-পৃথিবীর ডিম্বাকৃতির (অস্ট্রিচ পাখি) ধারণা,(কোরআন:সূরা ৭৯ : আয়াত ৩০)
এই অংশে এসে চোখ আটকে গেলো। surprised পৃথিবীর "ডিম্বাকৃতি ধারণা" সম্পর্কে এই প্রথম জানলাম।
কোনো নতুন তথ্য জানলে রেফারেন্স চেক করা আমার মুদ্রাদোষ। সোর্স চেক করলাম। আরবী বুঝি না, তাই অনুবাদই ভরসা:
Sahih International
And after that He spread the earth.
Muhsin Khan
And after that He spread the earth;
Pickthall
And after that He spread the earth,
Yusuf Ali
And the earth, moreover, hath He extended (to a wide expanse);
Shakir
And the earth, He expanded it after that.
Dr. Ghali
And the earth, after that He flattened it (for life).
Bangla
পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।
এখানে অস্টৃচ পাখির ডিম্ব আকৃতির কথা ঠিক কোথায় বলা হচ্ছে? নাকি এই ৭/৮ জন পন্ডিত সবাই ভুল বুঝেছেন, আর জনৈক ডিজুস ব্লগার রিয়েল মারফতী গূঢ় সত্যটি টের পেয়েছেন? (তাছাড়া, আমি তো জানতাম কিন্ডারগার্টেনের শিশুদের পৃথিবীর আকৃতি কমলা সদৃশ বলে প্রথম পাঠ দেয়া হয় - "অস্টৃচ ডিম্ব" আসলেই জীবনে প্রথম শুনলাম big_smile)
বরং আপাত:দৃষ্টিতে মনে হচ্ছে সে জমানায় প্রচলিত ফ্ল্যাট আর্থ ধারণাটিকেই কনফার্ম করা হয়েছে। কিছু মিস করছি কিনা জানার জন্য সামগ্রিক কন্টেক্সট-টাও পড়লাম। এখানেও এক্সট্রা-অর্ডিনারী কোনো তথ্য পেলাম না। প্রাচীন কালের মানুষ ভাবতো পৃথিবীটা সমতল, আকাশটা ঘরের ছাদের মত, আর পাহাড়গুলো হচ্ছে স্টেডী পিলার - পাহাড় না থাকলে স্কাই ইয ফলিং! আর শুধুমাত্র মানুষের জন্য এই বিশাল জাগতিক এ্যাকুরিয়াম সৃষ্টি করেছেন একজন অদেখা, অজানা, অপ্রমাণিত সত্বা, অটল আসমানের ৭টি স্তরের আড়ালে যাঁর বসবাস।
গ্যালিলেও, কোপার্নিকাস এঁরা এসে এই ভ্রান্ত ধারণা বাতিল করে দেন। আধুনিক বিজ্ঞানের কল্যাণে আকাশ কি বস্তূ আমরা জানি... (শুধু জানিই না, এর মধ্যে উড়ে বেড়াতেও পারি, নাসার কল্যাণে কিছু ভাগ্যবান আদমসন্তান আবার ফি বছর আকাশের স্ট্র্যাটোস্ফিয়ার আয়োনোস্ফিয়ার-মিয়ার ফুঁড়ে ফাটিয়ে ওপাড়ের বেহেশতী শূন্যতায়ও ট্যুর মেরে আসছেন - সো ফার, নো স্কাই-গড ফাউন্ড লিভিং আউট দেয়ার)। পাহাড় কিভাবে কেন সৃষ্টি হয় তাও জিওলজিস্টরা জানছেন। জেনেছি, স্টেবিলিটির জন্য অতিপ্রাকৃত কেউ পাহাড় তৈরী করেন নি, বরং ঐ অন্চলের জিওগ্রাফিক ইনস্টেবিলিটির কারণে মিলিয়ন বছর ব্যাপী টেকটনিক প্লেট শিফটিং, ভলক্যানিক রক ডিপোযিট ইত্যাদি প্রাকৃতিক মেকানিজমে পাহাড় সৃষ্টি হয়েছে।
কীথ লিওন মূরের ব্যাপারে অনেক আগে (সম্ভবত: মরিস বুকাই-এর বইয়ে) পড়েছিলাম, থাই প্রফেসরের ব্যাপারে আজ প্রথম জানলাম। যাকগে, এ্যানশিয়েন্ট এমবৃওলজী সম্পর্কে আমার নিজেরই কিছু পড়াশোনা করে নিতে হবে। এটুকু জানি - ইসলাম আবির্ভাবের ৩৫০০ বছর আগের ব্যাবীলন, ২০০০ বছর আগের ভারত, ১২০০ বছর আগের গৃসের অধিবাসীরা এমবৃওলজী নিয়ে গবেষণা করেছে। কোরানে যেসব এমবৃওলজীকাল তথ্য আছে, তা কোনোটিই গ্রাউন্ড-ব্রেকিং এক্সক্লুসিভ না। সহস্রাব্দের প্রাচীন বিভিন্ন ধর্মগ্রন্থ/দর্শনবিদ্যায় একই ধরণের ধারণা লিপিবদ্ধ আছে। এমবৃওলজীকাল রেফারেন্সকে যদি প্রমাণের বেন্চমার্ক ধরতে চান, তাহলে যে ধর্ম/দর্শন-তত্বটি এ সাবজেক্টে পায়োনীয়ার ছিলো সেটাই মেনে নেয়া যুক্তিযুক্ত নয় কি? তবে এখানেও তো সমস্যা - প্রাচীন গৃক, রোমান, ব্যাবীলনীয়, পারস্যের ধর্মগুলোর জানাজা বহু শতাব্দী আগেই পড়ে ফেলা হয়েছে, শুধু হিন্দু ধর্মটিই এখনো টিকে আছে। তার উপর কোরানিক, ব্যাবীলনীয়, ভারতীয়, এ্যারিস্টটলীয়, গ্যালেনিক এমবৃওলজী-তে কিছু ফ্যাকচুয়াল এরর আছে (যেমন মাসলের আগে বোনস সৃষ্টি হওয়া, আরো কিছু আছে মনে পড়ছে না)। আপনি যেসব তথ্য আধুনিক এমবৃওলজী কনফার্ম করে শুধু সেগুলোই চেরী পিক করে দাবী ঠুকে দিলেন "X" ধর্ম সত্য, আর যেগুলোকে কন্ট্রাডিক্ট করে সেসব ভ্রান্ত রেফারেন্সগুলো সম্পূর্ণ চেপে গেলেন (বা বললেন এগুলো বোঝার মত সাবালক বিজ্ঞান এখনো হয় নাই) - ইন্টেলেকচুয়াল ফ্রড হয়ে যাচ্ছে নয় কি?
ইনভারব্রাস ভাই আধুনিক বিজ্ঞান যদি এতো উন্নত হয় তবে কেন মানুষের মতো কিছু বানাতে পারছে না। খেলনা সদৃশ্য রোবট পর্যন্ত তাদের জ্ঞ্যান? উত্তর যদি এই হয় যে আধুনিক বিজ্ঞান এখনো সেই লেভেলে পৌছায় নি তবে কি করে ভাবছেন এই জ্ঞ্যানের পরিধি দিয়ে কুরআনের সবগুলো বিষয় চ্যালেঞ্জ করা সম্ভব? কুরআনের ধোয়াটে বিষয়গুলো বড় করে তুলে ধরছেন কিন্তু বলছেন না ১৪০০ বছর আগে এমন অনেক বিষয় কিভাবে কুরআনে এসেছে যা কিছুদিন আগে মাত্র বিজ্ঞান প্রমান করেছে?
