ক্যান্টিন
২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভার্সিটিতে আমি যে ক্যান্টিনে খাই তার নাম খান জাহান আলী রেস্তোরা। আমরা সংক্ষেপে খাজা রেস্টুরেন্ট বলি। এই ক্যান্টিনে খাওয়ার সময় প্লেটের দিকে আমি গভীর মনোযোগে তাকিয়ে থাকি। কারণ এই রেস্টুরেন্টের প্রত্যেকটা প্লেটে মিশে আছে শত সহস্র গল্প। হয়তো এই প্লেটে খেতে খেতে কোন মেধাবী বুনে গেছে তার স্বপ্নরাশি। হয়তো একই প্লেটে কষ্টের কাব্য লিখে গেছে সদ্য রিটেকপ্রাপ্ত যুবক। এই প্লেটে মিশে আছে প্রেমিক প্রেমিকার প্রথম স্পর্শের শিহরন, অকারণ মান অভিমান। কিংবা মিশে আছে কোন ব্রেকআপ তরুণীর মন খারাপের গল্প। যে ছেলেটি মাছ, মাংশ এড়িয়ে প্লেটের কোণে সবজি নিয়ে বসে যায় তার দারিদ্র্যতার গল্প লেখা আছে এই প্লেটে। যেসব ভাইবোন অকালেই পাড়ি জমিয়েছে নক্ষত্রের দেশে, তাদের ছোঁয়া লেগে আছে এইসব প্লেটে। আমরা যারা এসব ঐতিহাসিক প্লেটের সাক্ষী, তারা একদিন থাকবোনা। গল্পগুলো থেকে যাবে। বাড়তেই থাকবে একেকটা প্লেটের আত্নকাহিনী। অজস্র সকালের গল্প, অজস্র দুপুরের গল্প, অজস্র রাতের গল্প লেখা থাকবে এইসব ভাতের প্লেটে।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুন
কাজল চোখে পরেছো চশমা
লাগছে সুন্দর, দেখছো কি?
প্রণয়ের দেবদারু কিংবা-
কঞ্চি বাঁশের- কৃষ্ণ ছবি;
ডাকছো নাকি হ্যামিলনের বাঁশি
ছায়াহীন ভাবে দেখছো শুধু
ফুলঝুরি নয়, মনে রেখে হিংসা
তবু লাল নীল সাদা চশমায়
রেখে যাও বাতাসের...
...বাকিটুকু পড়ুন
এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে...
...বাকিটুকু পড়ুন