ডঃ ইউনুস নিয়ে আমি প্রথম জানি জাফর ইকবালের লেখা পড়ে। অস্ট্রেলিয়ায় থাকার সময়ও দেখেছি যারা বাংলাদেশকে চিনতেন, তারা প্রায় সবাই হয় বন্যা-দারিদ্র অথবা ডঃ ইউনুসের কারনে বাংলাদেশকে চিনতেন।
নরওয়েতে কয়েকবার ট্রেনিং করতে গিয়েছিলাম। ইউনুস সাহেব নোবেল পাওয়ার পরের বছরও যাওয়া হয়। একটি সেশনে বিভিন্ন দেশের মানুষ ছিল। বাংলাদেশ থেকে সেবার আমরা ৬-৭ জন ছিলাম। আমাদেরকে পরিচয় করিয়ে দেবার পর বলা হলো আমরা বাংলাদেশের লোক, ডঃ ইউনুসের দেশের লোক। একথা শুনার পর উপস্থিত সবাই আমাদের দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন আমরা সবাই একেকজন ক্ষুদে ডঃ ইউনুস, তখনই একটা যুগান্তকারী ফর্মুলা দিয়ে একেবারে পৃথিবী উল্টে দিতে পারতাম!!!
দেশকে নিয়ে এমন গর্বিত হবার সুযোগ আমার জীবনে খুব বেশী আসেনি।
ডঃ ইউনুসকে নিয়ে সমালোচনা করার লোকের অভাব কোনো কালেই মনে হয় ছিল না, থাকবেও না। কেন তিনি শাহবাগে যান নাই, কেন তিনি রানা প্লাজার ভিকটিমদের জন্য অর্থ সাহায্য দেন নাই, থেকে শুরু করে অনেক অনেক নতুন কিছু প্রতিদিন শুনি।
আমার একটাই কথা, ”ভাইজান আপনের ব্যাগে কয়টা নুবেল নিয়া ঘুরেন? আমারে একখান দিয়া দেন, একখান নুবেলের বড় শখ।”
নিজে বড় হন ভাইয়েরা, তারপর বড় মানুষদের নিয়ে সমালোচনা কইরেন। আপনার অঢেল সমালোচনায় ইউনুস সাহেবের একবিন্দু ক্ষতি হয় না। তিনি নিজেকে যে উচ্চতায় তুলেছেন, আমি আপনি শত টানাটানি করে তাকে একবিন্দু নামাতে পারবো না।
ধন্যবাদ।
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।