হেয়দ্রাবাদী বিরিয়ানী খেতে গেলে প্রচুর সময় ব্যয় করে আগে রান্নাটা তো করতে হবে রে ভাই। চাল ডাল মাংসের টুকরা পাতিলে ফেলে দিলাম, আর অমনি ইনস্ট্যান্ট বিরিয়ানী তৈরী হয়ে গেলো - এমন তো নয়।
পৃথিবী সৃষ্টি হয়েছে ৪.৫ বিলিয়ন বছর আগে। প্রাণের উদ্ভব হয়েছে সেও কম সে কম ১.৫-২ বিলিয়ন বছর হবে। আধুনিক বুদ্ধিমান মানুষ (ক্রো ম্যাগনন - হোমো স্যাপিয়েন্স) এসেছে ১ থেকে ২.৫ লাখ বছর আগে। কার্ল স্যাগানের কোনো একটি বইয়ে পড়েছিলাম, পৃথিবীর (মহাবিশ্বের না, শুধু পৃথিবীর) সৃষ্টি থেকে এই মূহুর্ত পর্যন্ত সময়কে যদি ২৪ ঘন্টার স্কেলে পরিমাপ করেন, তাহলে কসমিক এই নাটকে মানবজাতি চরিত্রটির আবির্ভাব রাত ১১:৫৯ মিনিটের শেষ ২/১ সেকেন্ডে!
নিকোলাস কোপার্নিকাস জন্মেছিলেন ১৪ শতাব্দীতে।
গ্যালিলেও গ্যালীলেই জন্মেছিলেন ১৫ শতাব্দীতে।
চার্লস রবার্টস ডারউইন জন্মেছিলেন মাত্র ১৫০ বছর আগে।
আর আমাদের যে আবিষ্কারটির ফজিলতে আধুনিক বিজ্ঞান গড-স্পীডে আগাচ্ছে, সেই গড-মেশিন গণকযন্ত্র আবিষ্কৃত হয়েছে মাত্র ৫০/৬০ বছর আগে।
আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন... tongue
বিজ্ঞানের সাথে আব্রাহামিক ধর্মগ্রন্থগুলো সাংঘর্ষিক কি কারণে? কারণ এই ধর্মতত্বগুলো (এখানে শুধুমাত্র ইসলাম, কৃস্চিয়ানিটী এবং জুডাইজম নিয়ে আলোচনা করা হয়েছে - অন্যান্য ধর্ম এক্সক্লুডেড) দাবী করে এরা এবং শুধুমাত্র এরাই ফুল এ্যান্ড ফাইনাল, কম্পলিট, নো ভার্সন.নেক্সট। আমাদের সাথে বনছেনা? যাও নিজে একটা ধর্ম বানিয়ে নাও গিয়ে। জনৈক কাঠমিস্ত্রি সাহেবের জুডাইজম ভালো লাগছে না? যাও বাছা, আরেকটা ধর্ম চালু করে দাও গিয়ে। আরে? ৬০০ বছর পরে জুডাইজম বা কৃস্চিয়ানিটী কোনোটাই ভালো লাগে না? টাইম ফর ভার্সন ৩। দুর ছাই! বিংশ শতাব্দিতে এসে এগুলোর কোনোটাই পছন্দ হচ্ছে না? নো প্রোবলেমো, কমপাদ্রে... ক্লোন করা এখন তো আরো সহজ! মরমনিযম, সাইন্টোলজী, চার্চ অব ল্যাটার ডে সেইন্টস, রায়েলিজম... এ্যান্ড নট টু ফরগেট চার্চ অব দি ফ্লাইং স্প্যাগেটী মনস্টার! tongue
বিজ্ঞান তো এমন দাবী করে না। প্রতি নিয়ত পুরণো তত্বগুলো ফাইনটিউনড হচ্ছে, এমনকি (রেয়ারলী) কোনো তত্ব সমূলে বাতিল হবার সম্ভাবনাও জাগছে। ৫০ বছর আগে পিটার হিগস তাঁর আইডিয়া পাবলিশ করেই দাবী করেন নি যে তাঁর ৫৯.৯৯ পাউন্ড দামের কেতাবটিই থিওরিটিকাল ফিজিক্সের ঐশী ফাইনাল এডিশন। তাঁর ইউনিভার্সিটি ফতোয়া জারী করেনি যে আমাদের পন্ডিতের বাণী মানলে মানো, নাইলে ফুটো। আলটিমেট ট্রুথ ধর্ম-গুলোর এ্যারোগেন্স-এর বিপরীতে সদা-পরিবর্তনশীল বিজ্ঞানের হিউমিলিটি অস্বীকার করবেন কি করে?
ডারউইন তো তুলনামূলকভাবে আরামেই ছিলেন, কিন্তু কোপার্নিকাস, গ্যালিলেও, মেন্ডেলরা ভ্যাটিকানের হাতে নিদারুণভাবে নিগৃহীত হয়েছিলেন। সমাজচ্যুত করা হয়েছিলো এদেরকে। শতশত বছর এদের নাম মুখে নেওয়াও ট্যাবু ছিলো।
আর আজ? ১৯৬৬ সালে এদের নিষিদ্ধ বইগুলো ব্ল্যাক লিস্ট থেকে তুলে নিতে বাধ্য হয়েছে ভ্যাটিকান। ১৯৯৮ সালে এসে রোমান ক্যাথোলিক চার্চ মাথা নত করে স্বীকার করে নিচ্ছে - গ্যালিলেও-ই সঠিক ছিলেন, আমরা ভুল ছিলাম।
গড অব দ্যা গ্যাপস। এককালের নিরুপায় মানুষ দুর্বোধ্য বিষয়গুলো দুর্বোধ্য অতিপ্রাকৃতিক সত্বার নিদর্শন বলে ব্যাখ্যা করতে বাধ্য হতো। সমস্যার কথা, গ্যালিলেও, ডারউইনের মত ঘাড়ত্যাড়া লোকেরা গ্যাপগুলো ফিল আপ করে চলেছেন। dontsee
বুকাইলিবাদ (Bucailleism) হল কোরআন শরীফের মধ্যে বৈজ্ঞানিক বিস্ময়ের জন্য অনুসন্ধান – আধুনিক যুগের নতুন আবিষ্কার যেগুলো দুর্বোধ্যভাবে কোরআন শরীফে ভবিষ্যদ্বানী করা হয়েছে। এখানে বুকাইলিবাদের একটি সাধারন উদাহরণ দেওয়া হলো—
চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো - আগের সভ্যতাগুলোর ধারণা ছিল, চাঁদের নিজস্ব আলো আছে। কিন্তু বিজ্ঞান বর্তমানে আমাদেরকে বলে যে, চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। এ সত্যটি কোরআন আমাদেরকে আজ থেকে ১৪শ বছর আগে বলেছে নিম্ন আয়াতে:
“কত মহান তিনি যিনি নভোমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ ও জ্যোতির্ময় চন্দ্র।”
(সূরা ফুরকান ২৫:৬১)
আরবীতে সূর্যকে ‘শাম্স’ বলে। ‘সিরাজ’ শব্দ দ্বারাও সূর্য বুঝানো হয়েছে... চাঁদের আরবী প্রতিশব্দ হল ‘ক্বামার’ এবং কোরআনে চাঁদকে ‘মুনীর’ বলেছে। এর অর্থ হল ‘নূর’-আলো দানকারী, অর্থাৎ প্রতিফলিত আলো দেয়... এর দ্বারা বুঝা যায় যে, কোরআন সূর্য ও চাঁদের আলোর মধ্যকার পার্থক্যকে স্বীকার করে।
ঠিক তেমনভাবে দাবি করা হয়েছে যে কোরআনে কৃষ্ণ বিবর (black holes), ভ্রূণতত্ত্ব, ভূতত্ত্ব, এবং জ্যোতির্বিদ্যার আশ্চর্য বর্ণনা পাওয়া যায়।
বুকাইলিবাদ সম্পর্কে বিভিন্ন মুসলিম বুদ্ধিজীবীর ধারণা
