এতো বড় একটি প্রতিবাদ সভার ঘোষনা দিয়ে বিএনপির একজন নেতাও এখনো রাজপথে নামেনি। এ ঘটনা বাংলাদেশের ইতিহাসে বিরল।
অনেকে বলবে সরকারতো তাদের নামতে দিচ্ছে না?
সরকাররা কোন কালে বিরোধী দলকে আন্দোলন করতে সহায়তা করে বা করেছে? এর মাঝেই বিরোধী দলগুলোকে আন্দোলন করতে হয়।
আজকে রাজপথে খালেদা নামুক, ফখরুল নামুক, সরকার তাদের লাঠিপেটা করুক, জেলে নিক - সেটাই হতো তাদের আন্দোলনের জন্য ভাল। গত ৫ বছরে কতজন বিরোধীদলীয় নেতাকে সরকার রাজপথ থেকে আন্দোলনরত অবস্থায় লাঠিপেটা করেছে, গ্রেফতার করেছে? সবাইকেতো মনে হয় গুপ্তস্থান থেকে ধরে নিয়ে গেছে!!!
দুঃখজনক হলো বিরোধীদল রাজপথে আন্দোলন করতে পারেনা, যেটা পারে সেটা হলো গুপ্ত হামলা করতে, বাসে আগুন দিয়ে মানুষ পোড়াতে, অসহায় লোকদের জবাই করে মারতে। এটা কোন গনতান্ত্রিক দলের আন্দোলন নয়, এটা কেবলই একটি সন্ত্রাসী কার্যক্রম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



