somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দোলনের গতি, প্রকৃতি ও ভবিষ্যত নিয়ে আমার ব্যক্তিগত আশা ও আশংকা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খালি চোখে দেখলে এই আন্দোলন এখন পর্যন্ত খুবই সফল, দুর্বার গতিতে চলছে এবং পুরোপুরি সফল হবে বলেই মনে হয়। তবে গত কয়েকদিনে আমার মনে কিছু আশংকার জন্ম হয়েছে। আশা করছি সেগুলো নেহাতই আশংকা, বাস্তব নয়।

সরকার থেকে এই আন্দোলনে সমর্থন ও দাবীগুলো মানার ব্যাপারে অনেক উদ্যেগ নেয়া হয়েছে বলে দেখা যায়। কিন্তু সরকার কি আরো কিছু করতে পারতো না?

জামাত নিষিদ্ধের ব্যাপারে সরকারের মনোভাব মনে হচ্ছে দেখা যাক কি করা যায় টাইপ। যতদুর জানি, নির্বাহী আদেশ ছাড়াও অন্তত ৩ টি আইনে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সুযোগ আছে। তাহলে কেন এই কালক্ষেপন? সরকার কি তাহলে বিএনপির মতো ভোটের রাজনীতি নিয়ে দুশ্চিন্তায় আছে? হাসিনা কি ভুলে যাচ্ছে যে জামাতের ২-৩ শতাংশ ভোটের চিন্তা করে তারা প্রায় ৩০ শতাংশ ভোট হাতছাড়া করতে যাচ্ছে?

বিচার নিয়ে খালি চোখে সরকারের অনেক সৎ উদ্যেগ দেখি। ভাল লাগে, তবে মনে হয় বিচার প্রক্রিয়া আরেকটু দ্রুততর করার সুযোগ আছে। আমার মনে হচ্ছে, যেহেতু আন্দোলনকারীদের থেকে বলা হচ্ছে যে, তারা সব যুদ্ধাপরাধীদের বিচার চায়, সরকার হয়তো ভাবছে যে, এই অভিযুক্তদের বিচার হয়ে গেলে, তাদের দলে যেসব যুদ্ধাপরাধী আছে তাদের বিচার শুরু করতে হবে, তাই যতটুক সম্ভব কালক্ষেপন করা যায়।

সরকার যদি তাই ভাবে তাহলে আমি নিশ্চিত তাদের কপালে বিএনপির মতোই দুর্ভাগ্য রয়েছে। যতদিন যাবে, যত আন্দোলনকারী মারা যাবে বা ক্ষতিগ্রস্থ হবে, যত তারা ক্লান্ত হবে, ততই কিন্তু তাদের সরকারের প্রতি আন্দোলনকারীদের ও সাধারন মানুষের মধ্যে সন্দেহ, বিদ্বেষের জন্ম হবে।

আন্দোলনের উদ্যোক্তারাও কি একটু কমই চাপ দিচ্ছে না সরকারের প্রতি? আমার এখন অন্তত তাই মনে হচ্ছে। শুধু রাজপথে অবস্থান নিয়ে, বেলুন উড়িয়ে সরকারকে চাপে রাখা যাবেনা। তাদেরকে আল্টিমেটাম দিতে হবে। দাবীগুলো মানার যে সরকারী প্রক্রিয়া, সেখানে সরাসরি যুক্ত হতে হবে। সরকারকে বুঝাতে হবে যে, এই ইস্যুগুলোতে কোন ধরনের ঢিলেমি বা অবহেলা আমরা মানব না। চাপে না রাখলে সরকার হয়তো এই আন্দোলন থেকে যতখানি সম্ভব রাজনৈতিক সুবিধাই শুধু নিতে চাইবে।

জয় বাংলা।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×