কোরআন শরীফে এইভাবে দুর্বোধ্য বৈজ্ঞানিক বিস্ময়গুলোকে খুঁজে বেড়ানো ইসলামের ইতিহাসে খুব অল্পদিনের একটি ধারা। রক্ষণশীলদের মধ্যে বুকাইলিবাদ খুব জনপ্রিয়তা পেলেও মুসলিম বুদ্ধিজীবীদের মধ্যে তেমন সমর্থন পায় নি। ভারতের সুপরিচিত ইসলামিক ধর্মতত্ত্ববিদ ও বেহেশ্তী জেওর-এর রচয়িতা, মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ) চারটি কারণে বুকাইলিবাদ পন্থার বিরোধিতা করেন।একইভাবে, পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের প্রধান মুসলিম বিজ্ঞানীরা বুকাইলিবাদ প্রচেষ্টা দেখে শুধু লজ্জিত হয়। লন্ডনের বিখ্যাত মুসলিম চিন্তাবিদ জিয়াউদ্দিন সরকার, তার বই Explorations in Islamic Science এই ‘বৈজ্ঞানিক বিস্ময়’ যুক্তিকে বলে “apologia of the worst type” [আত্মপক্ষসমর্থনের সবচেয়ে খারাপ প্রকার]। বিশিষ্ট বুকাইলিবাদ সমালোচক Penn State বিশ্ববিদ্যালয়ের মুসলিম ইতিহাসবিদ নোমানুল হক অনুযায়ী বুলাইলিবাদের বৃদ্ধির মূল কারণ হলো ঔপনিবেশিকতাবাদে লজ্জিত এবং ইসলামি বিজ্ঞানের হারানো গৌরব আবার অধিকার করতে ইচ্ছুক মসলমানদের মধ্যে “একটি গভীর, গভীর হীনমন্যতাবোধ।”আরেকজন মুসলিম বুকাইলিবাদের সমালোচক হল মুজাফফর ইকবাল, যিনি কানাডার অ্যালবার্টায় অবস্থিত Center for Islam and Science সংস্থার প্রেসিডেন্ট।
বুকাইলিবাদের বিরুদ্ধে একটি বই লিখেছেন (وهم الإعجاز العلمى অর্থাৎ ‘কোরআনে কি সত্যি বিজ্ঞানের বিস্ময় রয়েছে?”) মিসরের মুসলমান বুদ্ধিজীবী ডা. খালেদ মন্তাসের, এবং মিসরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক গ্র্যান্ড ইমাম শেখ মাহ্মুদ শালতুত এই ‘কোরআন-বিজ্ঞান’ এর বিরোধীতা করতেন।
পাকিস্তানের বিশিষ্ট পারমাণবিক পদার্থবিজ্ঞানী পারভেজ হুডভয় লিখেছেন—
the problem with such claims to ownership is that they lack an explanation for why quantum mechanics, molecular genetics, etc., had to await discovery elsewhere. Nor is any kind of testable prediction ever made. No reason is offered as to why antibiotics, aspirin, steam engines, electricity, aircraft, or computers were not first invented by Muslims. But even to ask such questions is considered offensive.
[এই রকম মালিকানার দাবীর সমস্যা হল, কোয়ান্টাম মেক্যানিক্স, মলিকিউলার জেনেটিক্স, ইত্যাদি কেন অন্য জায়গায় আবিস্কারের জন্য অপেক্ষা করতে হয়েছে এই প্রশ্নের কোন উত্তর দিতে পারে না। । আবার বিভিন্ন গবেষণা বা পরীক্ষা করে প্রমাণ করার মতো কোন বৈজ্ঞানিক ভবিষ্যদ্বাণী কোরআনে কখনো করাও হয়নি। কোরআনে যদি বৈজ্ঞানিক নানা ভবিষ্যদ্বাণী থেকেই থাকে তাহলে কেনই বা সবার আগে মুসলমানরা এন্টিবায়োটিক, এসপিরিন, বাষ্প-ইঞ্জিন, বিদ্যুৎ, বিমান কম্পিউটার উদ্ভাবন করে নি। কিন্তু এই ধরণের প্রশ্ন উঠলেই কেবল সেটাকে আক্রমণাত্মক বলে মনে করা হয়।]
তুরস্কের মুসলিম দার্শনিক ও পদার্থবিজ্ঞানী তানের এদিস লিখেছেন—
“Quran-science is pathetic, but this is realized by many Muslims as well. It does not characterize Islam any more than the Institute for Creation Research typifies Christianity. Yet, even with that important qualification, the ridiculous extreme I described above can illustrate the ambiguous relation between modern science and orthodox Islam. While most believers are content to ignore the issue and declare full scientific compatibility for the Quran, some intellectuals take a cognitive relativist path, or insist that science be structured by Islam so as to comply with an Islamic view of nature.
[“কোরআন-বিজ্ঞান (বুকাইলিবাদ) বিষয়টি হাস্যকর, কিন্তু অনেক মুসলমানেরা তা-ও জানেন। সেটা ইসলামকে বিশেষভাবে প্রতিনিধিত্ব করে না যেমনই ক্রিয়েশন রিসার্চ ইন্সটিট্যুট খ্রিষ্টধর্মকে প্রতিনিধিত্ব করে না। কিন্তু সেই গুরুত্বপূর্ণ শুদ্ধিকরণ দিয়েও, উপরোক্ত যে হাস্যকর চরমমাত্রা আমি বর্ণনা করেছি দেখায় আধুনিক বিজ্ঞান ও গোঁড়া ইসলামের দ্ব্যর্থক/অনিশ্চিত সম্পর্ক। যেখানে অধিকাংশ ঈমানদার আসল বিষয়টা অবহেলা করে কোরআনের জন্য পরিপূর্ণ বৈজ্ঞানিক সুসংগতি ঘোষণা দিতে তৃপ্ত, কিছু কিছু বুদ্ধিজীবী কগ্নিটিভ্ রেলাটিভিস্ট্ পথ অবলম্বন করে, অথবা বলে যে বিজ্ঞান ইসলাম অনুসারে নির্মিত হওয়া উচিত যেন ইসলামী দৃষ্টিভঙ্গির সঙ্গে খাপ খায়।”]
ইয়েল বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী মুসলিম জনপ্রিয় বক্তা আবু আম্মার ইয়াসির ক্বারী তার বই An Introduction to the Sciences of the Quran তে লিখেছেন:
"In other words, there are not scientific allusions buried under every third verse in the Qur'aan, waiting to be unearthed by some over-zealous, highly-imaginative Muslim!"
