somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাদের সিদ্দিকীকে রাজাকার বলে শ্লোগান দেয়ায় মামলা

২৩ শে জুলাই, ২০১১ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাঙ্গাইল, ২১ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে 'রাজাকার' বলে শ্লোগান দেয়ায় কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সহ ৫০/৬০ জনকে আসামি করে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিট্রেট আমলী 'গ' অঞ্চল আদালতে মামলা হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার দফতর সম্পাদক মলয় কুমার সাহা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলা সরাসরি এফ আই আর হিসেবে গ্রহণ করার জন্য কালিহাতী থানার ওসিকে নির্দেশ দেন বলে জানিয়েছেন মামলার আইনজীবী মো. রফিকুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, গত ৯ জুলাই কালিহাতী উপজেলার পোষনা প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম এর । নেতাকর্মীরা জনসভাস্থলে গেলে সেখানে দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার সরকারি আদেশে সভার উপর নিষেধাজ্ঞা জারি করেন। সভাস্থলের পূর্বদিকে পৌঁছলে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক ভুইয়া, পাকুটিয়া গ্রামের আব্দুল মজিদ তোতা, জয়নাল ও রফিকসহ আরো অজ্ঞাতনামা ৫০/৬০ জন আসামি দা, চাপাতি, পিস্তল, রিভলবার, কাটা বন্দুক নিয়ে নেতাকর্মীদের উপর হামলা চালায়। স্থানীয় জনগণ ও পুলিশের বাধার মুখে তারা একটু দূরে অবস্থান করে বিভিন্ন উত্তেজনাকর শ্লোগান দিয়ে মেরে ফেলার হুমকি দেন। এছাড়া ফাঁকা গুলি এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ত্রাসের সৃষ্টি করে। সন্ধ্যা পৌনে সাতটায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরোত্তম পালিমা বাসস্ট্যান্ড পৌঁছলে আসামিরা তার গাড়ির গতিরোধ করে আপত্তিকর শ্লোগান 'কাদের সিদ্দিকী রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়' বলতে থাকে।
(শীর্ষ নিউজ ডটকম/প্রতিনিধি/এমএইচ/১৫.৫৯ঘ.)
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×