সবার মত আমিও একমত ছিলাম শিক্ষার উপর VAT এটা কোন মতে কাম্য নয়।যাই হোক সরকার অনেক জল গোলা করে হলেও সবশেষ VAT প্রত্যাহার সরকার এর ইতিবাচক সিদ্ধান্। এই পদক্ষেপ সরকারের ভাবমূর্তি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করি। আবারও প্রমানিত হল বাংলাদেশ এর ছাত্ররা যৌক্তিক কোন দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকলে কার পক্ষে তা ঠেকানো সম্ভব না। সরকার শিক্ষা উপর VAT প্রত্যাহার করে সময় উপযোগী একটি সিদ্ধান্ত নেওয়ায় আমার পক্ষ থেকে সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
প্রাইভেট ইউনিভার্সিটি যে সকল স্টুডেন্ট অক্লান্ত পরিশ্রম ও পুলিশের নির্যাতন সয্য করে শিক্ষার উপর VAT প্রত্যাহার করতে সরকারকে বাধ্য করেছে আমি সকল কে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে জোর দাবি জানাচ্ছি যে সকল স্টুডেন্ট ও টির্চার নিজেদের জীবন বাজি রেখে রাজ পথে নেমে পুলিশ এর গলিতে আহত হয়ে VAT বিরোধী আন্দোলন কে সর্বস্তরে ছড়িয়ে দিয়েছে, সে সকল ছাত্র শিক্ষকদের সকল প্রাইভেট ইউনিভার্সিটি পক্ষ থেকে গনসংবর্ধনা আয়োজন করে তাদের ত্যাগের স্বীকৃতি দেয়া হোক।
এবং সরকার এর উচিৎ প্রাইভেট ইউনিভার্সিটি আইন সংশোধন করা যাতে ইউনিভার্সিটি গুলো নিজেদের ইচ্ছে মতো স্টুডেন্ট থেকে টিউশন ফি আদায় করতে না পারে ইউনিভার্সিটির শিক্ষার মান বিবেচনা করে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোকে A B C ক্যাটাগরিতে ভাগ করে সরকারের উচিৎ টিউশন ফি নির্ধারন করা। এতে সরকার যে এই খাত কে একটা সেবামূলক খাত হিসাবে বিবেচনা করছে সেটা যেন অখুন্য থেকে।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