[অন্য কথায়, কোরআনের প্রতি তিনটি আয়াত অন্তর অন্তর এমন কোন বৈজ্ঞানিক ইঙ্গিত লুকিয়ে নেই যা কোন অতি-কল্পনাপ্রবণ ও অতি-আগ্রহী মুসলমানের দ্বারা উন্মোচনের অপেক্ষায় আছে।]
পুরো “ইসলামী বিজ্ঞান” বিষয়ে পাকিস্তানী নোবেলপ্রাপ্ত পদার্থবিজ্ঞানী ডঃ আব্দুস সালাম লিখেছেন:
“There is only one universal science; its problems and modalities are international and there is no such thing as Islamic science just as there is no Hindu science, nor Jewish science, no Confucian Science, nor Christian Science.”৭
[কেবলমাত্র একটি সার্বজনীন বিজ্ঞান রয়েছে; বৈজ্ঞানিক সমস্যা এবং পন্থাগুলো সবই আন্তর্জাতিক ও সার্বজনীন। যেহেতু হিন্দু বিজ্ঞান, ইহুদী বিজ্ঞান, কনফুসিয়াস বিজ্ঞান ও খ্রীষ্টান বিজ্ঞান বলে কিছু নেই সেহেতু ইসলামিক বিজ্ঞান বলে কিছু নেই। ]
বুকাইলিবাদের সমস্যাগুলো
বুকাইলিবাদ অনুযায়ী, আল্লাহ্ কোনকিছু অতি পরিষ্কার বলতে ব্যর্থ, তর্কাতীত স্পষ্ট হতে অক্ষম। উদাহরণস্বরূপ, যদি আল্লাহ সত্যই কোরআনে বোঝাতে চাইতেন যে পৃথিবী গোলাকার, তাহলে তিনি কেন একটা আয়াতে স্পষ্ট করে এইভাবে লেখেন না: “তুমি কী বিবেচনা করনি, আমি কীভাবে পৃথিবীকে সমতল নয় বরং গোলাকার বানিয়েছি, এবং সূর্যের চারপাশে ঘুর্ণায়মান করে পৃথিবীকে তৈরি করেছি?” অথবা আল্লাহ যদি টেলিভিশন নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করতে চাইতেন, তিনি কি সুস্পষ্ট করে বলতে পারতেন না যে: “মানব জাতি এক সময় তাদের ঘরে বাক্সের ভিতরে ছবি দেখবে।” অন্য প্রসঙ্গে তো আল্লাহ কিন্তু অতি পরিষ্কার করে কথা বলেছেন! যেমন আল-ইমরান ২ আয়াত:
“আল্লাহ্ ব্যতীত অন্য কোন ইলাহ্ নাই, তিনি চিরঞ্জীব, সর্বসত্ত্বার ধারক।”
এই আয়াতটি তো পানির মতো পরিষ্কার, কোন তর্কাতর্কির অবকাশ নেই। যদি আল্লাহ চাইতেন যে আধুনিক বিজ্ঞানের কিছু জিনিস কোরআনে বর্ণনা করবেন তাহলে তিনি কাউকে সমালোচনার সুযোগ না দিয়ে পরিষ্কার ভাবেই তা পেশ করতেন।
দ্বিতীয়ত, মাওলানা থানভী সতর্ক করেন যে আমরা কিতাবের সত্যতা বিপদগ্রস্ত করি যদি আমরা তার আয়াতগুলো বর্তমান বৈজ্ঞানিক তত্ত্বগুলোর সঙ্গে সংযুক্ত করি, কারণ সেগুলো দশ বছর পর ভুল প্রমাণিত হতে পারে। উদাহরণসরূপ, কোরআনে মহা বিস্ফোরণ অর্থাৎ বিগ ব্যাংগের সুস্পষ্ট বর্ণনা রয়েছে যেহেতু আজ পর্যন্ত বৈজ্ঞানিক সমাজ এই তত্ত্বের সত্যতা সম্পর্কে একমত নয়, তাহলে দশ বছর পর যদি সেটা ভুল বলে প্রমাণিত হয় তাহলে কোরআনে এই সুস্পষ্ট তত্ত্বের ব্যাপারে আমরা কী বলবো? তাহলে বুকাইলিবাদ কী ধরে নিবে যে কোরআন ভুল?
বুকাইলিবাদের ইতিহাস
এই পুরো নিরর্থক ধারণা চালু করেছেন একজন অ-মুসলিম ফরাসি ডাক্তার, মরিস বুকাইলি। সৌদি বাদশাহ্ ফয়সালের পারিবারিক ডাক্তার হিসেবে নিযুক্ত করার পর, বুকাইলি ‘বাইবেল, কোরআন ও বিজ্ঞান’ বইটা প্রকাশ করে দাবি করেন যে কোরআন বিস্ময়করভাবে বিজ্ঞানসম্মত কিন্তু বাইবেল তা নয়। মরিস বুকাইলির পরে, ইয়েমেনের শেখ আব্দুল মাজিদ জিদানী নামে একজন চৌকস রাজনীতিবাদ সৌদি আরবে অবস্থিত Commission on Scientific Signs in the Qur’an and Sunnah প্রতিষ্ঠা করেন এবং বিশ্বব্যাপী বুকাইলিবাদ প্রচারের প্রধান উদ্যোক্তা হয়ে উঠে। ইদানিংকালে জিদানীর ধারণা ও তত্ত্ব ধর্মীয় টেলিভিশন চ্যানেলগুলোতে ছড়িয়ে দিচ্ছে ভারতে জাকির নায়েক এবং মিসরে যাঘলৌল এল-নাগার। ফ্রি প্রথম শ্রেণীর বিমান টিকিট, ৫-স্টার হোটেল বুকিং, ১,০০০ ডলার পারিশ্রমিক এবং বড় বড় নেতাদের সাথে সাক্ষাৎ দিয়ে জিদানীর কমিশন কিছু পশ্চিমা বিজ্ঞানীদের তাদের কনফারেন্সগুলোতে টেনে আনলেন। জিদানী বিজ্ঞানীদের “সম্পূর্ণ” নিরপেক্ষ থাকার আশ্বাস দেন এবং মিষ্টি কথায় ভুলিয়ে স্বীকার করতে বাধ্য করেন যে কোরআনের বিভিন্ন আয়াতে ঐশ্বরিক অনুপ্রেরণা রয়েছে।
এই কনফারেন্সের ভিডিও ফুটেজ দিয়ে জিদানী একটি ভিডিও উপস্থাপন করেন যেখানে গর্ব করা হয় যে পশ্চিমা বিজ্ঞানীরা সুনিশ্চিত করেছে যে কোরআনের মধ্যে বৈজ্ঞানিক বিস্ময় রয়েছে। সেই কনফারেন্স অংশগ্রহণকারী অনেকেই তাদেরকে এই রকম উক্তি করতে প্ররোচিত করায় সন্তোষ প্রকাশ করেন। অংশগ্রহণকারী বিজ্ঞানী উইলিয়াম হেয় মন্তব্য করেন, “I fell into that trap and then warned other people to watch out for it” [“আমি সেই ফাঁদে পা দিয়েছিলাম এবং পরে অন্যদের সাবধান করে দিলাম”]। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রবন্ধ এইভাবে বর্ণনা করেন:
Gerald Goeringer, an embryologist retired from Georgetown University, says he urged the commission to try some verification: hire an independent scholar to see whether the Quran’s statements could have been taken from Aristotle, the Greek philosopher-scientist who preceded the book by nearly 1,000 years. After his request was denied, Goeringer says, he stopped going to the conferences for fear of being associated with fanaticism.
