মৃত্যুর খুব কাছাকাছি...
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকে সাড়ে তিনটার দিকে। উইনার বাসে করে কাওরান বাজার যাচ্ছি, বসেছিলাম বাসের একেবারে শেষের দিকে। জাফর ইকবালের ক্যাম্প বইটা পড়ছিলাম। অনেকবার পড়া, তবু পরো মনোযোগ দিয়েই পড়ছিলাম।
সাত রাস্তার মোড়ের দিকে বাস একটু স্লো চলছিল। হঠাৎ মনে হলো বাইরে একটু হুড়োহুড়ি হচ্ছে। তাকিয়ে দেখি বাসের লোকেরা সবাই বাইরে কি হচ্ছে তা দেখার চেষ্টা করছে। দেখলাম ৪-৫ জন যুবকের একটি দল, একজনের হাতে একটি এনার্জি ড্রিংক্সের বোতল। বোতলটা উচুঁ করে ধরে রেখেছে আর কে জানি বলছে আগুন দে, আগুন দে...
মুহুর্তের মধ্যে আতংকের একটি স্রোত পুরো বাসের সবার মধ্যে বয়ে গেল, বুঝতে পারলাম। আমার নিজেরও মনে হল মৃত্যু বোধহয় খুব কাছেই।
সবাই একসাথে হুড়োহুড়ি করে নামার চেষ্টা শুরু করল। আমি দেখছি জানালার কি অবস্থা। এরই মধ্যে বাস ড্রাইভার জোরে টান দিল। উইনারের পেছনের অংশটায় গ্লাসের জায়গাটা বন্ধ থাকায় ঠিক বুঝতে পারলাম না কি হয়েছে। তবে তারা আগুন দিতে পারেনি সেটা বুঝতে পারলাম। সবাই মনে হলো হাফঁ ছেড়ে বাচল।
এ আতংকের শেষ কোথায়?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন