নির্বাচন নিশ্চয়ই আমাদের ঠিক মন মতো হচ্ছে না। কিন্তু এর দায় যদি আমরা শুধু সরকারকে দেই, তাহলে তা খুব অবিবেচকের কাজ হবে। আমি যতটুকু বুঝি, নির্বাচনের যতটুকু ঘাটতি তার বেশীর ভাগের দায় বিরোধী দলের। সরকারেরও নিশ্চয়ই দায় আছে। আমি একটি ব্যাখ্যা করি।
বিরোধী দল ১৫ সংশোধনীর ব্যাপারে সংসদে কোন প্রতিবাদ করেনি। তারা আইনী কোন লড়াইয়েও যায়নি। তারা যেটা করেছে, শুধু বিভিন্ন ইস্যুতে হরতাল ধর্মঘট করে দেশবাসীর বিরাগভাজন হয়েছে। এরপর সরকার যখন নির্বাচন কালীন সরকার নিয়ে একটি মোটামুটি যুক্তিযুক্ত প্রস্তাব করল, বিরোধী দল সেটা নিয়ে কোন আলোচনায় না উৎভট ও অযোক্তিক আরেকটি প্রস্তাব করে বসল। তারা রাজাকারদের বাচাঁতে সর্বোচ্চ স্যাক্রিফাইস করল। রাজাকারদের বিচারে সাহায্য করা দুরের কথা, তারা আইনী, দলীয় ও নৈতিকভাবে রাজাকারদের পক্ষ নিল।
আমি যা বুঝি, সরকারের ব্যর্থতা হচ্ছে, সরকার নির্বাচন কমিশনকে ও দুদককে শক্তিশালী করেনি, বরং দুর্বল করেছে। সরকারের যারা দুনীর্তি বা অন্য কোন কারনে সমালোচিত, তাদের বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেয়নি। নির্বাচনে স্বতন্ত্র প্রাথীদের অংশগ্রহন কঠিন করেছে। যুদ্ধাপরাধীদের বিচারে কিছুটা কালক্ষেপন করেছে। ১৫ সংশোধনী কেন প্রয়োজনীয়, সেজন্য কোন জনমত গড়ে তুলেনি। জামায়াতকে নিষিদ্ধ করার কার্যক্রম যথা সময়ে শুরু করেনি। জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।
এখন নির্বাচন না হলে কি হবে? বিএনপি এটাকে তাদের জয় বলে প্রচার করে নাশকতার কাজগুলো আরো বাড়িয়ে দেবে। বিএনপির প্রশ্রয়ে জামায়াত আরো সহিংস হয়ে উঠবে। আরো অনেক অনেকের জানমালের ক্ষতি হবে। দেশের আর্থসামাজিক পরিস্থিতি আরো কঠিন হবে। এশিয়া কাপ, শ্রীলংকা ট্যুর, বিশ্বকাপ বাংলাদেশ থেকে অন্য কোথাও সরে যাবে।
কিন্তু সমাধান কি? আমার অল্প বুদ্ধিতে যা মনে হয়:
১. যেসব এলাকায় ভোট হচ্ছে তাতে আমাদের অংশ গ্রহন করা উচিত। পছন্দের প্রার্থী না পেলে কম পছন্দের কেউ থাকলে তাদের ভোট দেয়। একান্তই পছন্দের কেউ না থাকলে অন্য কথা।
২. বিএনপিকে চাপ দেয়া যেন জামায়াতকে পরিত্যাগ করে। জাফর ইকবাল স্যারের মতো আমিও মনে করি, জামায়াতকে ছাড়াতেই আছে মুক্তি।
৩. সরকারকেও সব সময় চাপে রাখা যেন তারা আগের ভুলগুলো দ্রুত সংশোধন করে। যত তাড়াতাড়ি সম্ভব বিএনপির সংগে একটি রাজনৈতিক সমঝোতায় আসা (বিএনপি জামায়াতকে ছাড়ার পর)।
৪. জামায়াত ছাড়া সব দল নিয়ে, নির্বাচন কমিশনকে শক্তিশালী করে, দ্রুততম সময়ের মধ্যে পুননির্বাচন দেয়া।
৫. যে কোন কিছুর আগে দেশ ও দেশের জনগন ও তাদের জানমালের নিরাপত্তা। জনগনকে জিম্মি করে কেউ যেন কোন রাজনৈতিক কর্মসূচী না দেয়, এ বিষয়ে জনমত গড়ে তোলা।
আলোচিত ব্লগ
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।