somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাছ নয়, আমাকে কাটুন

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সবুজ পাতা" এর উদ্দোগে ও "পরিবর্তন চাই" এর সহযোগীতায় পল্লবীতে আমরা অহেতুক ও নিয়ম বহির্ভুতভাবে সরকারীভাবে গাছ কাটার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করলাম গতকাল।

আমরা, পরিবর্তন চাই, মনে করি অবকাঠামোগত উন্নয়নের কাজগুলো খুবই প্রয়োজনীয়। বাংলাদেশে নতুন নতুন রাস্তা দরকার, ফ্লাইওভার, বিদ্যুৎ কেন্দ্র দরকার। এতে কোন সন্দেহ নাই।

আমরা বলতে চাই একটু বিবেক, বুদ্ধি খরচ করলে ও দেশের প্রতি মমতা নিয়ে কাজ করলে প্রকৃতির ক্ষতি না করেই বা ক্ষতি নুন্যতম পর্যায়ে রেখেই অবকাঠামোগত উন্নয়ন কাজগুলো করাই যায়। উন্নয়ন কাজ করতে গেলে পরিবেশের ক্ষতি করতেই হবে এটা আমরা একেবারেই মনে করি না।

অনেক সভ্য দেশে আমরা দেখেছি একটা গাছ বাচানোর জন্য পুরো একটি রাস্তার ডিজাইনেই পরিবর্তন আনা হয় বা শুরু থেকেই এমন ভাবেই ডিজাইন করা হয় ‍যাতে পরিবেশের ক্ষতি একেবারেই নুন্যতম হয়।

দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে যেকোন উন্নয়ন কাজে প্রথমেই প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কাটা, জলাশয় ভরাট করা, মাঠ দখল করা, এমনকি সংরক্ষিত বনভূমিও ধ্বংস করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে গাছ কাটার প্রতি অতি উৎসাহ এবং সেক্ষেত্রে যৌথ উদ্যোগও আমরা নিয়মিতই দেখে থাকি। আমাদের দেশে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন ব্যক্তিদের নিরাপত্তার জন্যও এমনকি শহরের সৌন্দর্য বর্ধনের নামেও গাছ কাটা হয়।

আমাদের দাবী সরকার গাছ কাটার বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা প্রনয়ন করুক। যেটা এমন হতে পারে:

১. ব্যক্তিগত, সামাজিক এমনকি রাষ্ট্রীয় প্রয়োজনেও গাছ কাটতে হলে সবাইকে একটি সংস্থা থেকে অনুমতি নিতে হবে।

২. সে সংস্থ‍াটি গাছটির বয়স ও অবস্থানগত গুরুত্ব বিবেচনা করে গাছটির একটি মুল্যমান ধারন করবে। যিনি বা যারা গাছ কাটতে চান, তাদের সে মুল্য সংস্থাটিকে প্রদান করে গাছটি কাটার অনুমতি পত্র নিতে হবে।

৩. সংস্থাটি তখন সে টাকায় সংলগ্ন এলাকাতেই বনায়ন কর্মসূচী পালন করবে।

মোদ্দাকথা হলো যথাসম্ভব পরিবেশের ক্ষতি না করেই আমাদের উন্নয়ন কর্মসূচীগুলো পালন করতে হবে। একান্ত প্রয়োজনে গাছ কাটতে হলেই কেবল পরিবেশের যথাযথ ক্ষতিপূরন নিশ্চিত করেই তা কাটতে হবে।

৪০০ বছরের ঢাকা শহরে একটিও শতবর্ষী গাছ নাই - এটা কেবল দুঃখজনক ও হতাশাজনক নয়, এটা কলংকজনক।

পরিবর্তন চাই এর লিংক
প্রতিবাদ সভার ছবি
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×