somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোবা গ্রুপের শ্রমিকদের অনশন করে মরতে হবে কেন?

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আমি এই মর্মে প্রতিশ্রুতি প্রদান করিতেছি যে তোবা ফ্যাশন লি: এর সকল শ্রমিকদের এপ্রিল-২০১৪ ইং এর বেতন আগামী ২০/০৫/২০১৪ ইং তে লাঞ্চের পূর্বে পরিশোধ করিব এবং মে-২০১৪ ইং এর বেতন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে প্রদান করিব”--- মো: খালেকুজ্জামান, কারখানা ব্যবস্থাপক, তোবা ফ্যাশন লি:, ১৭/০৫/২০১৪।



এই রকম লিখিত অঙ্গীকার করে, মৌখিক প্রতিশ্রুতি দিয়ে দিয়ে দিনের পর দিন শ্রমিকদের কাজ করানো হলো, কিন্তু মাস শেষে মজুরি দেয়া হলো না! শ্রমিকরাতো হুট করে অনশনে বসে নি। নিরুপায় হয়ে ঈদের আগের দিন থেকে আমরণ অনশনে বসার আগে মজুরির দাবীতে তারা বার বার রাস্তায় নেমেছে, কারখানার সামনে উত্তর বাড্ডার রাস্তায় রাস্তায় পুলিশের মার খেয়েছে, রাবার বুলেটে আহত হয়ে বার বার হাসপাতালে গিয়েছে। বিজিএমইএ ঘেরাও করেছে, শ্রম মন্ত্রণালয়েও গিয়েছে। তখন কিন্তু তাদের ঠিকই প্রতিশ্রুতি দেয়া হয়েছে, কারখানার ব্যাবস্থাপকদের মতোই মৌখিক ও লিখিত প্রতিশ্রুতি দিয়ে বিজিএমইএও শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নিয়েছে, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী মজুরী পরিশোধ করেনি।

[মালিক দেলওয়ার ছাড়া ২৬ কোটি টাকার বিশ্বকাপের জার্সি বানানোর কাজ করানো যায়, কিন্তু মজুরী দেয়া যায় না! মজুরি যদি নাই দিবি, তাহলে মজুরীর প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শ্রমিকদেরকে মাগনা খাটালি কেন শুয়োরের বাচ্চারা? আগেই কারখানা বন্ধ করে রাখতি! শ্রমিকের মাগনা শ্রমে মুনাফা লুটতে খুব মজা না?]

সর্বশেষ গত ২৬ জুন ২০১৪ তারিখে শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি ফয়েজ আহমেদ এবং অতিরিক্ত সচিব রফিকুল ইসলামের উপস্থিতিতে তোবাগ্রুপের চেয়ারম্যান মাহমুদা আক্তার(মিতা) সহ কারখানার ব্যাবস্থাপক এবং খোদ বিজিএমইএর প্রতিনিধি আব্দুল আহাদ আনসারী লিখিত ভাবে শ্রমিক প্রতিনিধিদের কাছে অঙ্গীকার করে যে- মে মাসের মজুরী ৩ জুলাই এর মধ্যে, জুন মাসের মজুরি ১৫ জুলাইয়ের মধ্যে এবং ঈদ বোনাস ও জুলাই মাসের ১৫ দিনের মজুরী ২৬ জুলাইয়ের মধ্যে প্রদান করা হবে।



আচ্ছা, উল্টো ঘটনা যদি ঘটতো- যদি শ্রমিকরা ৩ মাসের অ্যাডভান্স মজুরী নিয়ে কাজ না করতো, যদি শ্রমিক প্রতিনিধিরা শ্রম সচিবদের উপস্থিতিতে তাদের করা লিখিত অঙ্গীকার ভঙ্গ করতো- তাহলে কি ঘটতো? শ্রমিক প্রতিনিধিরা কি নিশ্চিন্তে ঘরে বসে ঈদ করতে পারতো? শ্রমিকরা অ্যাডভান্সের টাকা হজম করতে পারতো?





