somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিখোঁজ চৌধুরী আলমকে নিয়ে বাড়াবাড়ি না করতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আহবান

২১ শে জুলাই, ২০১০ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিখোঁজ ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে নিয়ে বাড়াবাড়ি না করতে বিরোধী দলের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামছুল হক টুকু। তিনি বলেছেন, বেশী বাড়াবাড়ি করলে বিরোধী দলই নিখোঁজ এই কমিশনারকে লুকিয়ে রেখেছে বলে সন্দেহ হবে। আজ ( মঙ্গলবার) আগারগাওয়ে পাসপোর্ট অফিস পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপির শাসনামলেও অনেকে গুপ্ত হত্যার শিকার হয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা সিটির ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম নিখোঁজ হন গত মাসের ২৫ তারিখে। তার পরিবার ও দলের পক্ষ থেকে বারবারই অভিযোগ করা হচ্ছে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে গেছে। তাকে ফিরিয়ে দেয়ার দাবীতে এরপর থেকে নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি। গতকাল (সোমবার) হাইকোর্টও চৌধুরী আলমকে শিগগিরই খুঁজে বের করতে পুলিশের আইজি ও র‌্যাবের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন। এ অবস্থায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামছুল হক টুকু জানালেন, বিষয়টিকে সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। নিখোঁজ হবার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ বিষয়ে কাজ করছেন। তবে, এ নিয়ে বিরোধী দলের আন্দোলনের হুমকি প্রসঙ্গে এডভোকেট শামছুল হক টুকু বলেন, বিএনপির শাসনামলেও অনেকে গুপ্ত হত্যার শিকার হয়েছেন। আন্দোলন-সংগ্রামকে সরকার ভয় পায় না উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বেশী বাড়াবাড়ি করলে জনগণ ধরে নিতে পারে যে, বিরোধী দলই চৌধুরী আলমকে লুকিয়ে রেখেছে। তাই বাড়াবাড়ি না করে নিখোঁজ এই কমিশনারের সন্ধান বের করতে সরকারের সহায়তা করার জন্য বিএনপির প্রতি আহবান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×