ডিজিটাল দিনাজপুর ## বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, প্রধান নির্বাহী এবং সেলিব্রেটিদের টপকে বিশ্বের সবচে' ক্ষমতাবান নারী নির্বাচিত হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মিচেল ওবামা। বুধবার ফর্বেস ম্যাগাজিনের বার্ষিক তালিকায় এ শীর্ষস্থানটি দখল করেন তিনি। এ তালিকায় দ্বিতীয় হয়েছেন ক্রাফট ফুডস এর প্রধান নির্বাহী ইরিন রোসেনফেল্ড। তৃতীয় স্থানে রয়েছেন মিডিয়া মোঘল অপরাহ উইফ্রে। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রয়েছেন পঞ্চম স্থানে।
তালিকায় স্থানপ্রাপ্তদের প্রসঙ্গে ফর্বেস উইমেন এর ভাইস-প্রেসিডেন্ট ও প্রকাশক ময়রা ফর্বেস বলেন, তারা লৈঙ্গিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে, বাণিজ্য, রাজনীতি, ক্রীড়া, মিডিয়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে কখনো কখনো প্রথাগত বাধা ভেঙ্গে ব্রান্ডে পরিণত হয়েছেন। তারা প্রভাবিত করেছেন শতকোটি মানুষকে। এ বছর তালিকা করার ক্ষেত্রে ফর্বেস সম্পদ ও ক্ষমতার চেয়ে সৃজনশীল প্রভাব ও উদ্যোক্তাদের ওপর জোর দিয়েছে।
মিচেল ওবামাকে শীর্ষস্থানে রাখার প্রসঙ্গ ফর্বেস জানায়, ফার্স্ট লেডির কার্যালয়টি তিনি তার নিজের করে নিয়েছেন, যা অত্যন্ত কার্যকর ও জনপ্রিয় হয়েছেন। মিচেল ওবামার কার্যকারিতা প্রসঙ্গে ফর্বেস জানায়, শিশুদের মুটিয়ে যাওয়া রোধে তার আন্দোলন 'লেটস মুভ!' এর প্রতি সাড়া দিয়ে কোকাকোলা ও কেলগসহ অন্যান্য অনেক প্রতিষ্ঠান তাদের বাজারজাতকৃত খাদ্যে ২০১৫ সালের মধ্যে ক্যালোরি কমিয়ে দেওয়ার অঙ্গীকার করেছে।
তালিকায় মার্কিন সঙ্গীতশিল্পী লেডি গাগা সাত নম্বরে, অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ২১ নম্বরে, সঙ্গীত শিল্পী ম্যাডোনা ২৯ নম্বরে রয়েছেন। এছাড়া ৪১ নম্বরে রয়েছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। পাশাপাশি ৩৫ নম্বরে রয়েছেন ফ্রান্সের ফার্স্ট লেডি কার্লা ব্র"নি সারকোজি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ৫৮তম এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ৬৮তম স্থানে রয়েছেন। বিডিনিউজ।
সূত্র :: মহিলা মঞ্চ ডেস্ক/বাংলাএক্সপ্রেস/০৭ অক্টোবর, ২০১০/১৩৪৬ঘ./এমআর
আলোচিত ব্লগ
জিউস vs মুসা (আ.)

গ্রিক পুরাণে (Greek Mythology) কোনো একজন ঈশ্বর ছিল না , বরং অসংখ্য দেবদেবী ছিল। তবে জিউস (Zeus) হলেন গ্রিক পুরাণের প্রধান দেবতা , সমস্ত দেবদেবীর রাজা আকাশ... ...বাকিটুকু পড়ুন
নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন
হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন
গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?
গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।