তাহলে লিখিত অঙ্গীকার করে শ্রমিকদের খাটিয়ে নিয়ে তারপর মজুরী না দেয়ার অপরাধে কারখানার মালিক- ব্যাবস্থাপক সহ বিজিএমইএ প্রতিনিধিদের ধরা হবে না কেন? কেন রাষ্ট্র দ্বায়িত্ব নিয়ে বিজিএমইএ ও মালিক প্রতিনিধিদেরকে বাধ্য করবে না তাদের লিখিত অঙ্গীকার বাস্তবায়ন করতে?কেন শ্রমিকদেরকে ন্যায্য পাওনা আদায়ে অনশন করে মরতে হবে? কেন?



[একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন তোবা গ্রুপের আমরণ অনশনরত শ্রমিকরা। এখন পর্যন্ত ১২ জনকে সেলাইন দিয়ে রাখা হয়েছে। ৪ জন কে কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরী ভিত্তিতি পালা করে শ্রমিকদের শারীরিক অবস্থা নিয়মিত চেকআপ করার জন্য ডাক্তার/নার্স প্রয়োজন। যোগাযোগ: হোসেন সুপারমার্কেট, ৭ম তলা, উত্তর বাড্ডা, ঢাকা(গুলশান বাড্ডা লিংক রোডের মাথায় গেলেই যেখানে পুলিশের গাড়ি ও জলকামান চোখে পড়বে, সেটাই হোসেন মার্কেট।]
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইনকিলাব জিন্দাবাদ

লিখেছেন তরুন ইউসুফ, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৫৪


সব ঠিক আছে
আমাদের শাহাদাত
আমাদের রক্ত
আমাদের কান্না
এ মাটির সাথে মিশে যাবে
তারপর সেই মাটিতে
যে গাছ জন্মাবে
তার ছায়ায় খুনি
তুমি বসলে বুঝতে পারবে
গাছ তোমাকে ঘৃণা করছে
সেই মাটিতে
যে ঘাস জন্মাবে
সে ঘাসে পা... ...বাকিটুকু পড়ুন

১২ই ফেব্রুয়ারি ২০২৬ : বাংলাদেশের নির্বাচনী ভাগ্যলিপি (একটি রূপক ভবিষ্যৎবাণী)

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


এটি কোনো বাস্তব পূর্বাভাস, জরিপ বা রাজনৈতিক অবস্থান নয়; বরং সময়, জনমানস ও
রাষ্ট্রের সম্ভাব্য গতিপথ নিয়ে একটি আলঙ্কারিক ভাবনা।

সময়ের পাণ্ডুলিপিতে লেখা
১২ই ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন
সেদিন সূর্য উঠবে কুয়াশা ভেদ... ...বাকিটুকু পড়ুন

বিক্রির জন্য নয় : সবুজভূমিতে রক্তপাত চাইনা !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৭


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইলাস্ট্রেটেড একটি ছবি পোস্ট করেছেন যেখানে, গ্রিনল্যান্ডে আমেরিকান পতাকা লাগানোর চিত্র দেখানো হয়েছে। ট্রুথ সোশ্যালে পোস্ট করা ট্রাম্পের ছবিতে উপস্থাপনা বোর্ডটি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৭৮

লিখেছেন রাজীব নুর, ২২ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩



শীত শেষ। ঢাকায় শীত শেষ।
এখন রাতে ফ্যান ছেড়ে ঘুমাতে হয়। গ্রামে শীত কেমন জানি না। তবে ঢাকায় শীত চলে গেছে। মাত্র কয়েকটা দিন শীত পেলাম। অবশ্য কিছু... ...বাকিটুকু পড়ুন

মুজিব থেকে সজীব ........‼️

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৪৪



প্রায়ই অমুক তমুক অক্সফোর্ড, কেমব্রিজ,হাভার্ডে পড়েছে বলে হাইপ তোলা হয় বাংলাদেশের রাজনীতিতে... ভাবখানা দেখানো হয় এমন বাংলাদেশের রাজনীতিতে এসব প্রতিষ্ঠান থেকে কেউ কখনো আসেনি। অথচ বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

×