১. আজকে ইউটিউবে আমার সোনার বাংলা গানটির যতগুলো গাওয়া/ইন্সটুমেন্টাল পেলাম সবগুলো শুনলাম। দুঃখজনক হলো, খুব বেশী ভার্সন পেলাম না। এতো মধুর গানটি! শুধুমাত্র গানের মাধুর্য্যের জন্যইতো অনেকগুলো ভার্সন (বিভিন্ন লোকের গাওয়া) পাওয়া উচিত ছিল। বিষয়টা কি এমন যে এটাকে শুধু জাতীয় সংগীত হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে ৪ লাইন গাওয়া হয়? একটা শ্রেষ্ঠ গান হিসেবে তেমন গাওয়া হয় না?
২. পাকিস্থানের ইস্যুতে আমার মনে হয় সবচে উপযুক্ত জবাব হবে সাঈদীসহ বাকী ফাসিঁর দন্ডপ্রাপ্ত আসামীগুলোর রায় দ্রুত কার্যকর করা। রায়তো হয়ে গেছে অনেক দিন হলো। এখন কার্যকর হতে আর কত দিন বাকী?
৩. দেশের আইন শৃংখলা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, সরকারকে এজন্য সাধুবাদ জানাই। কিন্তু একটি রাজনৈতিক সমাধানের দিকে না এগোলে এ অবস্থা কতটুকু ধরে রাখা যাবে বা আরো উন্নত করা যাবে তাতে আমি সন্দিহান। আওয়ামী লীগ কি ওভার কনফিডেন্ট হয়ে আছে নাকি কোন কনফিডেন্সই নাই তাদের নিজেদের উপর, জনগনের উপর?
৪. বরাবরের মতো রাজাকার বা এখনকার পাকিস্থান ইস্যুতে বিএনপি নিশ্চুপ। অনেক অনেক মুক্তিযোদ্ধাদের দলটা জামাতের মাঝে এভাবে বিলীন হয়ে গেল, অকল্পনীয়!
(এটি গতকাল পোষ্ট করতে চেয়েছিলাম। সামু মনে হয় ডাউন ছিল, লোড হচ্ছিল না)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



