার। তাই ঘটনাগুলো খুব বেশি শাখা-প্রশাখা বিস্তার লাভ করনি। সিরিজের অন্য বইগুলোর তুলনায় এটাতে রহস্যের সমাধান আমার কাছে সহজ বলেই মনে হয়েছে।
অন্য উপন্যাসগুলোর মত এটিও ছিল এপিগ্রামে ভরা। হুমায়ূন আহমেদের বিখ্যাত উক্তি__

“কিছু-কিছু পুরুষ আছে, যারা রূপবতি সুন্দরী মেয়েদের অগ্রাহ্য করে একধরণের আনন্দ পায়। সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয়, এবং নারীসঙ্গের জন্যে তীব্র বাসনা বুকে পুষে রাখে।”
__এই বই থেকেই নেয়া। সব মিলিয়ে বইটা বেশ উপভোগ্য ছিল।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৩
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×