কয়েকটা বিষয় আমি মনে হয় কোন দিনই বুঝতে পারব না।
১, হাসিনা কেন অন্য কাউকে প্রধানমন্ত্রী বানায়ে দিচ্ছেন না:
বিএনপির ভাষ্য মতো শুধুমাত্র এ কাজটি করলে তারা নির্বাচনে অংশ নিত। সেক্ষেত্রে রাষ্ট্রপতি বা স্পীকার বা মতিয়া চৌধুরীকে প্রধানমন্ত্রী বানায়ে নির্বাচন করতে অসুবিধা কি?
এখন যেভাবে নির্বাচন হচ্ছে সেটা নিশ্চয়ই হাসিনা ও আওয়ামী লীগের জন্যই সবচেয়ে ক্ষতিকর হচ্ছে। এ নির্বাচনের পরেও অচলাবস্থা শেষ হবে না এবং মানুষ মরতেই থাকবে। তারচে ভাল হতো হাসিনা নিজে পদত্যাগ করে খুব সুন্দর ও গ্রহনযোগ্য একটি নির্বাচন করতে পারলে। তাতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার অনেক সম্ভাবনা ছিল, আমি বিশ্বাষ করি।
সাধারন মানুষ আওয়ামী লীগ সরকারের কাজে মোটামুটি সন্তুষ্ঠ বলেই মনে করি। এবং যেহেতু রাজাকারদের ফাসিঁর ব্যাপারে সরকার তার আন্তরিকতা প্রমান করতে পেরেছে, সেহেতু তাদের খুবই ভাল সম্ভাবনা ছিল মনে করি।
২. খালেদা কেন জামাতের সংগ ছাড়ছেন না:
বাংলাদেশের রাজনীতিতে জামাতের নিজের তেমন কোন পজেটিভ ভুমিকা রাখার ক্ষমতা নাই। বরং জামাত সংশ্লিষ্টতার কারনে বিএনপিকে অনেক মুল্য দিতে হয়েছে এবং হবে। অনেক সাধারন মানুষ যারা কখনো সরকারী দলকে কখনো ভোট দেয় না, তারা জামাতের সংশ্লিষ্টতার কারনে সামনে বিএনপিকেও ভোট দিবে না।
বিএনপি একটি বৃহত্তম দল। তাদের নিজেদের উপর পূর্ন আস্থা থাকার কথা ছিল। তারা কেন এতো এতো লস স্বীকার করে জামাতের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে?
৩. বিএনপি কেন নির্বাচনে যায়নি:
আর যেহেতু বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী এবার বিএনপির নির্বাচনে জেতার কথা, আর বংলাদেশে নির্বাচনে বড় ধরনের কারচুপির কোন সম্ভাবনা নেই, সেহেতু বিএনপির তো লাফিয়ে লাফিয়ে নির্বাচনে যাবার কথা। সমস্যাটা কোন জায়গায়?
৪. সাধারন মানুষ কেন এর কোন বিহিত করছে না:
আমরা ফেসবুকে অনেক চিৎকার করি কিন্তু শেষ পর্যন্ত আবার লীগ বা বিএনপিকেই ভোট দেই। যদি এর বাইরে কেউ চেষ্টা করে সাধারন মানুষ তাকে উপযুক্ত সমর্থন দেয় বলে মনে হয় না। প্রসংগত ইউনুস সাহেবের দল গঠনের চেষ্টার কথা বলি। আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি একটি উপযুক্ত অন্তত তৃতীয় শক্তি হতে পারতেন।
এখন গন জাগরন মঞ্চ আমাদের অনেক দাবী দাওয়া আদায়ের কেন্দ্র হয়ে উঠেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের রাজনীতিতে নামা সময়ের দাবী। একই সংগে আশংকা করি, রাজনীতিতে নামলে তারাও ঠিক উপযুক্ত সমর্থন পাবে কিনা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



