somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসএসসির গণিতের প্রশ্ন ফাঁস! ( সুত্র মানবজমিন)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এসএসসি পরীক্ষার গণিতের প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। সারা দেশে আজ ওই পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু এর আগেই প্রশ্নটি ফাঁস করেছে একটি চক্র। বিভিন্ন দামে বিক্রি হচ্ছে প্রশ্ন। ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গণিতের ওই ফাঁস হওয়া প্রশ্ন পেতে হুমড়ি খেয়ে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। হাতে লেখা কপি ও মোবাইল ফোনে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে। তবে ঢাকা বোর্ড বলেছে, প্রশ্নফাঁসের কোন অভিযোগ আমরা পাইনি। সূত্র জানিয়েছে, একটি চক্র গত কয়েকটি পরীক্ষার প্রশ্নও ফাঁস করেছে একই কৌশলে। সেখান থেকে হুবহু কমন পড়ারও নিশ্চয়তা দেয়া হচ্ছে। গণিতের বিভিন্ন বোর্ডে বিভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব বোর্ডেই প্রশ্ন ফাঁস হয়েছে। মানবজমিন-এর কাছেও ঢাকা বোর্ডের একটি প্রশ্ন এসেছে। তাতে যেসব প্রশ্ন দেয়া হয়েছে তার মধ্যে রয়েছে অনুশীলনী ১.১ এর ৩(২) এবং ১০ (৪) নম্বর অঙ্ক। অনুশীলনী ১.২ এর ৭ নম্বর এবং উদাহরণ ১১ । অনুশীলনী ২ এর রুট ৫ এবং উদাহরণ ৭। অনুশীলনী ৩.১ এর ১০ এবং ১৩ নম্বর অঙ্ক। অনুশীলনী ৩.২ এর ১১ এবং ১০ নম্বর অঙ্ক। অনুশীলনী ৩.৭ এর ১১ এবং ১০ নম্বর অঙ্ক। অনুশীলনী ৩.৮ এর ১১ নম্বর অঙ্ক। অনুশীলনী ৪.১ এর ৯, ৮ এবং ১৫ নম্বর অঙ্ক। অনুশীলনী ৪.৩ এর ৭ (৪) নম্বর অঙ্ক। অনুশীলনী ৫.২ এর ১৬ এবং ১৯ নম্বর অঙ্ক। অনুশীলনী ৬.১ এর ৮ এবং ১৩ নম্বর অঙ্ক। অনুশীলনী ৬.৫ এর ১০ এবং উদাহরণ ১৬। সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রশ্নটি সাজেশন আকারে ফাঁস করা হয়েছে। কয়েকটি কোচিং সেন্টার মূলত এ অপকর্মের সঙ্গে জড়িত। বর্তমান সরকারের আমলে শিক্ষাঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় প্রশ্ন ফাঁস। এর আগে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা (জেডিসি) এবং প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল। তদন্তে তা প্রমাণিতও হয়। এছাড়া প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র হুবহু ফাঁস হওয়ায় কয়েকটি জেলার পরীক্ষা বাতিল করা হয়। ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম ওয়াহিদুজ্জামান বলেন, প্রশ্নফাঁসের কোন অভিযোগ আমরা পাইনি। কোন চক্র এ ধরনের কাজ করে থাকলে তার ব্যবস্থা নেয়ার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর। সব জেলা প্রশাসককে এ বিষয়ে দিক-নির্দেশনা দেয়া আছে। ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন। এর মধ্যে সাত লাখ ৩৩ হাজার ২০২ জন ছাত্র এবং ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লাখ ২৯ হাজার ৫৫৪ জন। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ তিন হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। আগামী ২২শে মার্চ পর্যন্ত তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা হবে। আর ২৩ থেকে ২৭শে মার্চের মধ্যে শেষ করতে হবে ব্যবহারিক পরীক্ষা।


বি দ্রঃ আমি ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র প্রশ্ন পেয়েছিলাম , হুবহু কমন পরছে
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×