
তসলিমা নাসরিনের জন্ম ময়মনসিংহে । কবিতা লিখছেন শৈশব থেকেই । সত্তর দশকের শেষে তিনি "লিটিল ম্যাগ আন্দোলনে"র সাথে যুক্ত হোন । এরপর মাত্র সতের বছর বয়সে সেঁজুতি নামে কবিতা পত্রিকা প্রকাশ করেন । বেশ কয়েক বছর সেঁজুতি প্রকাশনা চালিয়েও গেছেন। প্রথম কবিতার বই শিকড়ে বিপুল ক্ষুধা বেরিয়েছে ১৯৮৬ সালে। এর পর প্রতি বছরই প্রকাশিত হয়েছে তার কবিতার বই। তারপর প্রকাশিত হয়
নির্বাসিত বাহিরে অন্তরে (১৯৮৯)
আমার কিছু যায় আসে না (১৯৯০)
অতলে অন্তরীণ (১৯৯১)
বালিকার গোল্লাছুট (১৯৯২)
বেহুলা একা ভাসিয়েছিল ভেলা (১৯৯৩)
আয় কষ্ট ঝেপে (১৯৯৪)
কিন্তু ১৯৯৪ সালে তার দেশ থেকে নির্বাসিত হওয়ায় তার সাহিত্য চর্চায় স্বাভাবিক কারনেই ছেদ পরে। কিন্তু তারপরও নির্বাসিত জীবনেও তিনি গদ্যের পাশাপাশি কবিতা লিখে গেছেন। তার কবিতার বই নির্বাসিত নারীর কবিতা প্রকাশিত হয় ১৯৯৬ সালে । এরপর জলপদ্ম ২০০০ সালে, খালি খালি লাগে ২০০৪, কিছুক্ষন থাকো ২০০৫, ভালবাসো? ছাইবাসো ২০০০৭ ।
বরেন্য কবি তসলিমা নাসরিনের নির্বাসন আজও শেষ হয় নি। বাংলার মেয়ে বাংলাকে ভালবাসেন, ভালবাসেন বাংলার মাটি ও মানুষ কে। মাটি ও মানুষের টানেই তসলিমা নাসরিন একদিন নিশ্চয় বাংলায় ফিরে আসবে।
ইসলামী মৌলবাদের পতন অবশ্যই হবে। আবারো উনুনে উঠানে রান্না লাল-চালের ভাত খাবেন তসলিমা নাসরিন, সে প্রতিক্ষায় আছি আমি নিজেও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




