somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজেদের দায়ে আমাদের কতো কতো লোকশান হয় আমরা কি কখনো চিন্তা করে দেখেছি কেউ?

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনটা রাজনীতিময় হয়ে গেছে। দিনের অনেকখানি সময় কেটে যাচ্ছে ফেসবুকে, ফোনে, মিটিংএ, রাজপথের আন্দোলনে। ডিসেম্বর মাসের অনেকখানি কাটল শাহবাগে। আমার মনে হয় আমাদের দেশের বেশীর ভাগ লোকের মস্তিস্কের অনেকখানি অংশ জুড়ে থাকে দেশের বিভিন্ন ইস্যু।

ছাত্র অবস্থায় মনে আছে, অস্ট্রেলিয়াতে ভোরে ঘুম থেকে উঠেই প্রথমে অনলাইনে প্রথম আলো দেখে দেশের অবস্থা জানতে চাইতাম। মনে আছে কয়েকদিন পত্রিকা পাবলিশ হতে দেরি হচ্ছিল আর প্রথম আলোতে ইমেইল করে কমপ্লেইন করলাম। কয়েকবার কমপ্লেইন করার পর অবশ্য ঠিক হয়ে গিয়েছিল।

গত বছর ফেব্রুয়ারীতে কাদের মোল্লার রায় ঘোষনার পর এ নিয়মিত উদ্দেগের বিষয়টি মনে হয় একশ গুন বেড়ে যায়। তারপর গনজাগরন মঞ্চের সংগে বেশ কিছু সময় কাটল। শাহবাগে মানুষ পোড়ানোর ঘটনার পর জাগ্রত জনতা মঞ্চের সংগে অনেক আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করলাম। এখন আরো বড় ভাবে, আরো সরাসরি কিছু করার পরিকল্পনায় আছি কিছু বন্ধুবরের সংগে।

আমার সংগের বেশীর ভাগ আন্দোলনকারী হয় ইন্জিনিয়ার বা ডাক্তার বা এমন কোন পেশায় নিয়োজিত। আমাদের বেশীর ভাগেরই তেমন রাজপথের আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা নেই, ওই অর্থে পরিকল্পনা ছিলনা। আমরা বেশীর ভাগ পরিকল্পনা করতাম আমাদের পেশার বিষয়টি নিয়ে। এই করব, সেই করব।

আমার মাঝে মাঝে মনে হয়, রাস্তার জানজটে আমাদের অনেক সময় ও কর্মশক্তি নষ্ট হয়, বছরের বেশীরভাগ জুড়েই দেশের কোন না কোন ইস্যু নিয়ে আমরা আপসেট থাকি, আমাদের অনেকেই আন্দোলন সংগ্রামে সরাসরি জড়িয়ে পড়ে - এতো কিছুর পরও এদেশের জিডিপি প্রায় বিশ্বসেরা। এ বিষয়গুলো যদি না থাকতো, যদি আমাদের জীবনটা সুস্থ, স্বাভাবিক, নিরাপদ, ইফিসিয়েন্ট হতো আমরা না জানি কতো কি করে ফেলতে পারতাম নিশ্চয়ই।

তবুতো আমরা যারা বেচে আছি কিছু না কিছু করছি, কিন্তু গতকাল যে ১৯ জন মারা গেল, গত এক বছরে যে প্রায় ৫৫০ মারা গেল, আহত হলো ২০০০০ এর বেশী, কতো কতো সম্পদ নষ্ট হলো, কত গাছ কাটা পড়ল... আহা। আমাদের নিজেদের দায়ে আমাদের কতো কতো লোকশান হয় আমরা কি কখনো চিন্তা করে দেখেছি কেউ?
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×