somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিসিএস কম্পিউটার মেলা

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে আজকে একটু সময় বের করে গেলাম মেলা ঘুরে দেখতে। গত বার যেতে পারিনি, ব্যস্ততা আর ইচ্ছার অভাবে। তাই এবার যাওয়ার ব্যপারে উৎসাহ ছিল একটু বেশি। প্রথমে যেটা লক্ষ করলাম, মেলার প্রবেশ গেটটি বেশ সাজানো হয়েছে। ভালই লাগছিল। দশ টাকার একটি টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। প্রতিবারের মতো এবারও দেখলাম জমজমাট অনুষ্ঠান হচ্ছে, সবাই বেশ আগ্রহের সঙ্গে তা দেখছেন।

কিছুক্ষন ঘুরে যা বুঝতে পারলাম, মেলায় এখন আসা ঠিক হয়নি। প্রয় সব দোকানে তাদের নতুন সব পন্য তুলতে পারেনি, গত দুদিনের সমস্যা এবং আজ শুক্রবার হওয়ায়। সব পুরানো জিনিস পত্র দেখতে লাগলাম, কি আর করা /:)

তবে একটা জিনিস লক্ষ করলাম। মেলায় এবার নানান ধরনের মানুষের আগমন হয়েছে। এটা আমাদের জন্য খুবই ভালো একটা change। আমার নিজের আব্বাকে দিয়েই শুরু করি। আমার মনে আছে, প্রথম যে এক-দুটা মেলা হয়েছিল, তখন উনাকে বলেও নিতে পারিনি, আর গতবার এবং এবার উনিই আমাকে যাওয়ার ব্যপারে বললেন। মেলায় প্রতিটি জিনিসের ব্যপারে উনার ছিল ব্যপক উৎসাহ। সবকিছুই ঘেটেঘুটে দেখলেন। সবাই এখন জানতে চায়, আর সেটা যদি হয় টেকনলজির কোন বিষয়, তাহলেই আমার মনে হয় আমরা আরও উন্নত হতে পারব।

কিছু পিসি এর অফার ও বেশ কিছু নতুন লেপটপ দেখলাম। মজা পেলাম posh.book এর স্টল দেখে। তারা ক্ষুদ্রাকৃতির লেপটপ নিয়ে হাজির হয়েছে! দামও বেশ কম, ২৪ থেকে ৩০ হাজার টাকার মধ্যে। এতই ক্ষুদ্র যে আমার মনে হয়েছে বাটন চাপাই দায় হবে হয়তো। যাই হোক, দেখতে খুব সুন্দর জিনিসটা। আরও ভাল লেগেছে এলসিডি মনিটরের বাহার দেখে। আরও কিছুদিন পর হয়তো ভালো জিনিস আসবে।

যারা মেলায় যাবেন, দু এক দিন পর গেলে মনে হয় জমজমাট একটা মেলা উপভোগ করতে পারবেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×