somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গেম চার এবং শেষ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এরপর Click This Link

কেমন জ্বর জ্বর এলোমেলো ময়লা ময়লা লাগছে, সাইবার ক্যাফে খুলে যাবার কথা, যেতে ইচ্ছা করছে না, আলসেমি লাগছে, সাইবার ক্যাফের ছেলেটার আরেক আজব রোগ, সারা রুমে যত জনই যত ইন্টারেস্টিং আর লোভনীয় যা কিছু দেখুক না কেনো- সে আমার স্ক্রিনটার দিকে উঁকি মারার চেষ্টা করেই যাবে সারাটা সময়, বোরিং কিছু খেয়াল করার এত শখ থাকলে সামনের পেপারটা পড়ে না কেনো! এমন নজরদারীর মধ্যে এসব খুঁচা খুঁচির পারপাজ নিয়ে ঢোকা ঠিক না, এমনিতেই নাম ধাম লিখে ঢোকা লাগে, কখন কি থেকে কি হয় কে বলতে পারে, চুলটা আঁচড়ে নিলাম

স্ক্রিনে সব এখনো একই রকম, কিছুই হচ্ছে না, মনে হয় গেম টা পজ হয়ে গেছে, দুজন হাঁটছিলো দরজার সামনে - তাদের একজন পড়ে আছে, বাবু ছেলের জায়গা টা ফাকা, না নড়ে যত টা দেখা যায় তার মধ্যে কিছুই ঘটছে না, কোনো সাঁড়া শব্দ নেই, কোনো সাউন্ডও আসলে নেই, কম্পু বন্ধ করতে ইচ্ছা করছে না, খুলেই রাখতে চাই, সিডির খাপ টা নিয়ে নিলাম, এত সময় ধরে যেটা একটা পিচ্চির হাটা হাটির গেম সেটাতে এমন ভাবে কোনো হিন্ট ছাড়া গোলাগুলি শুরু করা তো বেঈমানি, আরেকটু হলে গুলি পিচ্চি মেয়েটার লাগতো, তখন? এত সময়ের হাটাহাটি আবার শুরু থেকে সব? এটা কোনো কথা হলো? সবচে বড় কথা এমন চোট্টামি স্টাইলে গোলাগুলি শুরু করবে কেনো? বন্দুক শো করুক, হুংকার দিক, দৌড়াদৌড়ি হোক তারপর না হয় কিছু একটা ঘটতে পারে, সব কিছুর একটা সিস্টেম আছে, ছোট্ট পিচ্চি একটা মেয়ের কাহিনীতে গোলাগুলি আদৌ ঢুকাবে কেনো সেটা তো গেলো অন্য বেসিক প্রশ্ন

রাস্তায় সুন্দর মিষ্টি রোদ, হাটতে আরাম লাগছে, মেঘগুলো এখন একটু পাশে অন্য কোথাও ব্যস্ত আছে, তবে যেকোনো সময় হঠাৎ চলে এসে এলোমেলো করে দিতে পারে, বিষন্ন করে দিতে পারে যত খুশি, সিডির খাপের লেখা তেমন কিছুই নাই, যা লেখা আছে সেটাও গেম যে বানিয়েছে তার নাম বলে মনে হচ্ছে না, কম্পু খুলে রেখে এসেছি, ওভাবেই সব কিছু ফেলে রেখে এসেছি, সমস্ত ঘর জিনিসপত্রে এলোমেলো, কোথাও যেতেও ইচ্ছা করছে না, ফিরতেও ইচ্ছা করছে না কোথাও, ভালো লাগছে না কিছু, এই অদ্ভুত হরফের কোড কিভাবে টাইপ করতে হয় কে জানে, ইংরাজির মত মনে হলেও অমিল আছে, ভালো লাগছে না কিছুই

বাসে করে ঘোরা যায়, কোনো একটা বাসে উঠে বসে পড়া ব্যস, সমস্যা হলো একটা রুট শেষ হলেই হেলপার রা ভয় পেতে শুরু করে, ওদেরকে আশ্বস্ত করতে তখন অন্য বাসে ওঠাটাই ভালো, কিন্তু অত সময় পর বেশির ভাগ দিন আর বেশি ঝামেলা করতে ভালো লাগে না, সমস্ত আরামটা তখন ওদের কে আশ্বস্ত রাখার কাজেই চলে যায়, পুরা গেমটাই একটা বেঈমানি, এমনিতেও কিছু ঘটতেছিলো না, একটু কিছু ঘটার লক্ষন দেখিয়ে হঠাৎ চরম অ্যাকটিভিটি শুরু হয়ে গেলো, সব কিছু ফালতু, সাইবার ক্যাফের দিকে তাকালাম, হাটতে ভালো লাগছে, ঝামেলা ভালো লাগছে না, মাগরিবের একটু আগে রিকশা নিলাম, রিকশাওয়ালা ফাকা পেয়ে ভাঙ্গা রাস্তা দিয়ে এমন জোরে চালাতে লাগলো যে মনে হলো উড়ে চাঁদেই চলে যাব, যাওয়ার সময় নিচে হালকা রঙের মেঘ গুলোকে বাই বাই বলবো

রাতের খাবার খেয়ে, বিছানা থেকে সমস্ত সিডি মেঝেতে নামিয়ে, মাউস টা আবার ধরলাম, সব কিছু ওরকমই আছে, গুড়গুড়ি দাড়িয়ে আছে সেভাবেই, কালকে তো ছুটি না, এখন যদি নড়াচড়া করাতে গেমটা আবার শুরু হয়ে যায় তো? বাবু ছেলেটা যে কই গেলো, সবাইই ভয়ে পালিয়েছে, তবু মনে মনে মানুষ জনকেই খুজছি

শেষ
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২০
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×