somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিও ২০১৬ অলিম্পিকে গলফার সিদ্দিকুর রহমানে আশা রাখছে বাংলাদেশ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অলিম্পিকে বাংলাদেশের অংশগ্রহণ ১৯৮৪ সাল থেকে। নবমবারের মত এবারের অলিম্পিকে অংশগ্রহণ করছে বাংলাদেশ। এই দীর্ঘসফরে বাংলাদেরশের নেই কোন বিশেষ অর্জন কিংবা সুখ স্মৃতি। প্রতিবারই ওয়াইল্ড কার্ড কোটায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ওয়াইল্ড কার্ড হল কোন খেলোয়াড় বা দলের জন্য বিশেষ কোটা; যারা সরাসরিভাবে মূল খেলায় কোয়ালিফাই করেনি। অনেকটা প্লে-অফ খেলার মতই।

২০১৬ অলিম্পিক বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ববহ। বাংলাদেশ প্রথমবারের মত অলিম্পিকের মত বিশ্ব প্রতিযোগিতায় সরাসরি অংশ গ্রহণের সুযোগ পাচ্ছে। এবং শেষ পর্বের মশাল যাত্রায় মশাল বহন করবেন একমাত্র বাংলাদেশী নোবেল বিজয়ী ডঃ মোহাম্মদ ইউনুস।
আগামীকাল ৫ আগস্ট, পর্দা উঠছে গ্রীষ্মকালীন অলিম্পিক অলিম্পিয়াড ২০১৬ এর। এবারের অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলের “রিও-ডি-জেনেরিও” তে। এটি রিও ২০১৬ নামেও পরিচিত। রেকর্ড সংখ্যক ২০৬ টি দেশের ১০,৫০০ এরও বেশী প্রতিযোগী অংশগ্রহণ করছে এই আসরে। প্রথমবারের মত অংশ নিচ্ছে কসভো এবং দক্ষিণ সুদান।



প্রথমবারের মত গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ আমেরিকার কোন দেশে। এই বিশাল আয়োজনের উদ্বোধনী এবং সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৭৪,৭৩৮ জন দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন মারাকানা স্টেডিয়ামে। একই স্টেডিয়ামে ২০১৪ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এবারের অলিম্পিকের ফুটবল ফাইনাল ম্যাচও এখানেই অনুষ্ঠিত হবে।

অলিম্পিক গেমসের জন্মস্থল গ্রিসের অলিম্পিয়া নগরীতে ২১ এপ্রিল, অলিম্পিকের মশাল জ্বালানো হয়। এরপর ২৭ এপ্রিল এটি ব্রাজিলিয়ান সংস্থার নিকট হস্তান্তর করা হয়। পরে এটি সুইজারল্যান্ডের অলিম্পিক হেডকোয়ার্টার ও অলিম্পিক মিউজিয়াম ঘুরে আসে। ব্রাজিল আয়োজনের মশাল রীলে শুরু হয় ৩রা মে, রাজধানী ব্রাসিলিয়া থেকে। ব্রাজিলের ২৬ টি স্টেটের রাজধানীসহ ৩০০’শর বেশী শহর ঘুরে উদ্বোধনী শহর রিও ডি জেনেরিও” তে আসবে ৫ আগস্ট।



ড. ইউনূস ৪ আগস্ট রিও-তে অলিম্পিক মশাল যাত্রার শেষ পর্বে মশাল বহন করবেন। একই দিন রিওতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় ভাষণ দেবেন তিনি। টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো অর্জনে পৃথিবীর নতুন কল্পচিত্র নিয়ে বক্তব্য রাখবেন মুহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা সৃষ্টির মাধ্যমে পৃথিবীব্যাপী মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সব অনুষ্ঠান, ভেন্যু ও সংগঠন যেন উদ্যোগ নেয় এ ব্যাপারেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একযোগে কাজ করবেন।



সম্পুর্ণ নিজ যোগ্যতায় প্রথমবারের মত বাংলাদেশী হিসেবে অলিম্পিকে সরাসরি অংশগ্রহণ করছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। আন্তর্জাতিক গলফ ফেডারাশনের তালিকায় টপ ৬০ এ জায়গা করে নিয়েছেন তিনি। এটিই তার জন্য অলিম্পিকের মত বিশ্ব আসরে খেলার সুবর্ণ সুযোগ করে দেয়। পুরো দেশ তাকিয়ে থাকবে এই পরিশ্রমী ও ভাগ্যবান নাগরিকের দিকে।

রিও ২০১৬ তে, বাংলাদেশের হয়ে ৫ টি ইভেন্টে মোট ৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। এদের মাঝে ১০০ মিটার দৌড়ে দু’জন, সাঁতারে দু’জন, শুটিং এ দু’জন এবং গলফে ১ জন।

রিও অলিম্পিকে ২৮টি খেলার ৪১ টি ভিন্ন ভিন্ন ডিসিপ্লিনের ৩০৬ টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে ২০১৬ অলিম্পিক।

পরবর্তি অলিম্পিক অনুষ্ঠিত হবে ২০২০ সালে জাপানের রাজধানী টোকিও তে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১১:২৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×