somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরআনে ভুল দাবি করে রিট করায় টাঙ্গাইলে মামলা

০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাঙ্গাইলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে বুধবার বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান দেবনারায়ণ মহেশ্বরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পবিত্র কোরআনে ভুল আছে এই মর্মে হাইকোর্টে রিট আবেদন করে ইসলাম ধর্মের অনুসারীদের ধর্মীয় বিশ্বাসকে অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে কঠোর আঘাত করার অভিযোগে টাঙ্গাইল জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাইজুন্নেছার আদালতে গ্রেফতারি পরোয়ানার আদেশ চেয়ে মামলা দায়ের করেছেন

এডভোকেট মো. আব্দুল করিম মিঞা।

বাদী তার অভিযোগে উল্লেখ করেন, গত ২ আগস্ট দৈনিক নয়াদিগন্তসহ বিভিন্ন পত্রিকার সংবাদ থেকে জানা যায়, বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান দেবনারায়ণ মহেশ্বর কোরবানির শুদ্ধতা দাবি করে হাইকোর্টে রিট করেন। রিট আবেদনে হযরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে ইব্রাহিম (আ.) তার অপর পুত্র হযরত ইসহাক (আ.) কে কোরবানির জন্য নিয়ে গিয়েছিলেন এবং স্বপ্ন পূরণ করার জন্য হযরত ইব্রাহিম (আ.) তার পুত্র ইসমাইলকে নয় বরং ইসহাককে কাত করে শুইয়ে ছিলেন। সেখানে ব্যবহৃত জন্তুটিও দুম্বা ছিল না। ছিল হৃষ্টপুষ্ট একটি প্রাণী।

তিনি বলেন, আল্লাহর কিতাব হাতে নিয়ে যারা ১৪০০ বছর যাবত লোকদের শিক্ষা দিয়ে এসেছে যে, স্বপ্ন পূরণ করার জন্য ইব্রাহিমকে (আ.) কোরবানি দিতে ইসমাইল (আ.) কে শুইয়ে দিয়েছিলেন। এটা যারা বিশ্বাস করে না তারা কাফির, জালিম ও ফাসিক।

মামলার বাদী বলেন, সুরা ছফ্‌ফাত-এর তাফছির থেকে জানা যায়, কোরবানির জন্য ইসমাইল (আ.)-এর নাম ইসহাক (আ.) নয়। পবিত্র কোরআন শরীফের একটি হরফ, জের, যবর, পেশও কোনো ভুল মর্মে প্রমাণ নেই যা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস। আসামি তার রিটে সুস্থ মস্তিকে কোরআনের শুদ্ধতা আবেদন করে কোরআনে ভুল আছে মর্মে রিট করে এবং তা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ায় ইসলাম ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে কঠোর আঘাত দিয়েছে।

বিচারক বাদীর আবেদন গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন। মামলায় বাদীর পক্ষে এডভোকেট আতাউর রহমান আজাদসহ প্রায় অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১০ সকাল ১০:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাষা

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:৪১

কাক এর ভাষা 'কাআ-কাআ'
কোকিল এর তা কুঁউ কুঁউ -
মোরগের ডাক কুকরু-কুক
ঘুঘু'র ভাষা 'ঘুউ-ঘুউ' ।

শিয়ালের ডাক 'হুককা-হুয়া'
কুকুরের তা 'ঘেউ ঘেউ',
গরুর ভাষা 'হাম্বা' ডাকে
তফাত বুঝে কেউ কেউ ।

হাতি-ঘোড়ার'ও আছে ভাষা
ছাগলের ডাক 'চিৎকারে',
ব্যাঙের... ...বাকিটুকু পড়ুন

ভাষা আন্দোলনের ইতিকথা, স্বাধীনতার বীজ বপন

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০৪


বাংলা ভাষা আন্দোলনের ইতিকথা
ইতিহাসের পাতায় লেখা এক দিন
উনিশশো আটচল্লিশের মার্চের সকালে
জেগে উঠেছিল সময়ের রঙিন প্রাণ।

৪৮ এর এগারোই মার্চ, সভার ভেতর
করাচির গণপরিষদের প্রাঙ্গণ জুড়ে
একটি প্রস্তাব ধ্বনিত হলো দৃঢ় কণ্ঠে
নতুন রাষ্ট্রের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ প্রমোশন

লিখেছেন সামিয়া, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৫


একই ডিপার্টমেন্টে কাজ করতো দু’জন সায়ন চৌধুরী আর ঈশিতা রহমান। ঈশিতা এসেছিল সায়নের আগে। তাই শুরু থেকেই কাজের বেশিরভাগ দায়িত্ব ছিল তার হাতে। প্রেজেন্টেশন, ক্লায়েন্ট ব্রিফ, স্টোর রুমের... ...বাকিটুকু পড়ুন

জামায়াতে ইসলামী ভাষা আন্দোলনের বিপক্ষে ছিল না

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০২


জামায়াতে ইসলামীকে আমি এখন নতুন চোখে দেখি। মানুষ ভুল করতেই পারে, ইতিহাসে ছোটখাটো কিছু ভুল তো সবারই থাকে। যেমন ধরুন, একটা দেশের জন্মের বিরোধিতা করা, সেটাকে ভেঙে দিতে চাওয়া, বা... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাজ্যের ভিসা পাওয়া এতো কঠিন কেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৪

আমার বড় মেয়ে মারিয়ার সাথে আজ কথা হলো। সে যুক্তরাজ্যে পড়ালেখা করে। এখন ৭ম শ্রেণীতে। মারিয়ার নানাবাড়ি ইংল্যান্ডে হওয়ায় সেখানে থেকে পড়ালেখা করাটা একটু সহজ হয়ে গিয়েছে। আমার সাথে ফোনে... ...বাকিটুকু পড়ুন

×