“It was mutual manipulation,” he says. “We got to go places we wouldn’t otherwise go to. They wanted to add some respectability to what they were publishing.”৯
[জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভ্রুণবিদ্যার বিশেষজ্ঞ জেরাল্ড গরিঙ্গার বলেন তিনি জিদানীর কমিশনকে কিছু সত্যাসত্য নির্ধারণ করতে অনুরোধ করেছেন – একজন নিরপেক্ষ গবেষককে নিযুক্ত করা উচিত, যিনি গবেষণা করবেন কোরআনের উদ্ধৃতিগুলো কোরআনের লেখার ১০০০ বছর আগে গ্রীক দার্শনিক-বিজ্ঞানী এরিস্টটোলের কাছ থেকে নেওয়া হয়েছে কী না তা যাচাই করতে। তার এই অনুরোধ না রাখাতে তিনি সেই কমিশনে যাওয়া বন্ধ করে দেন, এই ভয়ে যেন তিনি অযৌক্তিক গোঁড়ামীর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে না পড়েন।
“এটি ছিল দুপক্ষ পরস্পরকে নিজ সুবিধায় ব্যবহার করা,” তিনি বলেন। “আমরা তাদের খরচে নতুন নতুন দেশে ভ্রমণ করতে পেরেছি। তারা যে তথ্য প্রকাশ করছিল তা আমাদের দিয়ে সম্মান বাড়াতে চাচ্ছিল।]
এই জিদানী ওসামা বিন লাদেনের একজন ঘনিষ্ঠ বন্ধু ও উপদেষ্টা ছিলেন। বিন লাদেন নিজেই ছিলেন বুকাইলিবাদের অন্যতম প্রথম ভক্ত, এবং এর ‘গবেষণার’ অর্থযোগানদাতা। জিদানী ও কিথ মওরের ভ্রূণতত্ত্ব পাঠ্যপুস্তকে অর্থ সাহায্যদানকারী লোকদের তালিকায় প্রধান দাতা হিসেবে বিন লাদেনের নাম রয়েছে। ইউসুফ বোডানস্কি, বিন লাদেনের জীবনীকার, লিখেছেন যে পৃথিবীর এই মোস্ট ওয়ান্টেড ম্যান, তার পরিকল্পিত সন্ত্রাসী হামলাগুলো ইসলামের সাথে সুসংগত কিনা তা জানতে নিয়মিত জিদানীর পথনির্দেশ মেনে চলতেন। হাসান এ.এ. বাহাফ্জাল্লাহ্ জিদানী ও বিন লাদেনের সম্পর্কের বিষয়ে বলেন, “আমি যেটুকু জানি আফগানিস্তানে জিহাদ চলাকালে জিদানী বিন লাদেনকে মাঝে মাঝে দেখতে যেতেন”। ১৯৯৫ সালে জিদানী তার কমিশন থেকে সরে আসেন এবং বর্তমানে ইয়েমেনে ইসলামী আইন চালু করার কাজে ব্যস্ত।
বেদ ও অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে “বৈজ্ঞানিক বিস্ময়”
ধর্মগ্রন্থে আধুনিক বিজ্ঞান খুঁজে বেড়ানো কেবল ইসলামের মধ্যেই সীমাবদ্ধ নয়- আমরা সেই একই প্রচেষ্টা হিন্দু ধর্মালম্বীদের মধ্যেও দেখি। কিছু কিছু হিন্দু রক্ষণশীলদের মতে বেদ শাস্ত্রের মধ্যে রয়েছে কোয়ার্ক, পার্টিকাল থিওরী এবং কোয়ান্টাম মেক্যানিক্সের বর্ণনা। জে.সি. চট্টোপাধ্যায়ের লিখিত The Wisdom of the Vedas বইতে এই ধরনের দাবি করা হয়েছে। পদ্ধতি ঠিক বুকাইলিবাদের মতো, কিন্তু ধর্ম ও ধর্মগ্রন্থ আলাদা হলেও ফলাফলটা একই।
ধর্মীয় কট্টোরপন্থী লোকদের বাইরে, বুকাইলিবাদকে আরও বেশি অবজ্ঞা করা হয়। একজন সমালোচক একটি হাস্যকর প্যারডি সংকলন করেছেন, ল্যাটিন পৌত্তলিক কবি ভার্জিলের জোর্জিকা রচনার প্রথম মাত্র ক’য়েক লাইনে তিনি দুর্বোধ্য বৈজ্ঞানিক বিস্ময়ের পর বৈজ্ঞানিক বিস্ময়ের প্রমান দেখায়।
কিছু বৈজ্ঞানিক বিস্ময়ের বিশ্লেষণ
আমরা যদি সমস্ত দাবি করা বৈজ্ঞানিক বিস্ময়ের উদাহরণ দেখি, এগুলো সবই ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। এই বিশ্লেষণ কোরআনকে আক্রমণ করছে না; এ বিশ্লেষণ শুধু কোরআন শরীফের আধুনিক অপব্যাখ্যা ভুলপ্রমান করছে। এইসব বৈজ্ঞানিক বিস্ময়ের ভুলপ্রমাণ করার ঝুঁকি হল যে অনেক মুসলমান মনে করেন সেটা কোরআনের বিরুদ্ধে হামলা, যা আসলে ঠিক না। সেইজন্যেই মাওলানা থানভী কোরআনে বৈজ্ঞানিক বিস্ময়ের অনুসন্ধানে নিরুৎসাহিত করেছেন, কারণ সেগুলো যখন ভুলপ্রমাণ হয় তখন লোক হয়তো কোরআনও অস্বীকার করবে। এই রকম ধারণা প্রকৃত পক্ষে সবচেয়ে ভাল মুসলিম চিন্তাবিদরাই পোষণ করে থাকেন।
বৈজ্ঞানিক বিস্ময় #১ : চাঁদের আলো প্রতিফলিত আলো
তাহলে কোরআনে চাঁদের বিষয়ে বৈজ্ঞানিক বিস্ময় দিয়ে শুরু করি—
চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো - আগের সভ্যতার মানুষদের ধারণা ছিল, চাঁদের নিজস্ব আলো আছে। কিন্তু বিজ্ঞান বর্তমানে আমাদেরকে বলে যে, চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। এ সত্যটি কোরআন আমাদেরকে আজ থেকে ১৪শ বছর আগে বলেছে নিম্ন আয়াতে:
“কত মহান তিনি যিনি নভোমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ ও জ্যোতির্ময় চন্দ্র।”
(সূরা ফুরকান ২৫:৬১)
আরবীতে সূর্যকে ‘শাম্স’ বলে। ‘সিরাজ’ শব্দ দ্বারাও সূর্য বুঝানো হয়েছে... চাঁদের আরবী প্রতিশব্দ হল ‘ক্বামার’ এবং কোরআনে চাঁদকে ‘মুনীর’ বলেছে। এর অর্থ হল ‘নূর’-আলো দানকারী, অর্থাৎ প্রতিফলিত আলো দেয়... এর দ্বারা বুঝা যায় যে, কোরআন সূর্য ও চাঁদের আলোর মধ্যকার পার্থক্যকে স্বীকার করে।
