somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাতের রাজনীতি কেন নিষিদ্ধ হওয়া প্রয়োজন (১)

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে জামাতের অবস্থান একটি ঐতিহাসিক বাস্তবতা, একে অস্মিকার করা বা অন্যকোনভাবে ব্যক্ষ্যা করার সুয়োগ আসলে নেই। যে রাজনৈতিক দলই তাদের ব্যবহার করুন না কেন এই ঐতিহাসিক সত্যটাকে মেনে নিয়েই তাদের সাথে গাটছারা বাধতে হয়েছে এবং হবে। ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজিবী নিধনের পিছনে তাদের নীল নকশা নতুন কোন ব্যাক্ষার দাবী রাখে না । এখন প্রশ্ন হচ্ছে শুধু কি মুক্তি যুদ্ধের সময়ে তাদের অবস্থানের কারনেই কি তাদের ততপরতা বন্ধ হওয়া প্রয়োজন ? বিষয়টা কিন্তু এমন না । যুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশকে পূণ:র্নিমাণের সময় এই দল এবং এর সর্মথকদের্ অবস্থান টা আলোচনায় আনাটা খুবই জরুরি। ৭০ দশকে রাজনৈতিক অস্থিরতা এবং মাত্র শেষ হওয়া যুদ্ধের রেশ তখন ভুলতে না পারা একটা দেশ। সেই সময়ের ঘটনা প্রবাহ ঘাটলে এই দল বা এর নেতা নেতৃত্বে অবস্থান কিন্তু খুব একটা চোখে পরে না । কারন খুবই সহজ এ সময়টা আসলে নিজেদের আড়াল করতে এবং অস্তিত্ব টিকিয়ে রাখতেই তারা অনেক বেশী ব্যাস্ত ছিলো । সামনের সারির যারা পেরেছে ইংল্যান্ডে পারি জমিয়েছে, তৃনমুল কর্মীরা গা ঢাকা দিয়েছে দেশের ভেতরেই । ৮০ এর দশক থেকে বিভিন্ন ভাবে এদের কর্ম পন্থা আবার করে চোখে পরতে থাকে । বিষয়টা আসলে গোলাম আজম কে জিয়াউর রহমানের দেশের ভিতরে প্রতিষ্ঠা করার মধ্যে সীমাবদ্ধ ছিলো ভাবলে ভূল হবে । ৮০ এর দশকে বাংলাদেশে উন্নয়নের লক্ষ্যে এনজিও মুভমেন্ট বলে বেসসরকারী ভাবে উন্নয়ন সংস্থাগুলোর একটি আন্দোলন শুরু হয়। এখনকার এনজিওগুলোর কর্মপন্থা দিয়ে আসলে ৮০র দশকের এনজিও আন্দোলনের স্বরুপ বোঝা যাবেনা । এই আন্দোলনের মোটোছিল অরাজনৈতিকভাবে দেশের উন্ন্য়ন সাধন করা । এবং আক্ষরিক অর্থেই সেই সময় উন্নয়ন কর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই আশির দশকে এনজিও মুভমেন্টের সবচেয়ে বড় বাধা কিন্তু আসতে থাকে তৃনমূল পর্যায় ধমীর্য়নেতাদের কাছথেকে । দু:খের বিষয় হলেও এটাই বাস্তবতা য়ে তৃনমূল পর্যায় জামাত ইসালমি কাজ করতে থাকে মসজীদগুলোর ছত্রছায়ায় । প্রগতির কথা যখন বামপন্থীরা বলে তখন তাদের বিরোধীতা করা হয় নাস্তিক হিসেবে ট্যাগ পরিয়ে দিয়ে। কিন্তু এনজিওরা নাস্তিক এই মর্মে প্রমান কোন ধর্মীয় নেতা কারো কাছেই নেই । তাহলে এনজিও মুভমেন্টের বিরোধিতা করা কেন? তারা নারী সমাজকে বেপর্দা, বেগানা বানাচ্ছে। বাংলাদেশে নারী অগ্রগতির ক্ষেত্রে কেউ যদি বাধা হয়ে থাকে, সেখানে যে এই সমস্ত ধর্মীয় দল এবং নেতারা কি পরিমান শক্ত ভূমিকা রেখেছে এবং রাখছে তা আর বোধকরি নতুন করে বলার অপেক্ষা রাখে না । কিন্তু মুশকিল হলো এই আলোচনাগুলো কেন যেন শক্ত যুক্তি দিয়ে কেউ বলছে না । সবাই তেতুল হুজুর পর্যন্ত বলেই বিষয়টাকে উরিয়ে দিচ্ছে । জামাত বা হেফাজত কিংবা বাংলাদেশের নারী উন্নয়ন অথবা মুক্তিযুদ্ধ কোনটাই কিন্তু একটার থেকে আরেকটাকে আলাদা করে ভাবার সুযোগ নেই।প্রত্যেকটা বিষয় একটা আরেকটার সাথে যুক্ত । জামাতের রাজনিতী বুঝতে হলে তার পিছনে এর আর্দশিক অবস্থান এবং কর্ম পন্থাটা বুঝতে হবে । জামাতের রাজনীতির সবচেয়ে বড় শক্তি হলো এরা মৌখিক ভাবে হলেও একটা আদর্শের কথা বলে সেটা হলো ইসলাম এবং একমাত্র রাজনৈতিক দল যাদের নিয়মিত কাজকর্ম করা বা সামাজিক যোগাযোগ রক্ষা করার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলেও একটি প্রতিষ্ঠান আছে, সেটা হলো মসজিদ। এখন পর্যন্ত বাংরাদেশের সামাজিক কাঠামোতে স্কুলের শিক্ষক এবং মসজিদের ইমাম একটি গ্রাম বা পাড়ার সবচেয়ে সন্মানিত ব্যক্তিদের একজন। কাজেই এই ইমামকে দিয়ে যদি আপনি আপনার বক্তব্য উপস্থাপন করতে পারেন তা অনেক বেশী গ্রহনযোগ্যতা পায়। আমার স্বল্প ঞ্জান বলে জামাতের রাজনীতি বা দল সম্প্রসারনের এইটা একটা র্ফমূলা । যার প্রভাব আমরা দেখেছি সাইদিকে চাঁদে পাঠানোরা মধ্যে। বিশ্বাসের ভিত্তি যখন হয় আবেগ তখন সেটা মানুষকে অন্ধ করে দেয় । আর বিশ্বাসের ভিত্তি যখন হয় যুক্তি তখনসেটা আপনাকে জাযমেন্টাল মানে বিবেচনাকারী হতে শেখায়। আপনি যখন শ্লোগান দিচ্ছেন "বাচলে গাজী মরলে শহীদ" তখনসেটা ইহকাল এবং পরকাল দুই কালেরই সোয়াবকে নিশ্চিত করছে । আমাদের যাদের চাল ন্ই, চুলা নেই, দুইবেলা পেটভরে খাবার নিশ্চয়তা নেই, যাদের একমাত্র সম্বল ঐ সৃষ্টিকর্তার করুনা মানে সোয়াব তাদের জন্যতো এই শ্লোগান বিশাল অর্থ বহন করে বই কি। শহুরে মধ্যবিত্তচোখ দিয়ে জামাতের রাজনীতি বুঝতে গেলে সাইদিকে কেন চাদে দেখা যায় তা কোন দিন বোঝাযাবে না । জামাতকে বুঝতে হলে হাটতে হবে তৃনে । বুঝতে হবে পচনটা ধরাচ্ছে কোন শিকরে এবং কেন পারছে, কিভাবে পারছে।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×