ডিজিটাল দিনাজপুর ## হিমালয়ের চূড়ায় তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্কের বেস স্টেশন স্থাপন করেছে নেপালের মোবাইল সেবাদাতা এনসেল। তাই এখন থেকে হিমালয় পর্বত আরোহী এবং কুম্ভু উপত্যকায় বসবাসকারীরা এ পর্বতশৃঙ্গ থেকেই মোবাইল কল করতে পারবেন। সঙ্গে তারহীন ইন্টারনেট সেবা উপভোগের সুবিধাও থাকছে।
এনসেল নেপালের প্রধান নির্বাহী কর্মকর্তা পাসি কয়স্টিনেন গত ২৮ অক্টোবর কাঠমান্ডুতে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। এরই মধ্যে হিমালয়ের ১৭ হাজার ৩৮৮ ফুট উঁচু থেকে পরীক্ষামূলক ভিডিও কল করা সম্ভব হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এতদিন হিমালয় পবর্ত শৃঙ্গ থেকে ফোন করতে পর্বত আরোহীদের স্যাটেলাইট ফোনের উপর নির্ভর করতে হতো। কিন্তু এখন তারা শক্তিশালী জিএসএম এবং থ্রিজি নেটওয়ার্কের মাধ্যমে ফোন কল করতে পারবেন বলে কয়স্টিনেন জানিয়েছেন।
হিমালয়ের চূড়ায় তারহীন মোবাইল এবং ইন্টারনেট নেটওয়ার্ক স্থাপনে এনসেলের সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আরও বিনিয়োগ করেছে সুইডেনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিয়াসোনেরা। হিমালয় চূড়ায় থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ প্রসঙ্গে টেলিয়াসোনেরার প্রধান নির্বাহী কর্মকর্তা লার্স নাইবার্গ মন্তব্য করেন, এ উদ্যোগ তাদের জন্য অনেক বড় একটি মাইল ফলক। তাছাড়া এ নেটওয়ার্ক স্থাপনের ফলে এখন থেকে পর্বত আরোহীরা আরও সহজে দ্রুতগতির তারহীন প্রযুক্তির মাধ্যমে মোবাইল কল এবং ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবে।
সূত্র :: প্রযুক্তি ডেস্ক/বাংলাএক্সপ্রেস/৩০ অক্টোবর, ২০১০/১০১৪ঘ./এমআর
আলোচিত ব্লগ
জিউস vs মুসা (আ.)

গ্রিক পুরাণে (Greek Mythology) কোনো একজন ঈশ্বর ছিল না , বরং অসংখ্য দেবদেবী ছিল। তবে জিউস (Zeus) হলেন গ্রিক পুরাণের প্রধান দেবতা , সমস্ত দেবদেবীর রাজা আকাশ... ...বাকিটুকু পড়ুন
নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন
হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন
গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?
গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।