এই ব্যাখ্যার প্রধান সমস্যাটা হলো যে আরবী “নূর”(نُور) শব্দটার অভিধানিক অর্থ শুধু “আলো”; এই শব্দ দিয়ে যে, “প্রতিফলিত” হওয়া বোঝা তা কোন আরবী অভিধান বা শব্দকোষে নেই। কিন্তু যুক্তিতর্কের খাতিরে আমরা যদি শব্দার্থগুলো ধরে নিই, তাহলে এই কথাও বলতে হবে যে আল্লাহতা’লা যার উপাধি “আন-নূর”, তিনি হচ্ছে “প্রতিফলিত আলো” এবং মুহাম্মদ (সাঃ) (যাকে সূরা আহ্যাব ৪৬ আয়াতে বলা হয় “সিরাজ”) তিনি হচ্ছে আলোর উৎস। তাহলে এই শব্দার্থ ধরে নিলে আল্লাহ্ হচ্ছে শুধু প্রতিফলিত আলো এবং মুহাম্মদ হচ্ছে আসল আলোর উৎস। এই দূর্বল নতুন শব্দার্থ মেনে নিলে মুহাম্মদকে আল্লাহ্র উপরে তোলা হয়।
আবার ইতিহাস থেকে জানা যায় যে কোরআন নাজেলের এক হাজার বছর আগেও মানব সমাজ জানতো যে চাঁদের আলো প্রতিফলিত আলো। এরিস্টটল (৩৮৪-৩২২ খ্রীষ্টপূর্ব) পৃথিবী গোলাকার প্রমান করলেন এই যুক্তিতে, যে চন্দ্রগ্রহণের সময় চাঁদের গায়ে পৃথিবীর ছায়া দেখা যায়—চাঁদের আলো যে প্রতিফলিত আলো এরিস্টটলের কাছে সেটা সোজা জ্ঞান ছিল। মুহাম্মদ(স)-এর শত বছর আগে ইহুদীরাও জানতো যে চাঁদের কোন নিজেস্ব আলো নেই বরং সে সূর্যের কাছ থেকে “আলো ধার নেয়” (Philo, 1st century) এবং “চাঁদের আলো সূর্যের আলো থেকেই বের হয়ে আসে” (Midrash Hagadol, ~১০০ খ্রীঃ)
বৈজ্ঞানিক বিস্ময় #২ : মাতৃগর্ভে ভ্রুণের পর্যায়গুলো
ডঃ মরিস বুকাইলি আর ডঃ কিথ এল মুর, মাতৃগর্ভে মানব ভ্রুণ যে পর্যায়ক্রমে বৃদ্ধি পায় এবং কোরআন যে বিস্ময়কর ভাবে তার বর্ণনা দেয়, এই ধারণা জনসাধারণের কাছে জনপ্রিয় করে তুলেছেনঃ
“আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকার উপাদান হইতে, অতঃপর আমি উহাকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধাঁরে; পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি “আলাক”-এ, অতঃপর আলাক্কে পরিণত করি পিণ্ডে এবং পিণ্ডকে পরিণত করি অস্থিপঞ্জরে; অতঃপর অস্থি-পঞ্জরকে ঢাকিয়া দেই গোশ্ত দ্বারা; অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ্ কত মহান!” (সূরা মু’মিনূন ২৩:১২-১৪)
তাহলে আমরা দেখি যে কোরআনে চারটি ধাপের বর্ণনা রয়েছে—
প্রথম ধাপ : নুৎফা (نُطْفَه) – বীর্য
দ্বিতীয় ধাপ : ‘আলাক্বা (عَلَق) - রক্তপিণ্ড
তৃতীয় ধাপ : মুদাঘা (مُضْغَه) - গোশতের খণ্ড বা পিণ্ড
চতুর্থ ধাপ : ‘আদাম (عَظَمَ) - হাড়
পঞ্চম ধাপ : গোশত দিয়ে হাড়কে ঢেকে দেওয়া।
দাবি করা হয় যে, যেহেতু মানব ভ্রূণের এই ধাপগুলো কেবলমাত্র গত শতকে আবিস্কার করা হয়েছে, তাই কোরআন শরীফ যে এই তথ্য ৬০০ খ্রীষ্টাব্দে উল্লেখ করেছে তা এক অলৌকিক বৈজ্ঞানিক বিস্ময়। কিন্তু যেহেতু ‘আলাক্বা (عَلَق) আরবী শব্দের প্রকৃত অর্থ “রক্তপিণ্ড” বলে ভ্রুণের কোন ধাপ নেই, বুকাইলি এই‘আলাক্বা শব্দের এক নতুন মানে উদ্ভাবন করেন যা হচ্ছে “কোন কিছু যা লেগে থাকে” অথবা “জোঁকের মতো বস্তু”।
এই আয়াতগুলো বৈজ্ঞানিক বিস্ময় হিসেবে প্রচারে অনেক সমস্যা রয়েছে—
১. ইতিহাস থেকে জানা যায় যে হযরত মুহাম্মদের সময়কালেও এই মানব ভ্রুণের এই ধাপগুলো অজানা ছিল না, বরং মধ্যপ্রাচ্যে অনেকাংশে এগুলো সাধারণ জ্ঞান ছিল। হিপক্রিতাস, এরিস্টটল১১ এবং গ্যালেনের প্রত্যেকেরই লেখাতে এই ধাপগুলোর বর্ণনা করেছেন:
প্রথম ধাপ : বীর্য
দ্বিতীয় ধাপ : মাসিক রক্ত
তৃতীয় ধাপ : মাংস
চতুর্থ ধাপ : হাড়
পঞ্চম ধাপ : গোশত দিয়ে হাড়কে ঢেকে দেওয়া
এই গ্রীক বিজ্ঞান আরবীয়দের কাছে পরিচিত ছিল। এমনকি হযরত মুহাম্মদ (সাঃ) এর নিজের একজন সাহাবী, হারিস বিন কালাদ, জুনদি-শাপুর বিদ্যালয়ে গ্রীক মেডিসিন পড়েন এবং এভাবে হিপোক্রিতাস, এরিস্টটল এবং গ্যালেনের মেডিকেল শিক্ষার সাথে পরিচিত হন।
২. দ্বিতীয়ত, ‘আলাক্ব (عَلَق) শব্দটা “জোঁক” বা “ঝুলন্ত” দিয়ে অনুবাদ করা কেবলমাত্র আধুনিক একটা উদ্ভাবন। গত ১৪শ বছরে যতগুলো কোরআন অনুবাদ করা হয়েছে, সবগুলোতে “রক্তপিণ্ড” দিয়ে অনুবাদ করা হয়। বিখ্যাত আরবীয় মুসলিম চিকিৎসাবিদ ইবনে সিনা ও ইবনে কাইয়িম এই عَلَق শব্দকে জমাট রক্ত হিসেবেই ধরে নিয়েছেন, যেমনই ধরেছেন বিগত ১৪০০ বছরের প্রত্যেক কোরআন অনুবাদক।
৩. তৃতীয়ত, আধুনিক ভ্রূণবিদ্যা অনুযায়ী, মাংসপেশী (উপরোক্ত পঞ্চম ধাপ) তৈরী হয় হাড়ের আগেই (উপরোক্ত চতুর্থ ধাপ)। হাড়কে “মাংস দিয়ে ঢেকে দেওয়া” হয় না বরং মাংসপেশী সৃষ্টির পরে সেই মাংসপেশীর ভিতরে আস্তে আস্তে হাঁড় বেরিয়ে এসে শক্ত হয়।
৫. বোখারী ও মুসলিম শরীফে বর্ণিত এক সহীহ হাদিসে কোরআনের এই ধাপগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে, যেখানে বলা হয় ভ্রূণ বৃদ্ধির প্রথম তিনটি ধাপের মেয়াদ হল ৪০ দিন করে। ডঃ বুকাইলিও মানতে বাধ্য হয়েছে যে, “এখানে ভ্রূণ সম্পর্কে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা আধুনিক বিজ্ঞানের প্রতিষ্ঠিত তথ্যের সাথে আদৌ সঙ্গতিপূর্ণ নয়।”
১২ শতাব্দীর আরবীয় বিজ্ঞানী ইবনে আল হাইতাম দাবী করেন যে পৃথিবী সমতল নয় বরং গোলাকার, যার কারণে শহরের ঈমামগণ বললেন যে তার লেখা কোরআনের শিক্ষার বিপরীত। তাকে ধর্মদ্রোহী বলে ঘোষণা করা হয় এবং তার জ্যোতিবিদ্যার নথিপত্র পুড়িয়ে ফেলা হয়, এবং কয়েক শত বছর ধরে তার অবদানগুলো অবহেলা করা হয় কারণ তার গোলাকার-পৃথিবী ধারণা মনে করা হত অধার্মিক এবং নাস্তিকতার একটি প্রতীক।
