somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরকীয়া ও ছাত্র/ছাত্রীর কিছু দিক

০১ লা জুন, ২০১৬ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন এই যুগে এটা সচারচর দেখা যায় বা শোনা যায়। কিন্তু বিষয়টা খুব খারাপ এবং নিন্দনীয়। সমাজের কিছু মানুষের কাছে এটা নিন্দনীয় হলেও কিছু মানুষের কাছে এটা খুব সম্মানজনক ও প্রতিভার কাজ। কিন্তু এতে মানুষের জীবন, সুখের সংসার, মূল্যবান কিছু সম্পর্ক ভেঙ্গে যায়। আর জন্ম দেয় এক ঘৃণা...

পরকীয়া নিয়ে অনেকের মনেই অনেক রকম প্রশ্ন দেখা দেয়।
১. পরকীয়া কী ও কিভাবে শুরু হয়?
আসলে বিষয়টা হল “ভাললাগা”। ভাললাগার থেকেই সবকিছুর সূত্রপাত ঘটে। ভাল লাগা থেকেই শুরু হয় “ভালবাসা” তারপর সেই ভালবাসা গভীর হতে শুরু করে আর তারপরেই “কাছে আসা” তারপর একটু বেশি কাছে এসে গেলেই সেখানে “যৌনতা” জন্ম নেয়।
পরকীয়া সাধারণত কাছের মানুষের সাথে ঘটে থাকে। অথবা কোন কোন সময়ে এক পলকেও হয়ে যায়। মানে ওই যে বললাম “ভাললাগা”। এক পলকের একটু দেখাতেই মনের মধ্যে দাগ কাটে। আর সেই দাগ জীবনের কাল হয়ে দাঁড়ায়। কথায় আছে “কারো পৌষ মাস আর কারো সর্বনাশ”। ব্যাপারটা হল... যে পরকীয়া প্রেম করবে সে মনে করবে যে পৃথিবীর সব সুখ তার কাছেই আর যাকে সরিয়ে দেওয়া হয় তার হল সর্বনাশ।

২. কারা পরকীয়া করে?
আসলে এটা নির্দিষ্ট করে বলা যায় না। সবটাই হঠাত করে ঘটে যায়। আবার কেউ কেউ এটা করে অর্থ-সম্পত্তির জন্যে অথবা অনেকে এটা করে মজা পায়।

৩. পরকীয়া করে ভবিষ্যতে উপকার বা অপকার কি?
উপকারের কথা নাই বা বললাম... মানে উপকারের থেকে অপকার বেশি। কারণ, এটা সমাজে ঘৃণিত। কেউ অর্থের জন্যে, বা শারীরিক সুখের কারণে পরকীয়া করে। কিন্তু আসল ভালবাসাটা না বুঝেই এমন করে। আর যদিও বা ভালবাসাটা বোঝে তখন আর সময় থাকে না। মনে রাখা উচিৎ, সময় কারো চাচা খালু বা মামা না।

৪. কাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে?
পরকীয়া ছাত্র/ছাত্রী, কিশোর/কিশোরী, সংসার জীবন অর্থাৎ দাম্পত্য জীবনে বিশাল প্রভাব ফেলে।
ধরুন... কোন কিশোর বা কিশোরী কোন বন্ধুর বাসায় গেলে। দেখল বন্ধুর মা বা বাবা তাকে খুব আদর যত্ন করল। এবং সেই বন্ধুকেও বেশ সুন্দর করে ডাকল। সেটা দেখে আপনি নিশ্চিত মনে মনে ভাববেন “আন্টি ওকে কত ভালবাসে, কিন্তু আমার মা বাবা কি রকম যেন। বছরে একটা বার ভাল করে ডাকেও না” এই বিষয়টা যখন কোন মানুষের চোখে পড়বে তখন সে দুশ্চিন্তায় ভুগবে। এবং অন্য কারো ভালবাসা পাবার জন্য চেষ্টা করবে। সেই ভালবাসাই তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেবে। অবশ্য এটা পরকীয়া প্রেমের মধ্যে পড়ে না। তবুও জীবন ধ্বংসের একটা অন্যতম পথ। কারণ তারা মনে করে মা-বাবার থেকেও আপন কেউ হতে পারে। কিন্তু সে ধারণা ভুল। মা এর থেকে মাসীর দরদ বেশি হতে পারে কিন্তু তার মাঝে অবশ্যই “কিন্তু” থাকবে।

সংসার জীবন বা দাম্পত্য জীবনে এটা সব থেকে বেশি ক্ষতিকর। একজন মান সম্মান নিয়ে চিন্তায় পড়েন আর অন্যজন সুখের আহ্লাদে মেতে থাকেন। তখন নিজের স্বামী বা স্ত্রীর থেকেও অন্যজন বেশি আদর ভালবাসা পায় বা দিতে ইচ্ছে হয়। আর কোন একটা জীবন নষ্ট হতে থাকে। অনেকে সন্তান রেখেও অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। খুব খারাপ। যে খারাপের কোন শেষ নেই।

যাই হোক অনেক কথা বললাম। অনেক সময় নষ্ট করার জন্য দুঃখিত। কিন্তু একটা কথা মাথায় রাখবেন। আসল ভালবাসা চিনে বুঝে চলবেন। মানুষকে বুঝতে শিখুন বা বোঝার চেষ্টা করলেই হবে। সবার সম্পর্ক ঠিক ঠাক থাকুক। সবার জন্য শুভ কামনা ও অনেক অনেক ভালবাসা রইলো।

সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ রাত ৮:২৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×