somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুপ্রেরণা

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বাস মানুষ কে অনেক কিছু থেকে মুক্তি দেয়। তাই প্রতিকূল পরিস্থিতিতে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন
এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে বাসা থেকে বেশ দুরের একটা লেকে ঘুরতে গিয়েছিল। দুজন মিলে প্যাডল বোটে করে মনের সুখে লেকের স্বচ্ছ জলের সৌন্দর্য্য অবগাহন করছে। ওঁরা প্যাডল বোটে করে মাঝ লেকের দিকে অবস্থান করছে, এমন সময় হঠাত করে আকাশ কালো মেঘে ছেয়ে গেল।
কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর ঝড় সৃষ্টি হল। স্বামী টি সাহসী ছিল, কিন্তু স্ত্রী ভয় পাচ্ছিল কারন ঝড়ের প্রচন্ডতা এত বেশি যে ওদের ছোট প্যাডল বোট যেকোন মূহুর্তে ডুবে যাবে। স্বামী টি খুব শান্ত ভাবে মাথা ঠান্ডা করে বসে রইলো, যেন কিছুই ঘটছেনা। স্ত্রী অবাক হয়ে স্বামী কে প্রশ্ন করলো, তোমার কি ভয় লাগছেনা? আমরা যেকোনো সময় মারা পড়তে পারি। এটাই আমাদের শেষ মূহুর্ত হতে পারে। অবস্থা দেখে মনে হচ্ছে আমরা আর কখনোই তীরে ফিরতে পারবনা। যদি অলৌকিক কিছু না ঘটে তাহলে আজ আমাদের বাচার কোনো রাস্তা নেই।

স্বামী টি স্মিত হেসে উত্তর দিল যে তার ভয় লাগছেনা।
স্ত্রী টি এবার রেগে গিয়ে স্বামীর দিকে প্রশ্ন ছুড়ে দিল-তোমার ভয় লাগছেনা! তুমি কি পাগল? তুমি পাথর নাকি অন্য কিছু?
স্বামী টি হেসে উঠল এবং খাপ থেকে তলোয়ার বের করে স্ত্রীর গলার দিকে এমনভাবে তাক করল যে স্ত্রীর গলা থেকে তলোয়ারের ডগার দূরত্ব বড়জোর এক ইঞ্চি হবে।

স্বামীর কান্ড দেখে স্ত্রী হতবুদ্ধি হয়ে গেল।
তুমি কি ভয় পাচ্ছ? স্বামী এবার স্ত্রীর প্রতি প্রশ্ন ছুড়ে দিল।
এবার স্ত্রী হেসে ফেলল। আমি কেন ভয় পাব! তুমি আমার স্বামী। তলোয়ার যদি তোমার হাতে থাকে, আমার ভয় পাবার কিছুই নেই। কারন আমি জানি তুমি আমাকে কত ভালবাসো!

স্বামী এবার তলোয়ার খাপে ভরে স্ত্রীকে বলল, এটাই আমার উত্তর।
এ কারনেই আমি শান্ত আছি। কারন আমি জানি সৃষ্টিকর্তা আমাকে ভালবাসেন, এবং এই ঝড় তার হাতেই নিয়ন্ত্রিত হচ্ছে। তাই আমার ভয় পাবার কিছুই নেই।

...আমাদের জীবনেও ঝড় আসে। খারাপ সময় আসে। প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। কি করা উচিৎ ভেবে না পেয়ে আমরা দিশেহারা হয়ে যাই। কিন্তু আমাদের মাথাতে তখন এটা কাজ করেনা, যে সৃষ্টিকর্তা কত ভালবেসে আমাদের কে সৃষ্টি করেছেন। জীবনে বেচে থাকার জন্য অক্সিজেন, পানি, খাদ্য সহ কত অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমাদের জীবনে যে খারাপ সময় আসে, যে ঝড় আসে তা সৃষ্টিকর্তা-ই নিয়ন্ত্রণ করেন। যদি আমরা সে ঝড় থেকে বেচে উঠতে পারি ভাল, না পারলেও ভাল। কারন সবকিছু তার হাতেই।

সো যা হবে, তা ভালোর জন্যই হবে। কিন্তু সমস্যা হল, আমাদের চর্ম চক্ষে আমরা এই ভাল টা কোথায় সেটা দেখতে পারিনা, জানতে পারিনা, অনুভব করতে পারিনা।

যে জন্য আমরা সৃষ্টিকর্তার উপর থেকে বিশ্বাস হারিয়ে দিশেহারা হয়ে যাই, ভেঙ্গে পড়ি।
বিশ্বাস মানুষ কে অনেক কিছু থেকে মুক্তি দেয়। তাই প্রতিকূল পরিস্থিতিতে সৃষ্টিকর্তার উপর এই বিশ্বাস রাখুন যে, তিনি যা করেন তা আপনার মঙ্গলের জন্যই
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×