বিজ্ঞানের অগ্রযাত্রায় ইসলামি বিশ্বের এক সময় স্বর্ণযুগ ছিল যা পরবর্তীতে ইউরোপীয় বিজ্ঞানের বিপ্লব ঘটতে সাহায্য করে। অষ্টম শতক থেকে শুরু করে ১৩ শতক পর্যন্ত, ইসলামিক সাম্রাজ্য বিশ্বের প্রধান জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্রবিন্দু ছিল। গ্রীস, চীন ও ভারত থেকে আসা বিভিন্ন বৈজ্ঞানিক ধ্যান-ধারণার চর্চা শুরু হয় এবং এগুলোর উন্নতিও সাধন হয় এই যুগে। ইবনে-সিনা, ইবনে-রুশদ, আল-ফারাবি, ইবনে আল-হাইসাম, আল-খৈয়াম, আল-কিন্দি এবং আল-রাজির মতো বিখ্যাত পন্ডিতগণ আলোকবিজ্ঞান, চিকিৎসাবিদ্যা, রসায়ন, গণিত এবং জ্যোতির্বিজ্ঞানের মতো বিষয়ে নতুন মাত্রা যোগ করে ইউরোপীয় মহাজাগরণের (রেঁনেসা) জন্য রাস্তা প্রস্তুত করেন। এই ইসলামি স্বর্ণযুগে মুসলিম, খ্রীষ্টান এবং খ্রীষ্টান পন্ডিতগণ পাশাপাশি কাজ করে বিশ্বের জ্ঞান-বিজ্ঞানের তথ্য আরবী ও পারস্য ভাষায় অনুবাদ করেন এবং বাগদাদ, করদোবা এবং কায়রোর মতো শহর পান্ডিত্বের পাঠশালায় পরিণত হয়। সেকালের পন্ডিতগণ এরিস্টটল, ইউক্লিড, প্ল্যাটো এবং ভারতীয় ও চীনা দার্শনিকগণদের বিভিন্ন কাজ নিয়ে আরও গভীরভাবে গবেষণা শুরু করেন। ইউরোপীয় পুনরুজ্জীবন ভিত্তি হয়েছিল আরবী সাম্রাজ্য থেকে ফিরে পাওয়া প্রাচীন গ্রীক জ্ঞানবিজ্ঞানের উপরে, এবং তার সাথে ইবনে সিনা এবং ইবনে-রুশদের মতো আরবী পন্ডিতগণের লেখাগুলোও বেশ প্রভাবশালী ছিল।
আজকাল যেমন কিছু হিন্দু মৌলবাদী দাবি করেন যে জ্ঞানবিজ্ঞানের সব কিছুরই উৎপত্তি ভারতে, তেমনইভাবে কিছু মুসলিম প্রচারকগণও দাবি করেন যে বিজ্ঞানের সব উল্লেখযোগ্য অবদানগুলো ইসলাম থেকেই এসেছে। বাস্তবে, ইসলামের সেই স্বর্ণযুগ বিজ্ঞান ও আবিষ্কারের ক্রমবর্ধমান বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ, ঠিক যেমনটি করে গ্রীক, মিশরীয়, ভারত, চীন, রোম, ইউরোপ এবং শেষে বর্তমান বিশ্বও বিজ্ঞানের এই ধারায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিজ্ঞান এক সভ্যতা বা ধর্মের অবদান বলে দাবি করা কেবল বোকামি। ‘ইসলামি বিজ্ঞান’ সম্পর্কে সর্বপ্রথম মুসলিম নোবেল-পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ডঃ আব্দুস সালাম বলেন:
“There is only one universal science; its problems and modalities are international and there is no such thing as Islamic science just as there is no Hindu science, nor Jewish science, no Confucian Science, nor Christian Science.” [শুধুমাত্র একটাই বিশ্বজনীন বিজ্ঞান আছে; এর সমস্যা ও ধরণগুলো আন্তর্জাতিক এবং ‘ইসলামি বিজ্ঞান’ বলে কিছু নেই যেমন করে হিন্দু বিজ্ঞান, ইহুদি বিজ্ঞা, কনফুশীয় অথবা খ্রীষ্টীয় বিজ্ঞান বলে কিছু নেই।”]
শেষে আবারও বলতে হবে যে ইসলামের স্বর্ণযুগ মানব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে, কিন্তু সেটা অন্যান্য সভ্যতার জ্ঞানের উপর নির্ভরশীল ছিল এবং অন্যান্য সভ্যতাকেও তেমনভাবে জ্ঞান যুগিয়েছে।
কেন এই স্বর্ণযুগের অবসান ঘটলো?
ইসলামী ইতিহাস পড়লে, গর্ব করার মতো অনেক কিছু আছে, সাহিত্য, জ্ঞান-বিজ্ঞান এবং সিদ্ধিলাভের একটি মহৎ সম্পত্তি। কিন্তু এসব সিদ্ধিলাভ (ইসলামী ইতিহাসের প্রথম কয়েক শতকে) হল ইসলামী সাম্রাজ্যের সবচেয়ে মুক্তমনার সময়ে যখন গ্রীক ও ভারতীয় সভ্যতার সহযোগিতায় এরা কাজ করতেন। এই যুগে মুসলিম পন্ডিতগণ অন্য সভ্যতার সাহিত্য, দর্শন ও জ্ঞানের প্রতি খুব কৌতুহলী ছিল, এবং এগুলো পড়ে ও অনুবাদ করে এরা অন্য সভ্যতার পন্ডিতদের সঙ্গে আলোচনা করতেন। ইসলামী ইতিহাসে সবচেয়ে মহৎ পন্ডিতগণ যেমন ইবন সিনা ও ইবন রুশদ অন্য সভ্যতার সংস্কৃতির প্রতি খুব কৌতুহলী ছিলেন, এবং এই কারণে ইমাম-উলেমা সম্প্রদায় তাদেরকে ধর্মদ্রোহী বলে দোষী করেন। আল-হাইসমের রচনাবলী ইমাম সম্প্রদায় পুড়িয়ে দিল সেগুলোর জ্যোতির্বিজ্ঞানের জন্য, এবং ইবন রুশদের তার অগতানুগতিক অমুসলিম দর্শন গ্রহণের কারণে তাকে নির্বাসিত করা হল।
“জাহিলিয়াত” এর প্রতি বিরোধিতা
ইমাম আল-গাজ্জালী সে স্বর্ণযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পন্ডিতগণের বিরুদ্ধে একটি জ্বালাকর সমালোচনা লেখেন যে কোরআনের চেয়ে এরা “অমুসলিম” গ্রীক লেখাগুলো নিয়ে বেশী আগ্রহী ও কৌতুহলী ছিলেন। শেষে গাজ্জালীর পক্ষে জয়ী হয়ে ইমামগণ বাইরের সভ্যতার বিদ্যাকে “জাহিলিয়া” অজ্ঞতা ও প্রলোভন বলে বাদ দিয়ে ঘোষণা করে “খাঁটি” মুসলিম বিষয় ছাড়া যেন পড়ানো না হয়। ইমাম গাজ্জালী গণিত ও চিকিৎসাবিদ্যাকে বলেন ফার্দ-এ-কেফায়া ৩২এবং সুস্পষ্টভাবে তিনি এগুলো ধর্মীয় এলেমের পিছনে দ্বিতীয় স্থানে রাখেন। আমরা গাজ্জালীর এই মনোভাব আজকালেও দেখি বুকাইলিবাদ কট্টরপন্থীদের রূপে, যারা শুধুমাত্র কোরআনে ও ইসলামী ইতিহাসের মধ্যে বিজ্ঞান খোঁজে বেড়ান এবং অন্য ধর্মাবলম্বী ও সভ্যতাদের প্রতি বিরোধিতা দেখান।
