somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভৌতিক গল্পঃ সেই রাতে (২য় পর্ব)

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরে কোন বিস্কুট টিস্কুটও নেই যা খেয়ে খিদে সামাল দেবো। যাই হোক, আর তো কয়েক ঘন্টা বাকি। তারপরই সকাল। ভোরের দিকে হোটেল থেকে নাস্তা করে নেবো। আর কাল সকালেই বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। এভাবে একা একা থাকা যায়না। প্রয়োজনের সময় অনেক কিছুই পাওয়া যায়না।

শোয়ার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় অস্পষ্টভাবে শুনতে পেলাম ঠক ঠক ঠক। দরজা নক করার শব্দ। কিছুটা চমকে গেলাম। এতো রাতে দরজা নক করবে কে। নাকি আমার মনের ভুল। ভুতে আমি বিশ্বাস করিনা। সায়েন্সের ছাত্রদের অনেক কিছুই অবিশ্বাস করতে হয়। ভাবলাম বাতাসে হয়তো বাইরের কোন কপাট টপাট নড়েছে। শুতে যাবো তখন আবার শুনলাম ঠক ঠক ঠক। এবার একটু জোরে। তারপর আবার হলো শব্দটা আরো জোরে। একদম স্পষ্ট। আমি বেশ জোরে শোরেই বললাম-- কে?
কোন উত্তর পাওয়া গেলোনা।
আমার অল্প অল্প ভয় করতে লাগলো। ভুতের ভয় না। আজকাল এসব জায়গায় ডাকাতি ছিনতাই হচ্ছে অহরহ। সেরকম কিছু কিনা কে জানে। আমি আবার বললাম-- কে?
এবার উত্তর এলো, আমি সোহেল। দরজা খোল।
হ্যা। কণ্ঠস্বরটা সোহেলের। আমি অবাক হলাম। রাত আড়াইটার সময় সোহেলের আমার এখানে আসার কারণটা কি?
আমি বললাম, তুই এতো রাতে, এখানে কেনো?
-- আরে দরজা খোল আগে তারপর বলছি।
আমি দরজা খুললাম। ও হুড়মুড় করে ভেতরে এসে ঢুকলো। বললো-- শালা হারামজাদা, ফোন অফ করে রেখেছিস কেনো?
-- একমনে পড়ছিলাম তো। কেউ যেনো ডিস্টার্ব না করে এইজন্য অফ করে রেখেছি।
-- ফোন তাহলে কিসের জন্য ইউজ করিস? যোগাযোগ রাখার জন্যই তো। কেউ যদি খুন হয়ে যায়, মারা যায় তাহলে খবর পাবি কিভাবে?
-- এসব কি বলছিস তুই? সবসময় তো আর অফ থাকেনা। আজ একটা জটিল বিষয় পড়ছিলাম একমনে। চাচ্ছিলাম কেউ যেনো ডিস্টার্ব না করে। জানিসতো বিক্রিয়া আমার মাথায় ঢোকেনা। এখন তুই কি মনে করে সেটা বল।

সোহেল কাঁপা কাঁপা গলায় বললো, আমার মেসে একা থাকতে ভয় করছে। আর কেউ নেই। বাড়ি চলে যাওয়া উচিত ছিলো। আজ রাতটা তোর এখানে থাকতে এলাম। কাল বাড়ি চলে যাবো।
-- তো এতো রাতে কোত্থেকে এসেছিস? সন্ধ্যার দিকে আসলে তো পারতিস।
-- সন্ধ্যার দিকে নিউমার্কেটে গিয়েছিলাম। বাড়ি যবো এইজন্য বাবা মার জন্য কিছু কেনাকাটা করলাম। আর সস্তায় বিস্কুট পেয়ে গেলাম। এক কার্টুন বিস্কুট কিনেছি। যখন খিদে লাগবে তখন খাবো। বাড়ি কিছু নিয়ে যাবো। তোর জন্য এক প্যাকেট নিয়ে এসেছি।
-- অনেক ভালো করেছিস। খিদেয় আমার পেট চো চো করছে। দে আগে খেয়ে নিই।
-- দোস্ত, একটা ঘটনা ঘটে গেছে। খেতে খেতে শোন।
-- কি ধরণের ঘটনা?
-- মোটামুটি ভৌতিক বলা যায়। এইজন্যই তো ছুটতে ছুটতে তোর এখানে এলাম।
যদিও আমি ভুত বিশ্বাস করিনা, তারপরও বল শুনি।

সোহেল গল্প শুরু করলো।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

পরেছো চশমা গান

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:১৪


কাজল চোখে পরেছো চশমা
লাগছে সুন্দর, দেখছো কি?
প্রণয়ের দেবদারু কিংবা-
কঞ্চি বাঁশের- কৃষ্ণ ছবি;
ডাকছো নাকি হ্যামিলনের বাঁশি

ছায়াহীন ভাবে দেখছো শুধু
ফুলঝুরি নয়, মনে রেখে হিংসা
তবু লাল নীল সাদা চশমায়
রেখে যাও বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

×