somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষ্ণবিবর ও মৃতস্বপ্নভ্রমণ

০২ রা নভেম্বর, ২০১২ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে গলায় হাঁক ছেড়ে সবাইকে সুপ্রভাত বলতে ইচ্ছে করছে রেডিও জকিদের মত । গত কয়েকটা দিন যাবত যে পরিমান ধকল গেছে,ভোরের পর থেকে কিছুটা শান্ত বলা যায়।সব কোলাহল থেমে গেছে,কোনো শব্দ কানে তীরের ফলার মত বিধঁছে না,সবকিছু শীতল আর অপার্থিব।বাইরে এখনও সকাল হতে বেশ বাকি মনে হছে।ভোরের পাখিগুলো মনে হয় আজ ধর্মঘট ডেকেছে পরিবেশ বাঁচাও আন্দোলনে নিজেদের কে সামিল করার জন্য।কেউ একটা পাখা ঝাপটানোর আওয়াজটুকু করবে না।আমার অবশ্য এতে বরং ভালই লাগছে,এত শান্ত পরিবেশ পাওয়া রীতিমত ভাগ্যের ব্যাপার।

অনেকটা সময় পার করে ফেললাম বিক্ষিপ্ত সব চিন্তা করতে করতে,সকাল হবার কথা এতক্ষণে।নাহ! কই সকালের কোনো চিহ্ন খুঁজে পাচ্ছি না।মনে হচ্ছে এখন মধ্যরাত,চারদিকে গা ছমছমে অন্ধকার।আলোর কোনো ছিটফোঁটা চোখে পড়ছে না।হঠাৎ করে নিজেকে খুব একা মনে হচ্ছে,খুব অচেনা মনে হচ্ছে।আমার সমগ্র শরীরের অস্তিত্ব আমার সাথে লুকোচুরি খেলা শুরু করেছে।অদ্ভুত তো! সবকিছু এত ঠান্ডা কেন? হঠাৎ ভোজবাজির মত নিজেকে আবিষ্কার করলাম নিকষ কালো অন্ধকারঘেরা প্রাচীরের ভিতর।যায়গাটা কে পৃথিবীর কোথাও মনে করতে পারছি না ,বরং পার্গাটোরি কিংবা ট্রেচারী টাইপের (বাইবেল বর্নিত নরকের ধাপ) কোন যায়গা মনে হচ্ছে,যেখানে সবচেয়ে নিম্ন এবং জঘন্য স্তরের পাপীরা স্থান পায়।যেখানে বাতাসের বদলে তুষার কণা শিকারীর তীরের ফলার মত প্রবাহিত হয়।প্রতিটি তীরের ফলা বিদীর্ন করে পাপীদের কে, মুহূর্তে হাজারবার এফোড় ওফোড় করে ওদের নির্দয় বুকটাকে।কিন্তু আমি সেরকম কোন যন্ত্রণা অনুভব করতে পারছি না।শুধু একটা জিনিস অনুভব করছি,তা হলো আমার অন্তরাত্বাকে,অসম্ভব শীতল আর স্থবির।চলতে শুরু করেছি একটা সময়।যায়গাটা এতো বেশি অন্ধকার নিজের শরীরকে অস্বীকার করতে ইচ্ছে করছে।নিঃশব্দে নিকষ থেকে নিকষতর,শীতল থেকে শীতলতর তিমিরঘেরা সমুদ্রে অবগাহণ করছি।

যতদূর জেনেছি,নরকে গেলে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হয়।আমার ক্ষেত্রে কি তবে ব্যাতিক্রম !আমি তো শরীরের অস্তিত্বই খুজে পাচ্ছি না,সেখানে শাস্তি,জ্বালা,যন্ত্রনার প্রশ্ন আসাটা অমুলক।আর মানুষ নাকি মৃত্যুর পর ওখানে যায়,কিন্তু আমার ক্ষেত্রে এমন কিছু ঘটেছে বলে মনে করতে পারছি না।সেকি! আমার তো কিছুই মনে পড়ছে না।তবে কি ?? নাহ,কী সব আজেবাজে চিন্তা করি ্যে!!নরক হতো যদি অনেক পরিচিত মুখ আমাকে ডাকতো,এগিয়ে আসতো,কথাও হত হয়তোবা।কিন্তু আমি ছাড়া এখানে কাউকে দেখছি না,শুধু অন্ধকার আর আমি।অন্তহীন অন্ধকারের গোলকধাঁধায় মাকড়সার জালে আষ্টেপৃষ্ঠে আটকে পড়া মশক ছানার মত প্রাণপন চেষ্টা করছি আপন ঘরে ফিরে যেতে।চাইছি আলোর কাছে নিজেকে সঁপে দিতে,চাইছি আর চারটা ছাপোষা দোপেয়ে র মত সুর্যস্নান করতে।বিভ্রম! আমার সব কল্পনাই বিভ্রম! আমার সব চাওয়া বিভ্রম! ধীরে ধীরে অন্ধকার আমাকে গ্রাস করে চলেছে,ডুবে যাচ্ছি অন্ধকার চোরাবালির অতল গহব্বরে। আমার ফিরতে অনেক ইচ্ছে করছে তোমাদের মাঝে,সবুজের মাঝে,পাখিদের মাঝে,নীল সমুদ্রের তীরে তালপাতার কুঠিরে...........
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×