ধর্ম বৈজ্ঞানিক উন্নতির উপর কী প্রভাব ফেলে? তা হল এই— আমরা যে উপায়ে আমাদের নিজ ধর্মগ্রন্থগুলো জানার প্রতি স্বচেষ্ট হই তা পরবর্তীতে বিজ্ঞান ভিত্তিক জ্ঞানলাভের জন্য প্রভাব ফেলে। আমরা যেভাবে ধর্মগ্রন্থ পড়ি সেভাবেই আমরা বিজ্ঞান পড়ব।
ইসলামে, কোরআন শরীফ মূল ব্যবহার হয় মুখস্থ করে সঠিক উচ্চারণে আরবীতে আবৃত্তি করা, সাধারণ বইয়ের মত পড়ে জ্ঞানলাভ করা বা ব্যক্তিগতভাবে ব্যাখ্যা করা নয়। ইজতেহাদ,অর্থাৎ ব্যক্তিগত ব্যাখ্যা, বড় ধর্মীয় ব্যাপারে নিষেধ করা হল.এমনকি, ১২ শতকে যখন “ইজতেহাদের দরজা বন্ধ হল” তখনই ইসলামী স্বর্ণযুগটির পতন হল, যখন বলা হত যে ব্যক্তিগত ব্যাখ্যার আর কোনো দরকার নেই। তাই প্রত্যেক ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি সাধারন মানুষকে প্যাকেট করে দেওয়া হল, এবং সাধারন মানুষের দায়িত্ব শুধু মুখস্থ ও আবৃত্তি করা, ধর্মীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ করা নয়। সরাসরি কিতাব থেকে নিজের ব্যাখ্যা নেওয়া হত না। এই মনোভাব, যে “আর বলার কিছু নেই”, প্রকৃতিক পড়াশোনার ক্ষেত্রেও গেল, এবং অধিকাংশ বিদ্যালয়ে পড়াশোনা হয়ে গেল শুধুমাত্র প্রাচীন পণ্ডিতদের কথা “মুখস্থ ও আবৃত্তি” করা, ব্যক্তিগত গবেষণা ও আবিষ্কার নয়।
@ আরণ্যক
আমরা যখন আইনস্টাইনের কথা বলি, তখন সব সময়ই বলি, আইনস্টাইন একজন জার্মান বিজ্ঞানী, বা পরবর্তী সময়ে আমেরিকান। বা ধরুন, নিউটন-ডারউইন একজন ব্রিটিশ বিজ্ঞানী, নীটশে-মার্ক্স জার্মান দার্শনিক, রবীন্দ্রনাথ বাঙালি সাহিত্যিক, শেক্সপিয়র ইংরেজ সাহিত্যিক।
আমি কখনও কাউকে দাবি করতে শুনিনি, আইনস্টাইন একজন ইহুদী বিজ্ঞানী, নিউটন-ডারউইন খ্রিষ্টান বিজ্ঞানী, শেক্সপিয়র খ্রিষ্টান সাহিত্যিক ছিলেন। কিন্তু একটা বিশেষ ধরনের হিপোক্রেসী মুসলিম জনগোষ্ঠীর ভেতরে প্রায়শই দেখা যায়, যেটা হচ্ছে, তারা কোনো বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিকের নাম বলার সময় আরব দার্শনিক বা পারস্যের বিজ্ঞানী না বলে তাদেরকে 'মুসলিম' দার্শনিক বা বিজ্ঞানী বানিয়ে ফেলে!
এক ধরণের হীনমন্যতা তাড়িত করে নীল আর্মস্ট্রং থেকে শুরু করে নানান তারকাকে টানাহ্যাঁচড়া করে মুসলিম বানাবার, কালের কন্ঠের মত পত্রিকায় হাস্যকর সব নিউজ ছাপাবার, যেখানে দেখা যায়, বিভিন্ন বিজ্ঞানী ইসলাম গ্রহণ করে নূরের পথে আসছেন! নাসায় কোরান নিয়ে গবেষণা হচ্ছে, কোরানে বিজ্ঞান খুঁজে পেয়ে বিজ্ঞানীরা তা নিজেদের নামে চালিয়ে দিচ্ছে.কেমন হতো, যদি বলা হতো হিন্দু কবি রবীন্দ্রনাথ ঠাকুর??? সেটা না বলে বলা হচ্ছে বিশ্বকবি, যেখানে খুব সচেতনভাবেই মধ্যযুগের মধ্যপ্রাচ্যের কোনো দার্শনিক বিজ্ঞানীর নাম বললেই তার আগে মুসলিম শব্দটা জুড়ে দেবার দরকার কি.
জ্ঞান-বিজ্ঞান-দর্শন-সাহিত্য প্রভৃতি কোনো বিশেষ জাতিগোষ্ঠী বা সম্প্রদায়ের মালিকানাধীন নয়। একই সাথে, ধর্ম বা ধর্মগ্রন্থ কখনোই জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিল না। মধ্যপ্রাচ্যে একটা সময় চমৎকার জ্ঞানবিজ্ঞানের বিকাশ ঘটেছিল। তাঁরা গ্রীক এবং ভারতীয় দর্শনসহ নানান দর্শন গ্রহণ করে, তা চর্চার মাধ্যমে উৎকর্ষের দিকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই সময়ের খলিফাদের চোখে ধীরে ধীরে তাঁরা পরিণত হন কাফের-নাস্তিক-মুরতাদে। তারা সেই সকল জ্ঞানীদের ক্রমশ হত্যা করে আরেক অন্ধকার যুগের সূচনা করে, যেটা এখন পর্যন্ত চলছে।
সেই সময়েই দার্শনিক আল কিন্দিকে ধর্মদ্রোহিতার অভিযোগে শাস্তি দেয়া হয়। সক্রেটিসের মত ইবনে বাজাকেও হত্যা করা হয়েছে বিষ প্রয়োগের মাধ্যমে, স্বাধীন মতবাদ এবং মুক্তচিন্তার অপরাধে, প্রচলিত মতবাদের বিরুদ্ধে কথা বলার অপরাধে। তিনি বলেছিলেন, "খাঁটি দর্শনের সঙ্গে ইসলামের সামঞ্জস্য হতে পারে না"; ইবনে রুশদকে কাফের এবং নাস্তিক খেতাব দেয়া হয়, নির্যাতন করা হয় নির্মমভাবে। ইবনে সিনা থেকে শুরু করে আল আল-রাজী সকলের বিরুদ্ধেই নানা ধরনের অভিযোগ ওঠে। আল রাজি সে সময়ে রচনা করেন কয়েকটি বই, যেগুলো হচ্ছে:
১. The Prophets' Fraudulent Tricks - ‘নবীর ভণ্ড চাতুরি’
২. The Stratagems of Those Who Claim to Be Prophets - ‘নবীর দাবিওয়ালাদের ছলচাতুরি
৩. On the Refutation of Revealed Religions ‘প্রত্যাদিস্ট ধর্মসমূহ খণ্ডন প্রসঙ্গে’
প্রায় প্রতিটি জ্ঞানী লোক নির্যাতিত হয়েছেন। ওমর খৈয়াম, আল্লামা ইকবাল, কাজী নজরুল ইসলামের বিরুদ্ধেও ধর্মদ্রোহিতার অভিযোগ দায়ের করা হয়েছিল।
বিজ্ঞানের ঠ্যাকা নাই কোরানে-বাইবেলে-গীতায় কি লেখা আছে তা দেখার। বিজ্ঞান নিজের পথেই চলবে, যুক্তি নিজের পথেই চলবে। কোরান-বাইবেলেরই নানা সময়ে অনুবাদ পালটে, আয়াত পালটে, শব্দার্থ পালটে বিজ্ঞানের সাথে সঙ্গতি রক্ষা করতে হবে, নিজেদের লজ্জা ঢাকতে হবে। নতুবা আধুনিক বিশ্ব তাদের নিয়ে হাসাহাসিই করে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




